ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কাঠগড়ায় দাঁড়িয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ মিথ্যা বললেন গাজী নজরুল


কাঠগড়ায় দাঁড়িয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ মিথ্যা বললেন গাজী নজরুল

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, তার ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি জানান, তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম আত্মহত্যা করার সময় তিনি বাসায় উপস্থিত ছিলেন না।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে ঢাকার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রোববার সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর রাতেই সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে হেফাজতে নেয় পুলিশ।

আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা

পরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা বেগমকে আদালতে হাজির করা হয়। দুপুর ২টা ২২ মিনিটে তাদের আদালতে নেওয়া হয় এবং সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

পরে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার দুই আসামির জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন, পাঁচটি কারণ উল্লেখ করে।

বেলা ৩টা ১২ মিনিটে আসামিদের আদালতের পঞ্চম তলার এজলাসে নেওয়া হয়। এ সময় তাদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট এবং বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। কাঠগড়ায় নেওয়ার পর এগুলো খুলে দেওয়া হয়।

আরও পড়ুন: আলীকদমের ৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

বিকাল ৩টা ১৫ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এজলাসে উপস্থিত হন। এক মিনিট পর মামলার শুনানি শুরু হয়।

তদন্ত কর্মকর্তা এসআই মো. শামসুজ্জোহা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে সর্বোচ্চ মেয়াদের রিমান্ড মঞ্জুরের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত গাজী নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদা বেগমকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে বিচারক এজলাস ত্যাগ করেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজী নজরুল ইসলাম বলেন, "আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। সে নিজে নিজে আত্মহত্যা করেছে।"

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

মরিয়ম কেন আত্মহত্যা করেছেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ বিষয়ে আমি জানি না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় জমি দখলের অভিযোগ,বাধা দেওয়ায় মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


ভালুকায় জমি দখলের অভিযোগ,বাধা দেওয়ায় মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় জমি দখলকে কেন্দ্র করে এক নারী ও তার মেয়েকে মারধর, শ্লীলতাহানি এবং মেয়ের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রাজিয়া খাতুন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা এলাকায় রাজিয়া খাতুনের ভোগদখলীয় জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করেন মো. শামীম (২৫), ফখরুল (৩০) ও মার্জিয়া খাতুন (২০)।

এ সময় রাজিয়া খাতুন ও তার মেয়ে বাধা দিলে অভিযুক্তরা তাদের মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে মা-মেয়ের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। একপর্যায়ে তাদের পোশাক টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া রাজিয়া খাতুনের মেয়ের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন,যার আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত মা-মেয়ে ভালুকা সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

ভুক্তভোগী রাজিয়া খাতুন অভিযোগ করে বলেন, তারা দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন। অভিযুক্তরা জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা করলে তারা বাধা দেন। এ সময় তাদের ওপর হামলা চালানো এবং মেয়ের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করায় তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে,অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়িতে সন্ত্রাসবিরোধী আইনে ২৯ জনের বিরুদ্ধে মামলা, অজ্ঞাত ৫০-৬০ জন আসামী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১০ পি.এম


ফটিকছড়িতে সন্ত্রাসবিরোধী আইনে ২৯ জনের বিরুদ্ধে মামলা, অজ্ঞাত ৫০-৬০ জন আসামী

চট্টগ্রামের ফটিকছড়িতে মশাল মিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে, যেখানে ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহার অনুযায়ী, ফটিকছড়ি থানার এসআই মো. মুজিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৯, ১০, ১১ ও ১২ ধারায় মামলাটি করেন।

এজাহারে উল্লেখ করা হয়, ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি থানাধীন বক্তপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় সড়কে মশাল মিছিল করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাত পৌনে ১১টার দিকে পুলিশ সেখানে গিয়ে দেখতে পায়, কয়েকজন ব্যক্তি হাতে বাঁশের তৈরি মশাল নিয়ে মিছিল করছেন। পুলিশ উপস্থিত হলে তারা মশাল ও টায়ার ফেলে বিভিন্ন দিকে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে পোড়া টায়ারের অংশবিশেষ এবং তিনটি বাঁশের তৈরি মশাল জব্দ করা হয়। এজাহারে আরও অভিযোগ করা হয়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পরস্পর যোগসাজশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমর্থনে স্লোগান দিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, জনমনে আতঙ্ক ও নাশকতার উদ্দেশ্যে মিছিল করছিলেন।

মামলায় ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজালাল জনি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুব মহিলা লীগের সাবেক আহ্বায়ক জুবাইদা সরোয়ার চৌধুরী নিপা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ফটিকছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এম মোরশেদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উপ পাঠাগার বিষয়ক সম্পাদক ইমতিয়াজ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, মামলার পরবর্তী সময়ে একজন আসামীকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের পরিচয় ও ঠিকানা শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, ফটিকছড়িতে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো যাবে না এবং এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করতে দেওয়া হবে না।

এটি উল্লেখযোগ্য যে, চলতি বছরের জুন মাসেও ফটিকছড়িতে মশাল মিছিলকে কেন্দ্র করে ২৯ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১১ পি.এম


দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নাশকতার মামলার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুদ্দিন রিমন (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনস এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া শরিফুদ্দিন রিমন দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের মৃত সুজাউদ্দিনের পুত্র। তিনি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশের সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর বাজারে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রেক্ষিতে শরিফুদ্দিন রিমনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তার তথ্য অনুযায়ী, গত বছরের ফেব্রুয়ারি মাসে প্রাগপুর বাজারে একটি সহিংস ঘটনা ঘটে। ওই ঘটনার পর স্থানীয় থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। গ্রেপ্তার হওয়া শরিফুদ্দিন রিমন সেই মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, আসামিকে আইনের আওতায় আনতে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে কুষ্টিয়া শহরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেন্নাইয়ের নতুন হেড কোচ হলেন জহির খান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১২ পি.এম


চেন্নাইয়ের নতুন হেড কোচ হলেন জহির খান

স্টিফেন ফ্লেমিং দীর্ঘ ১৬ বছর ধরে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছিলেন। নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার ২০০৮ সালে ফ্র্যাঞ্চাইজিটিতে খেলোয়াড় হিসেবে যোগ দেন। গত জুলাইয়ে ইংল্যান্ড টেস্ট দলের কোচ হওয়ার পর তিনি সিএসকের পদ থেকে সরে দাঁড়ান।

জহির খান এবার ফ্লেমিংয়ের সেই পদে স্থলাভিষিক্ত হয়েছেন। ২০২৭ আইপিএলের জন্য ভারতের সাবেক পেসারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ৫ বারের চ্যাম্পিয়নরা।

এটি জহিরের জন্য প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম সুযোগ। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে ক্রিকেট অপারেশন্সের পরিচালক হিসেবে কাজ করার পর, মালিকপক্ষের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি দল কেনার পর গ্লোবাল হেড অব ডেভেলপমেন্টের দায়িত্ব পালন করেন ২০১১ বিশ্বকাপজয়ী ভারতের বাঁহাতি পেসার।

জহির ২০১৯ ও ২০২০ সালে মুম্বাইয়ের টানা দুই শিরোপা জয়ের সময় প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের সঙ্গে কাজ করেছেন। সর্বশেষ তিনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আইপিএলে জহির তিনটি দলের হয়ে খেলেছেন। সেই তিনটি দল হলো—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ডেয়ারডেভিলস। মোট ১০০ আইপিএল ম্যাচে তার উইকেট সংখ্যা ১০২টি। ২০১০ ও ২০১১ সালে তিনি দুইবার ফাইনাল খেললেও প্রতিবারই সিএসকের কাছে পরাজিত হয়েছেন। এবার সেই দলের চ্যাম্পিয়ন করার দায়িত্ব তার কাঁধে।

সিএসকের দায়িত্ব পেয়ে জহির সম্মানিতবোধ করছেন। ৪৭ বছর বয়সী সাবেক বাঁহাতি পেসার বলেছেন, ‘আইপিএলের ইতিহাসের অন্যতম সফল দলের অংশ হতে পারাটা সম্মানের। ক্রিকেটার হিসেবে মাঠে সিএসকের বিপক্ষে খেলেছি এবং সেই লড়াইগুলো উপভোগ করেছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%