ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গাইবান্ধায় নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


গাইবান্ধায় নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা।
দুপুরে গাইবান্ধা শহরের পৌরপার্কে জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল।
সভাটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টো।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে ব্যানার-ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নানা আয়োজন ও নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মদনে শিশু ধর্ষণ ও গর্ভধারণ মামলা, রায় ১১ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া ,নেত্রকোনা জেলা প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


মদনে শিশু ধর্ষণ ও গর্ভধারণ মামলা, রায় ১১ নভেম্বর

নেত্রকোনার মদনে ১২ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে দায়ের করা আলোচিত মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। এ মামলায় আগামী ১১ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৮ অক্টোবর) নেত্রকোনা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালামের আদালতে যুক্তিতর্ক শেষে এ দিন ধার্য করা হয়।

মামলার প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর বিচারকের প্রশ্নের জবাবে নিজের ১২ শতাংশ জমি থাকার কথা জানান। একই সঙ্গে নিজের সব সম্পদের বিনিময়ে মামলা থেকে অব্যাহতি পাওয়ার আকুতি জানান তিনি।

শুনানির একপর্যায়ে আসামিপক্ষের আইনজীবী আনিসুর রহমান আপসের বিষয়ে কথা বলতে চাইলে বিচারক তা নাকচ করে দেন। বিচারক জানান, তাঁরা কখনো আপসের বিষয়ে কথা বলেননি। এ সময় ঘটনাস্থলের আশপাশে সিসি ক্যামেরা ছিল কি না, তা-ও জানতে চান আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নূরুল কবীর রুবেল আদালতে জানান, ভুক্তভোগী শিশুটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছিল।

মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে সিআইডির ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ভুক্তভোগী শিশুর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক সাগরের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া পুলিশ আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করেছে।

রাষ্ট্রপক্ষের দাবি, এসব প্রমাণের ভিত্তিতে মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে। তারা আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নূরুল কবীর রুবেল বলেন, “রায়ের আগে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি আজ সম্পন্ন হয়েছে। ১১ নভেম্বর মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষের হয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছি। আমরা মনে করি, মামলাটি প্রমাণ করতে সমর্থ হয়েছি।”

তিনি আরও বলেন, মামলার প্রয়োজনীয় কাগজপত্র আদালতে উপস্থাপন করা হয়েছে। রাষ্ট্রপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে তাঁরা মনে করছেন। এ মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আগামী ১১ নভেম্বর মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ষপূর্তিতে ম্যাগাজিন বর্ষবার্তা বের হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


বর্ষপূর্তিতে ম্যাগাজিন বর্ষবার্তা বের হচ্ছে

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সম্পাদনায় বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত হচ্ছে বিশেষ ম্যাগাজিন বর্ষবার্তা। ৫৬ পৃষ্ঠার এই সংকলনে মুন্সিগঞ্জ-বিক্রমপুরের ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য, ব্যক্তিত্ব, সমাজ ও সমকালীন বিষয়ে নানা লেখা স্থান পেয়েছে।
ম্যাগাজিনের প্রচ্ছদ নিবন্ধ মুন্সিগঞ্জকে নতুন করে ভাবার সময় এখন। লিখেছেন মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ পিপিএম। লেখায় জেলার ভৌগোলিক অবস্থান, উচ্চশিক্ষা, পর্যটন ও নগর ব্যবস্থাপনাসহ ভবিষ্যৎ উন্নয়নের নানা সম্ভাবনা তুলে ধরা হয়েছে।
বিশেষ নিবন্ধ বিভাগে রয়েছে সালেহীন তুহিনের এই জনপদে, সেই সমতটে, যেখানে বিক্রমপুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মনীষী ও ইতিহাস-ঐতিহ্যের কথা এসেছে।
ইতিহাস-ঐতিহ্য বিভাগে আটটি লেখা আছে। এর মধ্যে আছে আশরাফ ইকবালের বিক্রমপুরের ঐহিত্য, অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেনের লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা ও বিক্রমপুরের গাওদিয়া গ্রাম, গোলাম আশরাফ খান উজ্জ্বলের মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী মসজিদ, যাকির সাইদের মুন্সিগঞ্জের মেয়েলী গীত, সাধন সরকারের মুন্সিগঞ্জের মাটিতে লেখা হাজার বছরের ইতিহাস, মিজান আহমেদ বিক্রমপুরীর লৌহজংয়ের বানকাইজ বারোয়ারিতলা এবং শোভন সারোয়ারের বিক্রমপুরের নবজাগরণ ও চট্টোপাধ্যায় পরিবার।
সাহিত্যপ্রেমীদের জন্য আছে সাহিত্য বার্তা বিভাগ। এতে ইমন চৌধুরী, সাইফুল ইসলাম জুয়েল, জনি হোসেন কাব্য ও মুহাম্মদ ফজলুল হকের গল্প, ছড়া, কবিতা, কার্টুন এবং সাহিত্যবার্তার লেখক ও পাঠক রিভিউ ছাপা হয়েছে।
জীবনদর্শন বিভাগে আরাফাত শাহীনের জীবনের জন্য আত্মবিশ্বাস ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সাইয়্যেদুল বাশারের মহৎ কাজেই আত্মতৃপ্তি, জীবনের পরিপূর্ণতা স্থান পেয়েছে।
সমাজ, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা-অসুবিধা নিয়ে নজরুল ইসলামের লেখা, শীতকালীন সর্দি-কাশি ও হোমিওপ্যাথি নিয়ে ডা. মো. মোস্তফা কামালের নিবন্ধ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা মো. গোলাম মাওলা পিএফএম (এস)-এর অগ্নি-সচেতনতামূলক লেখা রয়েছে।
ব্যক্তিত্ব বিভাগে আলোচিত হয়েছেন আচার্য জগদীশচন্দ্র বসু, ইব্রাহিম খলিল ও বীরশ্রীসহ বিক্রমপুরের কয়েকজন গুণী মানুষ। লিখেছেন ড. মো. সাইদুল ইসলাম খান অপু, শহীদ-ই-হাসান তুহিন, আলম শহিদ, সুমন্ত রায় ও রাসেল শেখ।
মতামত পাতায় আছে মাদকের বিরুদ্ধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আবু নাসের লিমনের লেখা এবং নির্বাচনে সংবাদপত্রের দায়িত্ব নিয়ে সায়িদ আহমেদের লেখা। দেশ-বিদেশ বিভাগে আছে আতিকুর রহমান নয়নের পরিবর্তিত বাংলাদেশ: কূটনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত এবং এক বছরের আলোচিত ঘটনাপঞ্জি।
এ ছাড়া ম্যাগাজিনে বিনোদনের পাতা এবং দৈনিক মুন্সিগঞ্জের বার্তার এক বছরের আলোকচিত্র নিয়ে অ্যালবাম রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বি-ক্ষোভ মিছিল ও সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

আবিদ ইসলাম আশিক বাকেরগঞ্জ প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


বাকেরগঞ্জে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বি-ক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বরিশালের বাকেরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাকেরগঞ্জ কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল হোসেন ও ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা শাখার সভাপতি মো. সাইয়েদ আহমেদ। সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মো. রেদোয়ানউল্লাহ শাহেদী।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ব্যানার ও দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় প্রবাসী আকাশ মিয়ার বিরুদ্ধে বানোয়াট কুৎসা রটানোর প্রতিবাদ করায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


আলফাডাঙ্গায় প্রবাসী আকাশ মিয়ার বিরুদ্ধে বানোয়াট কুৎসা রটানোর প্রতিবাদ করায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

ফরিদপুরের আলফাডাঙ্গায় মরিশাসপ্রবাসী ও সমাজসেবক আকাশ মিয়ার বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটানোর প্রতিবাদ করায় তাঁর পরিবারের তিন সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর আপন ভাই ও বোন এবং চাচাতো ভাই আহত হয়েছেন। তাঁদের মধ্যে চাচাতো ভাই উজ্জ্বল মিয়া নাটুর (৪০) অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার ছিরু খন্দকারের মুদি দোকানের সামনে পাকা রাস্তায় দাঁড়িয়ে কয়েকজন ব্যক্তি মরিশাসপ্রবাসী আকাশ মিয়াকে নিয়ে আপত্তিকর ও অপমানজনক কথাবার্তা বলছিলেন বলে অভিযোগ করা হয়েছে। ওই পথ দিয়ে যাওয়ার সময় তাঁর চাচাতো ভাই উজ্জ্বল মিয়া নাটু বিষয়টি শুনতে পান। পরে তিনি তাঁদের এ ধরনের কথাবার্তা ও কুৎসা রটানো থেকে বিরত থাকতে বলেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ছিরু খন্দকারের নেতৃত্বে কামরুল খন্দকার, হাবিব খন্দকারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে উজ্জ্বল মিয়া নাটুর ওপর হামলা চালান। এ সময় তাঁর মাথায় কোপ দেওয়া হলে তিনি গুরুতর আহত হন। তাঁকে রক্ষা করতে প্রবাসী আকাশ মিয়ার আপন ভাই শাওন মিয়া ও বোন জোসনা বেগম এগিয়ে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে তাঁরাও আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উজ্জ্বল মিয়া নাটুকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যদিকে, শাওন মিয়া ও জোসনা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অপূর্ব সাহা হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর অভিযুক্তরা এলাকায় না থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%