প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ’ নামক উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির আওতায় বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ প্রদানের ঘোষণা দিয়েছে।
এই ঋণের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করতে হবে, বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে। ১ নভেম্বর থেকে দেশের ৫৬টি জেলায় আবেদন গ্রহণ শুরু হয়েছে। এর আগে অক্টোবর মাসে বাকি ৮ জেলা থেকে আবেদন সংগ্রহ করা হয়েছিল।
তবে, বাংলাদেশ ব্যাংক এই ঋণ কর্মসূচি নিয়ে সতর্কতা জারি করেছে। সংস্থাটির একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভনে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন মোবাইল ব্যাংকিং ও অন্যান্য মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, ‘উদ্যোগ’ কর্মসূচির সকল কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হচ্ছে। ঋণ প্রাপ্তির নিশ্চয়তা প্রদান কিংবা ঋণ পাইয়ে দেয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ প্রদান না করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘উদ্যোগ’ নামে বাংলাদেশ ব্যাংকের ফেসবুকসহ অন্য কোনো অফিসিয়াল পেইজ বা চ্যানেল নেই। যদি এ নামে কোনো ভুয়া পেইজ বা অ্যাকাউন্ট খোলা হয় এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার বা প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জনগণকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকতে এবং বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হওয়ার জন্য অনুরোধ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন