ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

কারাগারে বন্দিদের দক্ষতা উন্নয়নে পটুয়াখালী জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ


কারাগারে বন্দিদের দক্ষতা উন্নয়নে পটুয়াখালী জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

অপরাধের দায়ে একজন ব্যক্তি শাস্তি পেলেও কারামুক্তির পর স্বাভাবিক ও মর্যাদাপূর্ণ জীবন গড়ার সুযোগ তার মৌলিক অধিকার। সেই লক্ষ্যকে সামনে রেখে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে কারাবন্দিদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে।
পটুয়াখালী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর ‘উদ্যোক্তা তৈরি’ কর্মপরিকল্পনার আওতায় কারাগারে অবস্থানরত বন্দিদের বিভিন্ন হস্তশিল্প ও উৎপাদনমুখী কাজে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
জানা গেছে, জেলা কারাগার পরিদর্শনকালে জেলা ম্যাজিস্ট্রেট লক্ষ্য করেন যে, সেখানে ব্যবহৃত সেলাই মেশিনগুলো ছিল পুরোনো ও ত্রুটিপূর্ণ প্যাডেলচালিত। এসব মেশিনে সেলাই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা বেশ কষ্টসাধ্য হওয়ায় আগ্রহী অনেক বন্দি যথাযথভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে পারছিলেন না।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে কারাবন্দিদের অলস সময়কে উৎপাদনমুখী কাজে লাগানোর লক্ষ্যে তিনি অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, পটুয়াখালীকে দুটি আধুনিক ডিজিটাল সেলাই মেশিন ক্রয়ের নির্দেশনা দেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী কারাবন্দিদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের উদ্দেশ্যে কারা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে দুটি ডিজিটাল সেলাই মেশিন হস্তান্তর করেন।
উল্লেখ্য, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এর আগে কারাবন্দিদের ঝাড়ু তৈরির প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বর্তমানে সাতজন কয়েদি নিয়মিতভাবে ঝাড়ু তৈরির কাজে নিয়োজিত রয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কারাবন্দিদের বিভিন্ন উৎপাদনমুখী কাজে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং কারামুক্তির পর সমাজের মূলধারায় পুনঃসম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের পুনর্বাসনমূলক কার্যক্রম কারাবন্দিদের জীবনমান উন্নয়নের পাশাপাশি অপরাধপ্রবণতা হ্রাস এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রস্তাবিত বাজেটের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১০:০০ পি.এম


প্রস্তাবিত বাজেটের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রস্তাবিত জাতীয় বাজেটের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামী গণবিরোধী এবং লুটপাটের বাজেট হিসেবে আখ্যায়িত করেছে। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় রাজধানীতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

এই প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে জামায়াত শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছে। সংবাদ সম্মেলনটি মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। জামায়াতের কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত থাকবেন এবং প্রস্তাবিত বাজেট বিষয়ে দলের অবস্থান ও পর্যবেক্ষণ তুলে ধরবেন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এসব তথ্য জানিয়েছেন। অন্যদিকে, দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, এবারের বাজেটের আকার বড় হলেও এটি অতিমাত্রায় ঘাটতি ও ঋণনির্ভর। ফলে এতে জনমুখী সংস্কার এবং অর্থনৈতিক রূপান্তরের স্পষ্ট প্রতিফলন নেই।

এছাড়া, ছয় লাখ ২৯ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্য বাস্তবসম্মত নয়। সামগ্রিক মূল্যায়নে, কর সংস্কার এবং আদায় ব্যবস্থার বর্তমান দক্ষতার বৃদ্ধির জন্য কার্যকর পরিকল্পনা বাজেটে নেই।

তিনি আরও বলেন, রাজস্ব আহরণের উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেই লক্ষ্য অর্জন করতে বাস্তব ভিত্তিক পরিকল্পনা অনুপস্থিত রয়েছে। মোট বাজেটের প্রায় ৭০ শতাংশ পরিচালন ব্যয়, বেতন-ভাতা ও সুদ পরিশোধে চলে যাচ্ছে, যা উন্নয়ন ব্যয়ের তুলনায় একটি বড় ধরনের ভারসাম্যহীনতা তৈরি করেছে।

জামায়াতের এই নেতা অভিযোগ করেন, উন্নত জাতি গঠনের জন্য মানবসম্পদ উন্নয়ন অপরিহার্য, কিন্তু শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ এবং অগ্রাধিকার এই বাজেটে প্রতিফলিত হয়নি। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি পেলেও এর বড় অংশ রাজনৈতিক জনপ্রিয়তা লাভের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। প্রকৃত দরিদ্রদের জন্য লক্ষ্যভিত্তিক পরিকল্পনার অভাব রয়েছে।

গরিব মানুষের জন্য নীতিবাক্যের অভাব নেই, তবে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল এই বাজেটে অনুপস্থিত।

হামিদুর রহমান আযাদ বলেন, এই বাজেটে ধনীরা তুলনামূলক বেশি সুবিধা পাবে বলেও উল্লেখ করেন, এবং মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর করের চাপ আরও বাড়বে। এক বোতল পানির জন্য ভ্যাট দেওয়ার ক্ষেত্রে কোটিপতি এবং রিকশাচালকের মধ্যে কোনো পার্থক্য রাখা হয়নি, যা করব্যবস্থার বৈষম্যকে স্পষ্টভাবে উদ্ভাসিত করেছে। স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়ানোর কথাও বলা হলেও স্বাস্থ্যব্যবস্থার পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক এবং কাঠামোগত বিনিয়োগের সুস্পষ্ট দিকনির্দেশনা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে দফায় দফায় ইসরায়েলি হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


লেবাননে দফায় দফায় ইসরায়েলি হামলা, নিহত ৬

দক্ষিণ লেবাননের টাইর জেলায় একাধিক ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে এই তথ্য জানায় আলজাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, টাইর জেলার আল-আব্বাসিয়াহ শহরে ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছেন। একই জেলার দেইর কানুন আন-নাহের এলাকায় আরও একটি হামলায় দুজনের মৃত্যু হয়েছে।

এছাড়া, ইসরায়েলি বাহিনী ওয়াদি জিলু গ্রামের কাছে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ঐ হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এনএনএ জানিয়েছে, একই সময়ে টাইর জেলার আল-মাজাদেল এবং মাজদাল জুন শহরেও বিমান হামলা বা অভিযানের ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায় প্রতিদিনই বিমান হামলা, ড্রোন হামলা এবং গোলাবর্ষণের ঘটনা ঘটছে। এর ফলে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১০:১০ পি.এম


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ

বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ড. মো. সিরাজুল ইসলামকে ৪ বছরের জন্য এই পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

এদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনকে। তাকে আগের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মধ্যে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের ১০ অক্টোবর ৪ বছরের জন্য ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের মেয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরের শিরখাড়ায় আইনশৃঙ্খলা ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


মাদারীপুরের শিরখাড়ায় আইনশৃঙ্খলা ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

“মাদক এবং মানবপাচার থেকে দূরে থাকি- সুস্থ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শিরখাড়া বাজারে আইনশৃঙ্খলা, মাদক ও মানবপাচারবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে শিরখাড়া বাজারের কেজি স্কুল মাঠে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

শিরখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবা নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে বর্তমানে মানবপাচার চক্রও ভয়াবহ রূপ ধারণ করেছে, যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি।

বক্তারা আরও বলেন, বর্তমানে যুবকদের পাশাপাশি কিশোর-তরুণরাও মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ছে। তাই মাদক, মানবপাচার, ইভটিজিং, বালু দস্যুতা ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে দূরে থেকে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাবলু শেখ, ইউপি সদস্য সজিব খন্দকার, ইউপি সদস্য বিল্লাল মেম্বার, রাজা মাতুব্বর, নূর হোসেন গাছি, শাহজাহান শেখ, সাংবাদিক আল মামুন, পুলিশ কর্মকর্তা মো. হাসান, পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন, ইউপি সদস্য সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%