ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ


এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনা যেন উড়ন্ত অবস্থায় ছিল। তারা টানা ৯ ম্যাচ জয়লাভ করে লা লিগার ইতিহাসের সর্বকালের রেকর্ডও স্পর্শ করেছে। এরপর তাদের সামনে এসে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। এই রিয়াল, যারা এল ক্লাসিকোর ঠিক আগে কিছুটা দেরিতে হলেও নিজেদের ফর্ম ফিরে পেতে সক্ষম হয়েছিল। সেই রিয়ালই বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল। কিলিয়ান এমবাপ্পে করেছেন জোড়া গোল। রিয়াল বার্সাকে ২-১ গোলের হার উপহার দিয়েছে।

তবে স্কোরলাইনটি যেন ম্যাচের আসল চিত্রটি সঠিকভাবে তুলে ধরতে পারছে না। বার্সেলোনার মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত সফরকারী রিয়ালই দাপট দেখিয়েছে। দুটো গোলের কোনোটিই ম্যাচের ধারার বিপরীতে মনে হয়নি।

অন্যদিকে, বার্সেলোনা পরিষ্কার সুযোগ তৈরি করতে পেরেছে খুবই কম। লামিন ইয়ামালকে বোতলবন্দি করে রেখেছিলেন মার্ক কুকুরেয়া। যখনই ইয়ামাল চক্রব্যূহ ভাঙার সুযোগ পেয়েছিলেন, তখন তিনি বাজেভাবে ব্যর্থ হন।

আরও পড়ুন: সাদমানের উপর আস্থা রাখছেন মোহাম্মদ সালাহউদ্দিন

ম্যাচের শুরু থেকেই দাপট দেখানো রিয়াল গোলের দেখা পায় ৪১ মিনিটে। এতে বার্সা রক্ষণের দায়টাই যেন বেশি। ইয়ান দিওমান্দের নিরীহগোছের এক ক্রস গিয়ে পড়ে জেরার্দ মার্তিনের পায়ে। তিনি সেটি ক্লিয়ার করতে চেয়েছিলেন মাঠের ভেতরের দিকে। তবে সেটি বক্সে আগুয়ান এমবাপ্পের গা ছুঁয়ে জড়ায় জালে।

এই গোলের আগে পর্যন্ত বার্সেলোনা নিজেদের ছায়া হয়ে ছিল। পেদ্রি একের পর এক মিসপাসে বল হারাচ্ছিলেন, ইয়ামালও একই পথে হাঁটছিলেন। তবে প্রথমার্ধের শেষ দিকে ইয়ামাল একটি বড় সুযোগ পেয়েছিলেন। বক্সের ভেতরে অনেকটাই ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন, সামনে ছিলেন শুধুই আন্দ্রিই লুনিন। কিন্তু তিনি কাছের পোস্টে শট নিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। শেষমেশ তা লক্ষ্যের বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে মাদ্রিদ দ্বিতীয় গোলের সুযোগ পায়। জুড বেলিংহাম কাউন্টার অ্যাটাকে উঠে এসেছিলেন, তার সামনে ছিলেন শুধুই মার্তিন, পাশে ছিলেন এমবাপ্পে। পাস দিলেই খেলা শেষ হতে পারতো। কিন্তু বেলিংহাম নিজে শট নিতে গিয়ে সুযোগ নষ্ট করেন।

এরপর গোলটি বার্সার হয়ে আসে, তাতেও বেলিংহামের ‘অবদান’ ছিল। ৬১ মিনিটে বক্সের বাইরে থেকে পেদ্রি বল বাড়ান বক্সে থাকা রাফিনিয়াকে। বেলিংহামের পায়ের ফাঁক দিয়ে শট নেন রাফিনিয়া, সেটি লুনিনের হাত ছুঁয়ে জড়ায় জালে। অনেকটাই ধারার বিপরীতে পাওয়া এই গোলের পর মনে হচ্ছিল বার্সা বুঝি এবার জেগে উঠল!

