ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘কেইন-রুটের মত হয়ত আর কাউকে কখনো দেখব না’


‘কেইন-রুটের মত হয়ত আর কাউকে কখনো দেখব না’

হ্যারি কেন এবং জো রুট, দুই ধ্রুপদী ইংলিশ অধিনায়ক, তাদের অনন্য খেলোয়াড়সুলভ আচরণ ও পারফরম্যান্সের মাধ্যমে ঐতিহ্যগত ব্রিটিশ মূল্যবোধকে ফুটিয়ে তুলেছেন। সম্প্রতি ফুটবলার হ্যারি কেন এবং ক্রিকেটার জো রুটের দীর্ঘস্থায়ী অবদান, মাঠের সংযম ও নেতৃত্বকে সম্মান জানিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এ একটি সম্পাদকীয় নিবন্ধ প্রকাশিত হয়েছে।

নিবন্ধটিতে আলোচনা করা হয়েছে কীভাবে এই দুই তারকা স্যার আলফ র‍্যামসি বা ব্রায়ান ক্লোজের মতো কিংবদন্তি ইংলিশ ড্রেসিংরুমের সোনালী যুগের সঙ্গে বর্তমানের এক নিখুঁত সেতু বন্ধন তৈরি করেছেন।

এই নিবন্ধে ইংল্যান্ডের দুই সফল অধিনায়ক—হ্যারি কেন (ফুটবল) এবং জো রুট (ক্রিকেট)—এর অনন্য সাংস্কৃতিক এবং ক্রীড়াঙ্গনভিত্তিক পরিচয়কে তুলে ধরা হয়েছে। অতি-বাণিজ্যিক এবং আমেরিকান ধাঁচের চটকদার ক্রীড়া বিনোদনের এই যুগেও তারা কীভাবে নিজেদের মাটির মানুষ হিসেবে ধরে রেখেছেন, লেখায় তারই প্রশংসা করা হয়েছে।

আরও পড়ুন: মিরপুর টেস্টে সাদমানের ৯৯ রানে অপরাজিত, আলোকস্বল্পতায় শেষ প্রথম দিন

খ্যাতি আর প্রাচুর্যের চূড়ায় পৌঁছেও কীভাবে নিজেদের অপরিবর্তিত রাখা যায়, হ্যারি কেইন ও জো রুট তার জলন্ত উদাহরণ। ক্যারিয়ারের শুরুতে লেটন ওরিয়েন্ট কিংবা মিলওয়ালের মতো ছোট ও সাধারণ ক্লাবে খেলা কেইন আজ ইংল্যান্ড ফুটবল দলের সফল অধিনায়ক। অথচ তাঁর স্বভাব ও আচরণে বিন্দুমাত্র অহংকারের ছোঁয়া লাগেনি। ঠিক এই জায়গাতেই তাঁকে মনে হয় ইংল্যান্ডের ক্রিকেট অধিনায়ক জো রুটের আপন ভাই মনে হয়। রুটও ঠিক কেইনের মতোই একজন নিরহংকার মানুষ, যাকে এক দেখায় একদম আদর্শ এক জামাতা বলে মনে হয়। ব্রিটিশ খেলাধুলায় আমূল পরিবর্তন আনার মূল ভিত্তি হিসেবে পরিচিত ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত উপন্যাস ‘টম ব্রাউনস স্কুল ডেস’-এর পাতা থেকেই যেন সোজা উঠে এসেছেন এই দুই সোনালী তারকা।

ঐতিহ্যবাহী ব্রিটিশ খেলাধুলার মূল লক্ষ্য যদি খেলোয়াড়দের উন্নত চরিত্র গঠন করা হয়ে থাকে, তবে জো রুট এবং হ্যারি কেন সেই ভাবধারার সবচেয়ে বড় বিজ্ঞাপন। আধুনিক তারকা খ্যাতির চটকদার মোহ, পপ-স্টার জীবনসঙ্গী, দামি ও অতিরঞ্জিত গাড়ি কিংবা অদ্ভুত হেয়ারস্টাইল—এসবের কোনোটাই তাঁদের ছুঁতে পারেনি। কেন তাঁর শৈশবের ভালোবাসা কেট-কে বিয়ে করে চার সন্তান নিয়ে এক নিভৃত, শান্ত জীবন কাটাচ্ছেন। অন্যদিকে রুট তাঁর স্ত্রী ক্যারির দেখা পেয়েছিলেন ইয়র্কশায়ারের ঘরের মাঠ হেডিংলিতে।

এটা আজ প্রায় নিশ্চিত যে, কেইন এবং রুট তাঁদের নিজ নিজ খেলায় ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবেই ইতিহাসে জায়গা করে নেবেন। অথচ এত বড় মহাতারকা হওয়া সত্ত্বেও, ছুটির দিনে স্থানীয় কোনো সাধারণ ক্লাবের হয়ে মাঠে নেমে পড়তে তাঁদের একটুও দ্বিধা হবে না। খাঁটি বা অকৃত্রিম হওয়া বলতে এটাই বোঝায়—কোটি টাকার তারকা হয়েও তাঁরা এখনো সাধারণ খেলাধুলার সেই তৃণমূল পরিবেশের সাথে নিজেদের নাড়ির টান রেখে দিয়েছেন, যেখান থেকে একদিন তাঁদের উত্থান হয়েছিল।

রুটের ক্রিকেটের হাতেখড়ি হয়েছিল শেফিল্ডের ক্লাব দিয়ে। বাবা ম্যাট যখন মাঠে খেলতেন, তখন রুট এবং তাঁর ভাই বিলি (যিনি পরে গ্ল্যামারগনের হয়ে পেশাদার ক্রিকেট খেলেন) মাঠের সীমানার বাইরে ছোট ছোট ব্যাট-বল নিয়ে মেতে থাকতেন। অন্যদিকে কেইনের শুরুটা পুরোপুরি হ্যাকনি মার্শের মতো বিখ্যাত ফুটবল মাঠ থেকে না হলেও, সেটি খুব দূরের কিছু ছিল না। আট বছর বয়সে আর্সেনাল একাডেমিতে মাত্র একটি ব্যর্থ মৌসুম কাটানো ছাড়া, কেইনের শৈশবের সিংহভাগ সময় কেটেছিল স্থানীয় পার্কের 'রিজওয়ে রোভার্স' ক্লাবের হয়ে সাধারণ ফুটবল খেলে।

আরও পড়ুন: এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ নারী দলের স্বর্ণপদক জয়, কাজাখস্তানকে হারালো

এই দুই খেলোয়াড়ের কাছে শুরু থেকেই খেলাটাই ছিল ধ্যান-জ্ঞান, যা আজও অপরিবর্তিত রয়েছে। নিজেদের অসাধারণ প্রতিভার জোরে তাঁরা আজ কোটি কোটি টাকার মালিক, তবুও মনে হয় ১৯৬০-এর দশকের খেলোয়াড়দের মতো সামান্য বেতনেও তাঁরা সমান সুখে খেলে যেতে পারতেন—যদি কেবল মাঠে নামার সুযোগটুকু থাকত। তাঁদের মধ্যে এক ধরনের চিরন্তন এবং সাধারণ মানুষের গুণাবলি রয়েছে। আজ যদি স্যার আলফ রামসে বা ব্রায়ান ক্লোজের মতো অতীত যুগের কিংবদন্তি কঠোর মেজাজের কোচদের ড্রেসিংরুমেও কেইন বা রুটকে বসিয়ে দেওয়া হয়, তাঁরা সেখানেও নিমেষেই মানিয়ে নেবেন; কারণ তাঁরা খেলাধুলার মূল ভাষাটা বোঝেন।

ব্যালন ডি'অর জয়ের পর কেইন তাঁর টুইটারে একটি গভীর অর্থপূর্ণ কথা লিখেছিলেন, ‘নীরবে কঠোর পরিশ্রম করো। তোমার সাফল্যকেই তোমার হয়ে আওয়াজ করতে দাও।’ রুটের মতো কেইনও খেলার প্রতি এক অদ্ভুত নিঃস্বার্থ ভালোবাসা ধরে রেখেছেন, যার সাথে যুক্ত হয়েছে বিশ্বমানের পেশাদার কাজের নৈতিকতা।

তবে প্রশ্ন হলো, আমরা কি ভবিষ্যতে আর কখনো তাঁদের মতো খেলোয়াড় দেখতে পাব?

ব্রিটিশ ক্রীড়া সংস্কৃতি এখন দ্রুত আমেরিকান বাণিজ্যিক মডেলের দিকে ঝুঁকে পড়ছে। ঘরোয়া ক্রিকেটে এখন চারপাশের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট বাদ দিয়ে ‘দ্য হান্ড্রেড’কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রিমিয়ার লিগ এখন স্থানীয় ঘরের ছেলেদের চেয়ে বৈশ্বিক তারকাদের বেশি প্রাধান্য দেয়। এমনকি রাগবির মতো খেলা, যা একসময় অহংকার ও লোকদেখানো আচরণ কঠোরভাবে এড়িয়ে চলত, তারাও এখন নতুন তারকা হিসেবে মাঠ কাঁপানো চটপটে ও বাচাল খেলোয়াড়দের দিকে ঝুঁকছে।

আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘনে হারিস রউফের শাস্তি, ইংল্যান্ডও জরিমানা

খেলাধুলার জগৎ এখন দ্রুত বদলে যাচ্ছে, চারপাশ এখন ঔদ্ধত্যে ভরা চরিত্রদের দখলে। তাই কেইন এবং রুটের মতো প্রাচীন, খাঁটি ও নম্র মূল্যবোধের খেলোয়াড়দের খেলা যতদিন সম্ভব উপভোগ করা উচিত। বছরের পর বছর অবিরাম অনুশীলন আর ক্লান্তির ধকল নেওয়ার পরেও তাঁদের এই নিখাদ নম্রতা সত্যিই অলৌকিক। তাঁরা যখন সেঞ্চুরি করেন বা গোল করেন—কিংবা ব্যালন ডি'অর জেতেন—তখন সাধারণ ক্রীড়াপ্রেমীদের আনন্দটা বহুগুণ বেড়ে যায়; কারণ মনে হয়, তাঁদের এই মাটির মানুষ হয়ে জেতার সাফল্যে আমাদেরও ছোট্ট একটা অংশ রয়েছে।

—দ্য টেলিগ্রাফের জনপ্রিয় ক্রীড়া লেখক সাইমন ব্রিগসের কলাম থেকে অনূবাদিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতি বিদ্রোহীদের এডেন বিমানবন্দর খালি করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


হুতি বিদ্রোহীদের এডেন বিমানবন্দর খালি করার নির্দেশ

হুতি বিদ্রোহীরা এডেন বিমানবন্দর খালি করার জন্য নির্দেশনা জারি করেছে, যা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তাদের দাবি, বিমানবন্দরে একটি সামরিক সরঞ্জামবাহী কার্গো বিমান অবতরণ করেছে, যা টার্গেট করা হবে।

বুধবার, টেলিগ্রামে প্রকাশিত এক পোস্টে হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, এডেন বিমানবন্দরের বর্তমান অবস্থানে যারা আছেন, তাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী।

তিনি আরও জানান, সেখানে সৌদি শত্রুদের একটি সামরিক কার্গো বিমানের উপস্থিতি রয়েছে। এই বিমানের মাধ্যমে ইয়েমেনের সন্তানদের হত্যা করার উদ্দেশ্যে অস্ত্র সরবরাহ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ইউএনওর আকস্মিক শ্রেণিকক্ষ পরিদর্শন, শিক্ষার্থীদের পাঠদান করালেন রেহেনা আক্তার

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


কাউখালীতে ইউএনওর আকস্মিক শ্রেণিকক্ষ পরিদর্শন, শিক্ষার্থীদের পাঠদান করালেন রেহেনা আক্তার
 

 

 

 

পিরোজপুরের কাউখালীতে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি এবং বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে আকস্মিকভাবে বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে লেখাপড়া নিয়ে আলোচনা করেন, রিডিং পড়া শোনেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে তাদের পাঠদানের অগ্রগতি যাচাই করেন।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান।
পরিদর্শনকালে ইউএনও শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং পাঠ্যবই থেকে রিডিং পড়তে বলেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে শিক্ষার্থীরা সঠিক উত্তর দেয়। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং প্রতিদিন রিডিং পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, তোমরাই জাতির মেরুদণ্ড। তোমাদের নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে এবং রিডিং পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। মনোযোগ দিয়ে নিয়মিত পড়াশোনা করলে পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব। এ জন্য শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই আন্তরিক হতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের প্রত্যেক শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো বিবেচনা করে পাঠদান করতে হবে। শিক্ষকরা আন্তরিকভাবে শিক্ষার্থীদের যত্ন নিলে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং ভালো ফলাফল অর্জন করা সহজ হবে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আদব-কায়দা, নম্রতা ও শিষ্টাচারও শিখতে হবে।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তার এ ধরনের আকস্মিক শ্রেণিকক্ষ পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন অভিভাবকেরা। তাঁদের মতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করলে শিক্ষার্থীদের মনোবল বাড়বে। পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাবে এবং শ্রেণিকক্ষে পড়াশোনার পরিবেশ আরও উন্নত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আতিকুল ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। আদালত একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করার নির্দেশ দিয়েছে, অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ডেরও ব্যবস্থা করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন। উল্লেখ্য, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৭ মে রাতে শ্রীপুর থানার কেওয়া পূর্ব খণ্ড গ্রামের নিজ বাড়িতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান ওই গৃহবধূ (২২)। এ সময় প্রতিবেশী মৃত আবদুল হামিদের ছেলে আতিকুল ইসলাম (২৮) আগে থেকেই ঘরের খাটের নিচে লুকিয়ে ছিলেন। গৃহবধূ ঘরে ফিরে শুয়ে পড়ার পর আতিকুল খাটের নিচ থেকে বের হয়ে এসে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন, যা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা গাজীপুর সদর হাসপাতালে সম্পন্ন হয়। পরবর্তীতে মামলার বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে এই দণ্ডাদেশ প্রদান করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এয়ারপোর্ট, দামকুড়া ও শাহমখদুম থানা এবং মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা, মাদক সেবনের সরঞ্জাম এবং বিদেশি পিস্তলসদৃশ একটি ফায়ার লাইটার জব্দ করা হয়। 

এদিকে, মহানগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামি ও অন্যান্য মামলার আসামিসহ মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ মাঝিগ্রাম উত্তরপাড়া এলাকা থেকে মোঃ সিদ্দীক (৪৫) ও মোঃ সোহাগ আহম্মেদকে (২৮) গ্রেপ্তার করে। সিদ্দীক মাঝিগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত আসোব আলীর ছেলে এবং সোহাগ উত্তরপাড়া গ্রামের মোঃ নছিম উদ্দীনের ছেলে। এ সময় তাঁদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়।

এর আগে, গত ২৬ অক্টোবর বিকাল সোয়া ৪টার দিকে দামকুড়া থানার জোতরাবন গ্রামে মাদক সেবনের অভিযোগে স্থানীয় লোকজন মোঃ মানিক (৩২) ও মোঃ নাহিদুল ইসলামকে (৪২) গ্রেপ্তার  করেন। পরে দামকুড়া থানা পুলিশ তার কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

অন্যদিকে, একই রাত ১১টার দিকে মহানগর ডিবি পুলিশ চন্দ্রিমা থানার মেহেরচন্ডি উত্তরপাড়া এলাকায় মোঃ শামীম আহমেদ ওরফে শামীমের (৩৭) বসতবাড়িতে অভিযান চালিয়ে ১১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ৩৩ হাজার ৭৫০ টাকা এবং বিদেশি পিস্তলসদৃশ একটি ফায়ার লাইটার সহ তাঁকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের মোঃ মামুন আলীর ছেলে।  শামীমের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত তিনটি, জুয়ার একটি এবং পেনাল কোডে একটি মামলা রয়েছে।

এছাড়াও শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে মোঃ মশিউর ইসলামকে (২২) গ্রেপ্তার  করা হয়। তিনি চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম দক্ষিণপাড়া গ্রামের মোঃ মমিনের ছেলে। তাঁর কাছ থেকে ছয়টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেবন ও সংরক্ষণের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

একই রাতে নগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলার সাতজন এবং অন্যান্য মামলার ১১ জন রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%