১১:০৩ পি.এম
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বঙ্কিম বাজার ডিসি সড়কে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নিউরোসেন্স জেনারেল হাসপাতাল। হাসপাতালটির কার্যক্রম শুরু হয়েছে স্থানীয় মানুষের জন্য মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা নিয়ে।
শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা হাসপাতালটির উদ্বোধন করেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুজিবুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজের মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. কফিল উদ্দিন, নিউরোসেন্স জেনারেল হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।
আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ
সংশ্লিষ্টরা আশা করছেন, হাসপাতালটির কার্যক্রম শুরুর ফলে ঈদগাঁও ও আশপাশের এলাকার মানুষ স্থানীয়ভাবে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা গ্রহণের আরও সুযোগ পাবেন। এতে উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী এলাকায় যাওয়ার প্রয়োজন কিছু ক্ষেত্রে কমতে পারে।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এখানে ফিজিক্যাল মেডিসিন, শিশু, মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি অন্যান্য হাসপাতালের তুলনায় ভিন্নধর্মী চিকিৎসাপদ্ধতি ও আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা সহজলভ্য করার প্রত্যাশা নিয়ে নিউরোসেন্স জেনারেল হাসপাতালের কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: জমির দলিল আসল-নকল চিনতে জেনে নিন কার্যকর উপায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন