০৯:৫৬ পি.এম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পরপরই বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে হাসপাতালে যেতে হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) মিরপুরে রান তাড়ার সময় ন্যাথান এলিসের একটি শর্ট বল মিরাজের হেলমেটে আঘাত করে। কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর তিনি আবার ব্যাটিংয়ে ফিরে আসেন এবং তার ছক্কাতেই বাংলাদেশ জয় নিশ্চিত করে।
কিন্তু ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজকে দেখা যায়নি। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। দলের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ময়মনসিংহে শুরু
টিম ম্যানেজার নাফিস ইকবাল গণমাধ্যমকে জানান, মিরাজের অবস্থা আপাতত ভালো। মাথায় আঘাত পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে স্ক্যান করাতে হাসপাতালে নেওয়া হয়েছে।
সিরিজের শেষ ম্যাচ আগামী রোববার অনুষ্ঠিত হবে। সেখানে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ডার্কওয়ার্থ-লুইস (ডিএল) পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে টাইগাররা। অজি দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ ৫ উইকেটের জয় পায়। মেহেদী মিরাজ বল হাতে ৬ ওভারে ৩০ রান দিয়ে কোনো উইকেট না পেলেও ব্যাট হাতে অপরাজিত ২২ রান করেন।
আরও পড়ুন: শেষ মুহূর্তে তপুর চোট, জামাল ভূঁইয়া দলের নতুন অধিনায়ক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন