ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

'নতুন এসেছে তো, একটু এক্সাইটেড', বলেন তাসকিন উইন্ডিজ ব্যাটার সম্পর্কে


ঢাকা টেস্টে বাংলাদেশ কাঙ্ক্ষিত ফলাফল পায়নি ৩ স্পিনার নিয়ে। সিলেটের উইকেটের পরিস্থিতি বিবেচনায় ১ জন স্পিনার কমিয়ে ৩ পেসার খেলানোর সম্ভাবনা ছিল। কিন্তু বাংলাদেশ আগের কম্বিনেশন নিয়েই মাঠে নেমেছে। প্রথম দিনের শেষে তাসকিনের কণ্ঠে খানিকটা আক্ষেপ শোনা যায়, "এক পর্যায়ে মনে হয়েছে, আরেকজন পেসার থাকলে ভালো হতো। সকালের এক ঘণ্টার ময়েশ্চার আমরা ভালোভাবে ব্যবহার করতে পারছিলাম, তখন মনে হচ্ছিল, আরেকজন পেসার থাকলে হয়তো আরেকটু লম্বা সময় বোলিং করা যেত। আমাদের তখন যেভাবে মুভ করছিল, আরও দুই একটা উইকেট যাওয়ার সম্ভাবনা ছিল।"

ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে তাসকিন বলেন, "আমাদের তিন ফাস্ট বোলারকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। হয়তো উইকেট দেখে শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত নিয়েছে। কারণ ম্যাচের আগের দিন পর্যন্ত অনেকটা ঘাস ছিল, পরে যখন দেখছি একটু ড্রাই টাইপের, তারপর হয়তো স্পিনারের (৩ স্পিনার খেলানোর) সিদ্ধান্ত নিয়েছে।"

সিলেট টেস্টের প্রথম দিন শুরুতে ভালো হলেও শেষটা বাংলাদেশের জন্য সুখকর হয়নি। তবে আগামীকাল সেই আক্ষেপ ভুলে শুরুতে "অসাধারণ" কিছু করতে চায় বাংলাদেশ। এ প্রসঙ্গে তাসকিন বলেন, "অতীত ইতিহাস বলে সিলেটের উইকেট প্রথম ২-৩ দিন বেশ ভালো থাকে ব্যাটিংয়ের জন্য। কিন্তু সকালের এক ঘণ্টায় যদি আমরা অসাধারণ কিছু করতে পারি, তাহলে দ্রুত অলআউট করা সম্ভব। উইকেট বেশ ফ্ল্যাট ছিল। সকালের এক ঘণ্টার ময়েশ্চারে যদি বাড়তি কিছু নিতে পারি...।"

আরও পড়ুন: সাফের আন্তর্জাতিক ফুটবল আসরে চিকিৎসাসেবার দায়িত্বে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল

প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম সফরকারীদের সাড়ে চারশ' রানের লক্ষ্যের কথা জানিয়েছেন। তবে তাসকিন মনে করেন, উইকহামদের এমন লক্ষ্য উচ্চাশা। প্রথম দিন শেষে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকে মাত্র ৫০ রানের মধ্যেও উইন্ডিজকে অলআউট করা সম্ভব বলে তার বিশ্বাস, "ও খুব এক্সাইটেড, ওর আজকে অভিষেক হয়েছে। অভিষেক ম্যাচে রান পেয়েছে, এইজন্য এক্সাইটেড, অনেককিছুই বলতে পারে। কাল খেলা এমনও হতে পারে, ওরা ৪৫০ করতে পারে, আবার এক ঘণ্টায় ৫০ রানে অলআউট হতে পারে। এটাই মজা টেস্ট ক্রিকেটের। ওর কথায় বেশি চিন্তিত হওয়ার কিছু নেই, নতুন এসেছে তো...।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত আমিরের দাবি, মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলায় জড়িত মাদক কারবারিরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


জামায়াত আমিরের দাবি, মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলায় জড়িত মাদক কারবারিরা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানার ওপর বর্বরোচিত হামলার পেছনে স্থানীয় মাদক কারবারি চক্র ও তাদের রাজনৈতিক আশ্রয়দাতারা জড়িত।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুর ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহরিয়ার জামান রানাকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব তথ্য তুলে ধরেন। এ সময় তিনি আহতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান।

জামায়াত আমির আরও জানান, মেজর আখতারুজ্জামানের প্রতিষ্ঠিত গচিহাটা কলেজের খেলার মাঠে দীর্ঘদিন ধরে একটি মাদকসেবী ও কারবারিদের দল আড্ডা দিত এবং বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। রানার পক্ষ থেকে সম্প্রতি ওই মাদকচক্রকে সেখানে উৎপাত না করতে সতর্ক ও ধমক দেওয়া হয়। সেই ক্ষোভ থেকেই দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলাকারীরা কোনো কথা না বলেই তার ওপর অতর্কিত হামলা চালায় এবং বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, হামলাকারীরা সরাসরি কোনো দলের নেতাকর্মী নয়, তবে তারা রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে এসব অপকর্ম চালিয়ে আসছে। তিনি ইঙ্গিত করে বলেন, ‘এই সময় তারা কার কাছে আশ্রয় পেতে পারে, এটা তো বুঝতেই পারছেন। আমার এটা নতুন করে বলার প্রয়োজন নেই।’

তিনি অভিযোগ করেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপির ছেলের ওপর এমন প্রাণঘাতী হামলা হওয়ার পরও থানায় সুনির্দিষ্ট মামলা গ্রহণে রহস্যজনক টালবাহানা করা হচ্ছে। এ বিষয়ে মেজর (অব.) আখতারুজ্জামান রেঞ্জ ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর অগ্রগতি হয়নি। ডা. শফিকুর রহমান প্রশ্ন তোলেন, ‘প্রশাসন আসলে কার পক্ষে? দুষ্টের পক্ষে, নাকি শিষ্টের পক্ষে?’ তিনি অবিলম্বে হামলাকারী ও তাদের মদদদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান অভিযোগ করেন, হামলাকারী হিসেবে সুনির্দিষ্ট ১২ জনের নাম উল্লেখ করে এজাহার দেওয়া হলেও থানার ওসি তা অজ্ঞাতনামা করার জন্য চাপ দিচ্ছেন। এটিকে আইনের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ বলে তিনি অভিহিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন

শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবনী ধারণা এবং বাস্তব সমস্যা সমাধানে অর্থায়ন করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের আয়োজিত সেমিনারে এই তথ্য জানান।

মাহদী আমিন বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করতে লেভেল প্লেয়িং ফিল্ড এবং অংশগ্রহণমূলক অর্থনীতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সুযোগ আরও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের ভালো আইডিয়া ও গবেষণায় অর্থায়ন করতে চাই। যারা মূলধারার শিক্ষাব্যবস্থার বাইরে আছেন, অনানুষ্ঠানিক অর্থনীতিতে রয়েছেন, তাদেরও ভালো আইডিয়া থাকলে প্রয়োজন অনুযায়ী সিড ফান্ডিং দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মাহদী আমিন দেশের মেধার অভাব নেই বলে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের অনেক প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষক এবং উদ্যোক্তা বিদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় এবং বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন। মূল চ্যালেঞ্জ হলো, তাদের মেধা বিকাশ ও কাজে লাগানোর জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ : গোলাম মাওলা রনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ : গোলাম মাওলা রনি

রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করতে যাচ্ছেন বলে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে ওই নারীর নাম ফারজানা আফরোজ উল্লেখ করা হয়েছে। তবে গোলাম মাওলা রনির দাবি, ওই নারী তার স্ত্রী নন।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাম মাওলা রনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই দাবি তুলে ধরেন।

তিনি ফেসবুক পেজে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করেন, যেখানে বলা হয়েছে, ‘এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী’। রনি ওই কার্ডটি শেয়ার করে মন্তব্য করেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকান প্রবাসী ইলিয়াসের আপনজন।’

এর আগে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, গোলাম মাওলা রনির স্ত্রী এনসিপিতে যোগদান করতে যাচ্ছেন। এই তথ্য তারা এনসিপি নেতাদের উদ্ধৃত করে জানিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংকের সতর্কতা: বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


বাংলাদেশ ব্যাংকের সতর্কতা: বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি শুরু

বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ’ নামক উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির আওতায় বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ প্রদানের ঘোষণা দিয়েছে।

এই ঋণের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করতে হবে, বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে। ১ নভেম্বর থেকে দেশের ৫৬টি জেলায় আবেদন গ্রহণ শুরু হয়েছে। এর আগে অক্টোবর মাসে বাকি ৮ জেলা থেকে আবেদন সংগ্রহ করা হয়েছিল।

তবে, বাংলাদেশ ব্যাংক এই ঋণ কর্মসূচি নিয়ে সতর্কতা জারি করেছে। সংস্থাটির একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভনে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন মোবাইল ব্যাংকিং ও অন্যান্য মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, ‘উদ্যোগ’ কর্মসূচির সকল কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হচ্ছে। ঋণ প্রাপ্তির নিশ্চয়তা প্রদান কিংবা ঋণ পাইয়ে দেয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ প্রদান না করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘উদ্যোগ’ নামে বাংলাদেশ ব্যাংকের ফেসবুকসহ অন্য কোনো অফিসিয়াল পেইজ বা চ্যানেল নেই। যদি এ নামে কোনো ভুয়া পেইজ বা অ্যাকাউন্ট খোলা হয় এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার বা প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জনগণকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকতে এবং বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হওয়ার জন্য অনুরোধ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%