ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতের কাছে ১৩-০ গোলে পরাজিত বাংলাদেশ, এক মাসে ২৩ গোল হজম


ভারতের কাছে ১৩-০ গোলে পরাজিত বাংলাদেশ, এক মাসে ২৩ গোল হজম

ভারতের কাছে হার নতুন কিছু নয়। এক মাসের মধ্যে দুইটি ম্যাচে ২৩ গোল হজম করেছে বাংলাদেশ। এ পরিস্থিতিতে বাংলাদেশের হকির প্রস্তুতি, কৌশল এবং লড়াইয়ের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে। জলন্ধরে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ১৩-০ গোলে স্বাগতিক ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে।

গত মাসে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশের দল ভারতের কাছে ১০-০ গোলে পরাজিত হয়েছিল।

প্রথম কোয়ার্টারে বাংলাদেশ চার গোল হজম করে। দ্বিতীয় কোয়ার্টারে ভারত আরও দু’টি গোল করে বিরতিতে ৬-০ ব্যবধানে এগিয়ে যায়। তৃতীয় কোয়ার্টারে তারা তিন গোল এবং শেষ কোয়ার্টারে আরও চার গোল করে ব্যবধান বাড়ায়।

আরও পড়ুন: মিরপুর টেস্টে সাদমানের ৯৯ রানে অপরাজিত, আলোকস্বল্পতায় শেষ প্রথম দিন

সাবেক হকি খেলোয়াড় এবং ফেডারেশনের প্রাক্তন সদস্য তারেক আদেল দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, "আমরা কবে বলতে শিখব যে, আমরাও বাংলাদেশ, ছেড়ে কথা বলব না।" তার অভিযোগ, পরিস্থিতি পরিবর্তনের জন্য ফেডারেশনের উদ্যোগ স্পষ্ট নয়।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এশিয়ার ছ’টি দেশ অংশগ্রহণ করছে। পাকিস্তান ভারতে খেলতে না যাওয়ার কারণে বাংলাদেশকে সুযোগ দেওয়া হয়েছে। এশিয়ান গেমসে সপ্তম স্থান অর্জন করা দলটির লক্ষ্য ছিল ষষ্ঠ স্থান। সেই লক্ষ্যে ব্যর্থ জার্মান কোচ গেরহার্ড পিটারের উপরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আস্থা রেখেছে ফেডারেশন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু না হলে আন্দোলনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত না হলে সারাদেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ১১-দলীয় জোট। জোটের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই উপনির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করবে তাদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত।

বুধবার (২৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

হামিদুর রহমান আযাদ জানান, বর্তমানে ১১টি দল একযোগে দুটি প্রধান ইস্যু নিয়ে কাজ করছে, যার একটি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং অন্যটি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন। আগামীকাল এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে, জোটের প্রতিনিধি দল নির্বাচনী এলাকায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশনে সুনির্দিষ্ট কিছু লিখিত অভিযোগ জমা দিয়েছিল।

তবে কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, কমিশন কিছু বিষয়ে পদক্ষেপ নিলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগের ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে জামায়াত নেতা বলেন, জোটের পক্ষ থেকে সংশ্লিষ্ট ইউএনওকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার এবং পদ থেকে প্রত্যাহার করার দাবি জানানো হয়েছিল। কিন্তু কমিশন তাকে না সরিয়ে কেবল নির্বাচন প্রক্রিয়া থেকে বিরত রেখেছে। কমিশনের এই পদক্ষেপকে ‘আইওয়াশ’ হিসেবে আখ্যায়িত করে তিনি প্রশ্ন তোলেন, ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা না নিয়ে কেবল দায়িত্ব থেকে বিরত রাখাই কি সমাধান হতে পারে? জোটের মূল দাবি ছিল তাকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীকালের উপনির্বাচন যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য না হয়, তবে প্রমাণিত হবে যে কমিশন কেবল প্রদর্শনী বা আইওয়াশ করেছে। কালকের নির্বাচনী পরিবেশ ও নিরপেক্ষতাই নির্ধারণ করবে জোট ভবিষ্যতে কোনো স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে কি না। নির্বাচন সুষ্ঠু না হলে উদ্ভূত পরিস্থিতির দায় কমিশনকে নিতে হবে এবং রাজপথে সারাদেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিটায়ার্ড হার্ট হয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


রিটায়ার্ড হার্ট হয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয়

মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং করার সময় পেশির টান নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে স্ট্রেচারে করে মাঠ ত্যাগ করেছেন মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনে।

ইনিংসের ৬৬ ওভারে স্কয়ার কাট করে ১ রান নেওয়ার সময় বাঁ পায়ের হাঁটুর নিচে তীব্র ব্যথা অনুভব করেন তিনি এবং নন-স্ট্রাইকিং প্রান্তে মাঠে শুয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ফিজিও এসে মাঠে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। অবস্থার পরিবর্তন না হলে দ্রুত স্ট্রেচার এনে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

এর আগে ৬৩তম ওভারে তিনি একবার মাঠে শুয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন। কিছুটা স্বস্তি অনুভব করায় খেলা শুরু করার পর তিন ওভারের মধ্যে পেশির টান মারাত্মক আকার ধারণ করায় তাকে মাঠ ছাড়তে বাধ্য করা হয়।

মাঠ ছাড়ার আগে হৃদয় দায়িত্বশীল ব্যাটিং করে ৮৪ বলে ৪২ রান সংগ্রহ করেন। তার বিদায়ের ফলে সাদমান ইসলামের সঙ্গে গড়া ৮৮ রানের জুটির ছেদ ঘটে। হৃদয়ের চোটের পর নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন লিটন কুমার দাস এবং অন্য প্রান্তে সাদমান ইসলাম ৯৪ রানে অপরাজিত রয়েছেন।

হৃদয়ের মাঠ ছাড়ার সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ক্যাম্প হয়েছে তার।

মুশফিকুর রহিমের চোটের কারণে একাদশে সুযোগ পাওয়া তাওহীদ হৃদয়ের আকস্মিক চোট বাংলাদেশ দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

গত ২৮ জুন জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে তার টেস্ট অভিষেক ঘটে। সে ম্যাচের দুই ইনিংসে তার ব্যাট থেকে আসে মাত্র ১২ রান। এবার দ্বিতীয় টেস্টে নেমেই ফিফটির খুব কাছে ছিলেন। কিন্তু চোটের কারণে অপেক্ষা দীর্ঘ হলো হৃদয়ের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
জঙ্গি নাটকে ৯ হত্যা

হাসিনা-কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর পেছাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


হাসিনা-কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর পেছাল

রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ ভবনে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়ে আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালে আসামিপক্ষে সময় চান আইনজীবী সিফাত মাহমুদ শুভ। প্রসিকিউশনের আপত্তি না থাকায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য নতুন তারিখ ঠিক করেন আদালত।

ট্রাইব্যুনালে প্রসিকিউটর জহিরুল আমিন, অলি মিয়া, মামুনুর রশিদ, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

মামলায় বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।

এ মামলায় শেখ হাসিনাসহ পলাতক অন্য আসামিরা হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় ও তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন।

প্রথমে মামলাটি ট্রাইব্যুনাল-১-এর অধীনে ছিল। এরই ধারাবাহিকতায় ২১ জুলাই অভিযোগ গঠনের বিষয়ে শুনানিতে মামলার ঘটনাস্থলসহ বিস্তারিত বিবরণ তুলে ধরেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন স্থান থেকে তরুণদের ধরে এনে জঙ্গি তকমা দিয়ে কল্যাণপুরের জাহাজবাড়িতে নিয়ে হত্যা করা হতো। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অনেকেই তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন। সাক্ষ্যগ্রহণ পর্বে তাদের সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে। একইসঙ্গে প্রাইমা ফেসি গ্রাউন্ড বিবেচনায় আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান তিনি। তবে আসামিপক্ষের শুনানি চলাকালে এটি ট্রাইব্যুনাল-২-এ হস্তান্তর করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুনরায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করবে প্রসিকিউশন ও আসামিপক্ষ।

চলতি বছরের ২৯ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। পরে গত ৮ মার্চ পলাতক ছয় আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি ভবনে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ‘অপারেশন স্টর্ম-২৬’ নামের ওই অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটি পরিকল্পিত মানবতাবিরোধী অপরাধ ছিল বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ আগুনে পুড়ল ৩ বসতঘর, দিশেহারা ক্ষতিগ্রস্তরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ আগুনে পুড়ল ৩ বসতঘর, দিশেহারা ক্ষতিগ্রস্তরা

চাঁদপুরের কচুয়ায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে তিনটি বসতঘর এবং তিনটি রান্নাঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছেন যে, এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যার মধ্যে রয়েছে স্বর্ণালংকার, নগদ টাকা এবং আসবাবপত্র।

আকস্মিক এই অগ্নিকাণ্ডের ফলে তিনটি পরিবারের সদস্যরা সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের নাউপুরা মুন্সি বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর ক্ষতিগ্রস্ত কামরুল হাসানের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি থাকায় ঘরবাড়ি ও মূল্যবান মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই ঘরবাড়ির অধিকাংশ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের ফলে কামরুল হাসানের বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। তিনি জানান, এতে চার ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় তিন লাখ টাকা এবং আসবাবপত্রসহ আনুমানিক ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া, মিজানুর রহমানের বসতঘর ও রান্নাঘর পুড়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে এবং শিফন হোসেনের বসতঘর ও রান্নাঘর পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

সব মিলিয়ে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের প্রায় ১৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুনে বসতঘর, রান্নাঘর এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে পরিবারগুলো মানবেতর পরিস্থিতির মুখে পড়েছে। তারা এখন মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কচুয়া থানা পুলিশের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%