নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
০৮:১৯ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরগুনা, ২৮ অক্টোবর, ২০২৬ (বাসস): বরগুনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে, যেখানে প্রতিপাদ্য ছিল "নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।"
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে একটি আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আ. রহমান এবং বিআরটিএ’র সহকারী পরিচালক সৌরভ কুমার সাহা।
এতে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিবারকে ৪০ লাখ টাকা, পঙ্গু দুইজনকে ৩ লাখ করে এবং আহত ৫ জনকে এক লাখ করে মোট ৫১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেপালের কাঠমান্ডু শহরে ষষ্ঠ ‘লালাবালা আন্তর্জাতিক শিশু নাট্যোৎসব ২০২৬’ শুরু হতে যাচ্ছে। আগামী ২ থেকে ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে হিরণ কিরণ থিয়েটার। নাটক ‘এ ফাদার’স স্কাই’ মঞ্চস্থ করবে দলটি, যা রচনা ও নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীর আলম ঢালী। নেপালের উদ্দেশে ১ নভেম্বর রওনা হবে ১০ সদস্যের প্রতিনিধি দলটি।
‘সেলিব্রেটিং অটাম উইথ ১৩ কান্ট্রিজ’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের উৎসবের ভেন্যু ইম্পেরিয়াল ওয়ার্ল্ড স্কুল। আয়োজকদের প্রকাশিত তথ্যে জানা গেছে, ১৩টি দেশের নাট্যদল ও শিল্পীরা এতে অংশগ্রহণ করবে। শিশুতোষ নাট্যচর্চার প্রসার, আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় এবং বিভিন্ন দেশের শিল্পীদের মধ্যে যোগাযোগ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
‘এ ফাদার’স স্কাই’ নাটকটি ভালোবাসা, আত্মমর্যাদা, স্বপ্ন ও বিচ্ছেদের একটি আবেগঘন কাহিনী। নাটকের কেন্দ্রীয় চরিত্র মৃত্তিকা, যিনি একজন মেধাবী শিক্ষার্থী এবং প্রতিভাবান নৃত্যশিল্পী। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পড়াশোনা ও নৃত্যে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে সে। প্রেমে প্রতারণার অভিজ্ঞতা তার মনে পুরুষের প্রতি অভিমান সৃষ্টি করে। একপর্যায়ে বিয়ের প্রতি অনীহা প্রকাশ করলেও আসিফের সঙ্গে গড়ে ওঠে তার বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক।
জীবনের সাফল্যের মুহূর্তে মৃত্তিকা জানতে পারে, সে ব্রেন ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকের ধারণা, তার আয়ু আর মাত্র ১০ দিন। মৃত্যুর আশঙ্কা, বাবাকে ছেড়ে যাওয়ার ভয় এবং ভালোবাসার মানুষটির সঙ্গে বিচ্ছেদের বেদনা তাকে বিপর্যস্ত করে তোলে।
মৃত্তিকার শেষ ইচ্ছা পূরণ করতে আসিফ যখন তার জন্য লাল বেনারসি কিনতে যায়, ফিরে এসে দেখে মৃত্তিকা আর বেঁচে নেই। মেয়েকে হারিয়ে বাবার শোক এবং প্রিয়জনকে হারিয়ে আসিফের অসহায়ত্ব নাটকটির পরিণতিকে গভীর বেদনাময় করে তোলে। স্মৃতি ও শূন্যতার মধ্য দিয়ে উঠে আসে বাবা-মেয়ের নিবিড় সম্পর্ক এবং প্রিয়জন হারানোর অসহনীয় যন্ত্রণা।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহাঙ্গীর আলম ঢালী (রহমান), শামীমা আক্তার মুক্তা (মৃত্তিকা), মোহাম্মদ শামীম শেখ (আসিফ), মোহাম্মদ রাজিবুল হাসান (জাফর) ও শিশুশিল্পী ঋদ্ধ হক। আলোক নির্দেশনায় রয়েছেন মো. মুজিবুল হক, আবহসংগীতে মোহাম্মদ শামীম শেখ এবং নৃত্য পরিচালনায় শামীমা আক্তার মুক্তা।
এটি হিরণ কিরণ থিয়েটারের সপ্তম নেপাল সফর। এর আগে দলটি ভারতের প্রায় ১০টি রাজ্যের বিভিন্ন আন্তর্জাতিক নাট্যোৎসব এবং শ্রীলঙ্কার একটি উৎসবে নাটক মঞ্চস্থ করেছে। এবারের আয়োজনেও বাংলাদেশের নাট্যচর্চা ও সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরার লক্ষ্য রয়েছে তাদের।
নাটকটির নির্দেশক জাহাঙ্গীর আলম মন্তব্য করেন, ‘নাটকটির মধ্য দিয়ে আমরা ভালোবাসা, আত্মমর্যাদা, মানবিক সম্পর্ক এবং জীবনের নির্মম বাস্তবতাকে তুলে ধরতে চেয়েছি। মৃত্তিকার জীবনসংগ্রাম ও স্বপ্নপূরণের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে মানুষের বেঁচে থাকার গভীর আকুতি প্রকাশ পেয়েছে। একই সঙ্গে বাবা-মেয়ের নিঃস্বার্থ ভালোবাসা ও প্রিয়জনকে হারানোর বেদনাও নাটকের অন্যতম প্রধান অনুষঙ্গ। জীবনের অনিশ্চয়তার মধ্যেও ভালোবাসা ও মানবিকতাই মানুষের সবচেয়ে বড় শক্তি। ভিন্ন ভাষার দর্শকেরাও নাটকটির মধ্য দিয়ে এই অনুভূতি উপলব্ধি করতে পারবেন বলে আমার বিশ্বাস।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়ানোর উদ্দেশ্যে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে।
তথ্যভান্ডারের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কারিগরি দল কাজ করছে। সংস্থাটি জানিয়েছে, প্রয়োজনীয় কাজ সম্পন্ন হলেই সার্ভার পুনরায় চালু করা হবে।
বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি অনুবিভাগ থেকে এই তথ্য প্রকাশ করা হয়।
এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, “আমাদের কারিগরি টিম কাজ করছে। কাজ শেষ হলে দ্রুত সার্ভার চালু হয়ে যাবে।”
এদিকে, সরকারি তথ্যভান্ডারের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা জারি করেছে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ। সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকির মধ্যে এনআইডি সার্ভার সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়েছিল। পরে গত রোববার বাংলাদেশ ব্যাংকের সার্ভার আবার সচল করা হয়।
এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, নিরাপত্তাজনিত উদ্বেগটি শুধু বাংলাদেশ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২৮ অক্টোবর, ২০২৬ : ৬০ বছর পূর্তির উদযাপন উপলক্ষে ১৮ নভেম্বর হীরকজয়ন্তী পালন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এই উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে ৩০ অক্টোবর (শুক্রবার) থেকে।
আজ বুধবার বিকালে চবির তথ্য ও ফটোগ্রাফি শাখার ডেপুটি রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষরিত একটি চিঠিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তির হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে ৩০ অক্টোবর (শুক্রবার) বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ৩য় তলার ভি.আই.পি কক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করবেন হীরকজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
চবির হীরকজয়ন্তী উদযাপনের জন্য ইতোমধ্যে ১৫ সদস্যের একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানকে আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়াকে সদস্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