ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

জামায়াত আমিরের দাবি, মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলায় জড়িত মাদক কারবারিরা


জামায়াত আমিরের দাবি, মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলায় জড়িত মাদক কারবারিরা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানার ওপর বর্বরোচিত হামলার পেছনে স্থানীয় মাদক কারবারি চক্র ও তাদের রাজনৈতিক আশ্রয়দাতারা জড়িত।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুর ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহরিয়ার জামান রানাকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব তথ্য তুলে ধরেন। এ সময় তিনি আহতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান।

জামায়াত আমির আরও জানান, মেজর আখতারুজ্জামানের প্রতিষ্ঠিত গচিহাটা কলেজের খেলার মাঠে দীর্ঘদিন ধরে একটি মাদকসেবী ও কারবারিদের দল আড্ডা দিত এবং বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। রানার পক্ষ থেকে সম্প্রতি ওই মাদকচক্রকে সেখানে উৎপাত না করতে সতর্ক ও ধমক দেওয়া হয়। সেই ক্ষোভ থেকেই দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলাকারীরা কোনো কথা না বলেই তার ওপর অতর্কিত হামলা চালায় এবং বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

আরও পড়ুন: নাহিদ ইসলাম ডাক দিলে এখন ১০০ লোকও জড়ো হবে না: রাশেদ খান

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, হামলাকারীরা সরাসরি কোনো দলের নেতাকর্মী নয়, তবে তারা রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে এসব অপকর্ম চালিয়ে আসছে। তিনি ইঙ্গিত করে বলেন, ‘এই সময় তারা কার কাছে আশ্রয় পেতে পারে, এটা তো বুঝতেই পারছেন। আমার এটা নতুন করে বলার প্রয়োজন নেই।’

তিনি অভিযোগ করেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপির ছেলের ওপর এমন প্রাণঘাতী হামলা হওয়ার পরও থানায় সুনির্দিষ্ট মামলা গ্রহণে রহস্যজনক টালবাহানা করা হচ্ছে। এ বিষয়ে মেজর (অব.) আখতারুজ্জামান রেঞ্জ ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর অগ্রগতি হয়নি। ডা. শফিকুর রহমান প্রশ্ন তোলেন, ‘প্রশাসন আসলে কার পক্ষে? দুষ্টের পক্ষে, নাকি শিষ্টের পক্ষে?’ তিনি অবিলম্বে হামলাকারী ও তাদের মদদদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান অভিযোগ করেন, হামলাকারী হিসেবে সুনির্দিষ্ট ১২ জনের নাম উল্লেখ করে এজাহার দেওয়া হলেও থানার ওসি তা অজ্ঞাতনামা করার জন্য চাপ দিচ্ছেন। এটিকে আইনের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ বলে তিনি অভিহিত করেন।

আরও পড়ুন: গোলাম মাওলা রনি: ফারজানা আফরোজ আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক স্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন

শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবনী ধারণা এবং বাস্তব সমস্যা সমাধানে অর্থায়ন করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের আয়োজিত সেমিনারে এই তথ্য জানান।

মাহদী আমিন বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করতে লেভেল প্লেয়িং ফিল্ড এবং অংশগ্রহণমূলক অর্থনীতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সুযোগ আরও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের ভালো আইডিয়া ও গবেষণায় অর্থায়ন করতে চাই। যারা মূলধারার শিক্ষাব্যবস্থার বাইরে আছেন, অনানুষ্ঠানিক অর্থনীতিতে রয়েছেন, তাদেরও ভালো আইডিয়া থাকলে প্রয়োজন অনুযায়ী সিড ফান্ডিং দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মাহদী আমিন দেশের মেধার অভাব নেই বলে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের অনেক প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষক এবং উদ্যোক্তা বিদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় এবং বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন। মূল চ্যালেঞ্জ হলো, তাদের মেধা বিকাশ ও কাজে লাগানোর জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোলাম মাওলা রনি: ফারজানা আফরোজ আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


গোলাম মাওলা রনি: ফারজানা আফরোজ আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক স্ত্রী

রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করতে যাচ্ছেন বলে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে ওই নারীর নাম ফারজানা আফরোজ উল্লেখ করা হয়েছে। তবে গোলাম মাওলা রনির দাবি, ওই নারী তার স্ত্রী নন।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাম মাওলা রনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই দাবি তুলে ধরেন।

তিনি ফেসবুক পেজে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করেন, যেখানে বলা হয়েছে, ‘এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী’। রনি ওই কার্ডটি শেয়ার করে মন্তব্য করেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকান প্রবাসী ইলিয়াসের আপনজন।’

এর আগে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, গোলাম মাওলা রনির স্ত্রী এনসিপিতে যোগদান করতে যাচ্ছেন। এই তথ্য তারা এনসিপি নেতাদের উদ্ধৃত করে জানিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংকের সতর্কতা: বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


বাংলাদেশ ব্যাংকের সতর্কতা: বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি শুরু

বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ’ নামক উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির আওতায় বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ প্রদানের ঘোষণা দিয়েছে।

এই ঋণের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করতে হবে, বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে। ১ নভেম্বর থেকে দেশের ৫৬টি জেলায় আবেদন গ্রহণ শুরু হয়েছে। এর আগে অক্টোবর মাসে বাকি ৮ জেলা থেকে আবেদন সংগ্রহ করা হয়েছিল।

তবে, বাংলাদেশ ব্যাংক এই ঋণ কর্মসূচি নিয়ে সতর্কতা জারি করেছে। সংস্থাটির একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভনে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন মোবাইল ব্যাংকিং ও অন্যান্য মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, ‘উদ্যোগ’ কর্মসূচির সকল কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হচ্ছে। ঋণ প্রাপ্তির নিশ্চয়তা প্রদান কিংবা ঋণ পাইয়ে দেয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ প্রদান না করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘উদ্যোগ’ নামে বাংলাদেশ ব্যাংকের ফেসবুকসহ অন্য কোনো অফিসিয়াল পেইজ বা চ্যানেল নেই। যদি এ নামে কোনো ভুয়া পেইজ বা অ্যাকাউন্ট খোলা হয় এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার বা প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জনগণকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকতে এবং বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হওয়ার জন্য অনুরোধ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে নতুন কুঁড়ির ভার্চুয়াল উদ্বোধনে অংশ নিলেন নূরুল ইসলাম এমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


সুনামগঞ্জে নতুন কুঁড়ির ভার্চুয়াল উদ্বোধনে অংশ নিলেন নূরুল ইসলাম এমপি

সুনামগঞ্জ, ৫ নভেম্বর, ২০২৬ : ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানের আওতায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার দুপুর ৩ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এবং সদর উপজেলার হলরুমে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা অংশগ্রহণ করেন।

এই সময় সদর উপজেলা হলরুমে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল।

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সদর উপজেলা ভূমি কর্মকর্তা আদিত্য পাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. শেরনুর আলী, আবুল কালাম, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাসিম উদ্দিন লালা, ক্রীড়া সংগঠক জি এম তাশহীজ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুসহ জেলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%