আরও পড়ুন: ‘কেইন-রুটের মত হয়ত আর কাউকে কখনো দেখব না’

কিন্তু উলটো জাগল রিয়াল মাদ্রিদই। ৮৭ মিনিটে পেল তার ফল। আর এতে বেলিংহাম যেন কিছুটা হাঁফ ছেড়ে বাঁচলেন। নিজেদের অর্ধে একাধিক বার্সা ডিফেন্ডারকে কাটিয়ে ইংলিশ এই মিডফিল্ডার বল বাড়িয়ে দেন উইংয়ে। সেখানে আগুয়ান এদুয়ার্দো কামাভিঙ্গা পাউ কুবারসিকে এড়িয়ে বল দেন এমবাপ্পেকে, এবং গোল। বার্সেলোনা গোলের সুযোগ তৈরি করতেই হিমশিম খাচ্ছিল, ঠিক তখন নির্ধারিত সময়ের ৩ মিনিট বাকি থাকতে গোল হজমের পর ম্যাচের আর কিছু বাকি থাকে না।

এরপর এমবাপ্পে বালদে আদেয়েমিদের হলুদ কার্ডে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়েছে। কিন্তু ফলাফলের চেয়ে বড় নাটকীয়তা তৈরি করতে পারেনি। রিয়াল মাঠ ছেড়েছে ২-১ গোলে জিতে। আর তাতেই উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামতে হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম দফায় পিছিয়ে লুলা, ব্রাজিলের ভোটে ঐতিহাসিক প্রত্যাবর্তনের আশা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:২০ এম


প্রথম দফায় পিছিয়ে লুলা, ব্রাজিলের ভোটে ঐতিহাসিক প্রত্যাবর্তনের আশা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য কোনো প্রার্থীকে বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি প্রাপ্তি নিশ্চিত করতে হয়। এই নির্বাচনে সংসদ বা ইলেকটোরাল কলেজের কোনো ভূমিকা নেই। গত ৪ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দ্বিতীয় দফায় মুখোমুখি হতে হচ্ছে দুই শীর্ষ প্রার্থীকে।

এই দুই প্রার্থীর একজন হলেন বর্তমান বামপন্থি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, যিনি সাধারণত লুলা নামে পরিচিত। অপর প্রার্থী হলেন প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া কট্টর ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো।

২০২২ সালের নির্বাচনে লুলার কাছে পরাজিত হওয়ার পর জইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যিনি অভ্যুত্থানের ব্যর্থ ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে দণ্ডিত হয়েছেন। তবে তিনি তার ছেলের প্রতি সমর্থন জানিয়েছেন। ফ্লাভিও নির্বাচিত হলে তিনি নিজেও কারামুক্তির আশা করছেন সাবেক এই প্রেসিডেন্টের।

ফ্লাভিও পেশায় আইনজীবী এবং রিও ডি জেনিরোর সাবেক সিনেটর। ২০২২ সালের নির্বাচনের দ্বিতীয় দফায় জইর বলসোনারোকে পরাজিত করে প্রেসিডেন্ট হন লুলা। সে সময় দেশের উত্তর-পূর্বাঞ্চলে লুলার শক্তিশালী জনসমর্থন ছিল, অন্যদিকে দক্ষিণাঞ্চলে বলসোনারো এগিয়ে ছিলেন। প্রথম দফায় এগিয়ে থাকার পাশাপাশি মিনাস জেরাইস রাজ্যেও জয়ী হয়েছিলেন লুলা।

তবে ২০২৬ সালের ৪ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে মিনাস জেরাইসে লুলাকে পেছনে ফেলেছেন ফ্লাভিও। ওই রাজ্যে ফ্লাভিও পেয়েছেন ৪৮ দশমিক ৪৩ শতাংশ ভোট, যেখানে লুলার ভোটের হার ছিল ৪৩ দশমিক ৩৩ শতাংশ।

১৯৮৫ সালে ব্রাজিলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর থেকে প্রথম দফায় পিছিয়ে থাকা কোনো প্রার্থী দ্বিতীয় দফায় জয়ী হওয়ার নজির নেই। এই কারণে এবারের নির্বাচন লুলার জন্য একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

তবে প্রথম দফার ভোটের পর বলসোনারোর বিরোধিতায় শিক্ষার্থীদের নেতৃত্বে বড় ধরনের বিক্ষোভ লুলার শিবিরকে নতুনভাবে উদ্দীপ্ত করেছে। রোববারের দ্বিতীয় দফার ভোটে ঐতিহাসিক প্রত্যাবর্তনের আশা করছেন তার সমর্থকেরা।

ব্রাজিলের আধুনিক ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রেসিডেন্ট লুলা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন। ২০২৩ সালে আবারও প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। মঙ্গলবার তার বয়স ৮১ বছর পূর্ণ হবে। অন্যদিকে ফ্লাভিও বলসোনারোর বয়স ৪৫ বছর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ৭ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:২১ এম


দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ৭ নিহত

দক্ষিণ আফ্রিকার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন নারী এবং একজন বাংলাদেশি।

শনিবার (২৪ অক্টোবর) নর্দার্ন কেপ প্রদেশের স্প্রিংবকে সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (৩৯) নামের বাংলাদেশি প্রবাসী নিহত হন। একই দিনে পূর্ব কেপ প্রদেশের অ্যাবারডিনের কাছে মিনিবাস ট্যাক্সি ও ট্রাকের সংঘর্ষে ছয় নারী প্রাণ হারান। এই ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় মেহেদি হাসান জানান, শনিবার দুপুরের দিকে দোকানের মালামাল কিনে ফেরার পথে হাইওয়েতে দুর্ঘটনার শিকার হন রুবেল। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। গাড়িতে থাকা অন্য একজন বাংলাদেশি আহত হয়েছেন, তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে। তিনি ২০২৩ সালে জীবিকার খোঁজে দক্ষিণ আফ্রিকায় আসেন এবং সেখানে ফুফাতো ভাই আমির হোসেনের দোকানে কাজ করতেন।

স্থানীয় প্রবাসী নাসির উদ্দিন জানান, দোকানের মালিক দেশে ফিরে যাওয়ার পর রুবেল নতুন করে গাড়ি চালানো শিখেছিলেন। শনিবার দোকানের জন্য মালামাল কিনে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।

রুবেলের স্ত্রী, দুই সন্তান, বৃদ্ধ মা ও ছোট ভাই দেশে রয়েছেন। ফুফাতো ভাই আমির হোসেন ছুটি শেষে দক্ষিণ আফ্রিকায় ফিরে আসলে রুবেলের দেশে ফেরার পরিকল্পনা ছিল। কিন্তু সেই অপেক্ষা আর পূরণ হলো না, তাকে নিথর দেহে দেশে ফিরতে হবে।

অন্যদিকে, শনিবার সকালে পূর্ব কেপ প্রদেশের অ্যাবারডিন শহরের বাইরে আর-৬১ সড়কে মিনিবাস ট্যাক্সি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় নারী নিহত হন। এই ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম ইএনসিএ ও এসএবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মিনিবাস ট্যাক্সিটি পশ্চিম কেপের বিউফোর্ট ওয়েস্ট থেকে পূর্ব কেপের দিকে যাচ্ছিল। এতে ১৬ জন যাত্রী ছিলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর আরও দুটি গাড়ি দুর্ঘটনায় জড়িয়ে পড়ে, যার ফলে একটি কিয়া রিও গাড়ির একজন আরোহী আহত হন।

পূর্ব কেপ প্রদেশের পরিবহণ বিভাগের মুখপাত্র উনাথি বিনকোসে জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। চালকের ক্লান্তি সম্ভাব্য কারণগুলোর মধ্যে একটি হতে পারে।

এ ঘটনায় অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগে মামলা হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৬ জেলায় ১০১ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:২১ এম


৩৬ জেলায় ১০১ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর

ভোজ্যতেল, মসলা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট এবং অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে দেশের ৩৬টি জেলায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১০১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

রোববার (২৫ অক্টোবর) অধিদপ্তরের ৫২টি বিশেষ দল দেশের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালায়।

