০৮:১৯ পি.এম
বরগুনা, ২৮ অক্টোবর, ২০২৬ (বাসস): বরগুনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে, যেখানে প্রতিপাদ্য ছিল "নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।"
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে একটি আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।
আরও পড়ুন: খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আ. রহমান এবং বিআরটিএ’র সহকারী পরিচালক সৌরভ কুমার সাহা।
এতে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিবারকে ৪০ লাখ টাকা, পঙ্গু দুইজনকে ৩ লাখ করে এবং আহত ৫ জনকে এক লাখ করে মোট ৫১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন