বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:০৬ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ লোকও জড়ো হবে না, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি উল্লেখ করেন, নাহিদ ইসলামের নেতৃত্বে সামান্তা শারমিনের মতো নেত্রীকে দলে ধরে রাখার যোগ্যতা হারিয়ে গেছে। এর ফলে জনগণ কেন তার আহ্বানে সাড়া দেবে, তা প্রশ্নবিদ্ধ।
আজ বৃহস্পতিবার, নিজের ভরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এসব কথা তুলে ধরেন রাশেদ খান।
তিনি বলেন, "নাহিদ ইসলাম আন্দোলন চালিয়ে যেতে বললেন, কিন্তু গার্মেন্টস কর্মীরা কাজে ফিরে গেলেন। নাহিদ ইসলাম ডাক দিলে এখন ১০০ লোকও আর জড়ো হবে না। আশা করি তিনি এর প্রমাণ পেয়ে গেছেন।"
গণ-অভ্যুত্থানের মহানায়কের এই মহা অধঃপতনের কারণ সম্পর্কে প্রশ্ন তুলেন রাশেদ খান। তিনি বলেন, "কেন এনসিপি একটি নামসর্বস্ব দলে পরিণত হলো? এর দায় কি নাহিদ ইসলাম এড়াতে পারেন?"
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী আরও বলেন, "নাহিদ ইসলামরা মনে করেছিলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানে তারাই সব করেছিলেন। তারাই যে সব করেননি, সেটা তিনি যত বেশি অহংকারী হবেন, তত বেশি টের পাবেন। নাহিদ ইসলামের সঙ্গে কারা থাকছে আর কারা তাকে বর্জন করছে, তিনি কি উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন?"
যেখানে সামান্তা শারমিনের মতো নেত্রীদের ধরে রাখার যোগ্যতা তিনি হারিয়েছেন, সেখানে জনগণ কেন তার ডাকে মাঠে নামবে, এই প্রশ্ন ফেসবুক পোস্টের শেষে তোলেন রাশেদ খান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরান যুদ্ধকে দায়ী করেছেন। এ বিষয়ে মন্তব্য করে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ নতুন বিতর্কের সৃষ্টি করেছেন।
বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি দীর্ঘ পোস্টে ভ্যান্স উল্লেখ করেন, ‘আমাদের পরাজয়ের প্রকৃত কারণ সবার কাছে স্পষ্ট। আমরা হেরেছি ইরান যুদ্ধের কারণে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজেও গত রাতে তা বলেছেন।’
মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই বক্তব্যের পর গালিবাফ উপহাস করেছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি পোস্টে বলেন, ভ্যান্সের আচরণ দেখে মনে হচ্ছে তিনি ‘হেরে যাওয়া জুয়াড়ির মতো’। তার টেবিল ছেড়ে যাওয়ার সামর্থ্য নেই।
গালিবাফ এক্সে লিখেছেন, ‘বস যখন পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, তখন যুক্তরাষ্ট্র ইসরাইলকে অগ্রাধিকার দিতে গিয়ে বিপজ্জনক পরিস্থিতির কিনারায় দাঁড়িয়ে। এসব জ্ঞানগর্ভ বক্তৃতা বাদ দিন। আপনার বসকে এ কথা বলছে না কেন?’
ডনাল্ড ট্রাম্প ইরানে যুদ্ধের কারণে রিপাবলিকানদের নির্বাচনী পরাজয় হয়েছে বলে স্বীকার করেছেন। বুধবার এক দীর্ঘ এক্স পোস্টে ভ্যান্স আরও স্পষ্ট করে বলেন, ‘আমাদের পরাজয়ের প্রকৃত কারণ হলো এই যুদ্ধ।’
সূত্র: সিএনএন
তালাশ বিডি/মিডিয়া লিঃ