এই অভিযানে ভোজ্যতেল, পেঁয়াজ, আদা, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়গুলো তদারকি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের ক্রয়-বিক্রয়ের রশিদ, হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং পণ্যের সঠিক ওজন নিশ্চিত করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয় যেন তারা দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন করে, ডিজিটাল ওজনে পণ্য বিক্রি করে এবং ক্রয়-বিক্রয়ের যথাযথ নথিপত্র সংরক্ষণ করে। একই সঙ্গে অযৌক্তিক মজুত ও পণ্যের সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। বাজারে সচেতনতা বৃদ্ধি করতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

অধিদপ্তর ভোক্তাদের আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার আহ্বান জানিয়েছে। কেনাকাটার সময় পণ্যের মেয়াদ ও সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) যাচাই করার এবং অবশ্যই ক্যাশমেমো বা ক্রয়ভাউচার সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।

পণ্য কেনাবেচায় প্রতারণা, মূল্য কারসাজি বা অন্য কোনো অনিয়মের শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে অধিদপ্তর জানিয়েছে, যাতে বাজারে পণ্যের স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠল আনভীর স্টেডিয়ামে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৪ এম


এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠল আনভীর স্টেডিয়ামে

এবিজি স্পোর্টস সিটির আনভীর স্টেডিয়ামে এবিজি ইউনিভার্সিটি কাপের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রফিক এবং এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। ছবি : কালের কণ্ঠ

দেশের শীর্ষ ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ শুরু হয়েছে। ক্রিকেট ও ফুটবল—দুই বিভাগে অংশগ্রহণ করছে বিশ্ববিদ্যালয়গুলো।

গতকাল বিকেলে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার সূচনা হয়েছে। আজ থেকে ফুটবলের দামামাও বাজতে শুরু করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সদ্য সাবেক ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এবং সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মোহাম্মদ ইমরুল হাসান, প্রতিষ্ঠানটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, লিয়াকত হোসেন, নাজমুল আলম ভূঁইয়া ও মাহবুবুর রহমান এবং সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ আশরাফুল বলেন, ‘এমন একটা চমৎকার টুর্নামেন্ট আয়োজনের জন্য আনভীর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ১০টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের আয়োজন শুরু হয়েছে, আশা করি এই টুর্নামেন্টটা প্রত্যেক বছরই হবে। ভবিষ্যতে আরো বেশি বিশ্ববিদ্যালয়কে নিয়ে অনেক বড় পরিসরে এটিকে দেখতে চাই। কয়েক দিন আগে এখানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই দিনের প্রস্তুতি ম্যাচ হয়েছে।

আজ এই টুর্নামেন্ট শুরু হয়েছে। আনভীর ভাই যে উন্নত স্টেডিয়াম বানিয়েছেন, তাতে আশা করি দ্রুতই এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সম্ভব। এই টুর্নামেন্টে অংশ নেওয়া সব কটি দলের জন্য শুভ কামনা।’

মোহাম্মদ রফিক বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে আনভীর ভাইয়ের এই চমৎকার আয়োজনের জন্য তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়রা অনেক ভাগ্যবান।

তারা ফ্লাড লাইটের আলোয় খেলার সুযোগ পাচ্ছে। আমরা যখন ক্রিকেট খেলা শুরু করেছি, তখন এমন সুযোগ-সুবিধা কল্পনাও করা যেত না।’ খেলোয়াড়দের উদ্দেশ্যে রফিক আরো বলেন, ‘আপনারা এখানে ডে-নাইট ক্রিকেট খেলতে এসেছেন, যা কখনো চিন্তাও করেননি। একটা অনুরোধ করব, আপনারা শৃঙ্খলা বজায় রেখে খেলাধুলা করবেন, যেন শৃঙ্খলা ভঙ্গ না হয়। আম্পায়ার থাকবেন, ম্যাচ রেফারি থাকবেন। তাঁরা যে সিদ্ধান্ত দেবেন, সেটাই যেন চূড়ান্ত সিদ্ধান্ত হয়। আপনাদের জন্য শুভ কামনা রইল।’

টুর্নামেন্টের প্রথম ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (এআইইউবি) পাঁচ উইকেটে হারিয়েছে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়। টুর্নামেন্টে ক্রিকেট ও ফুটবল—দুই বিভাগেই চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ, আর রানার্স আপ দল পাবে পাঁচ লাখ টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%