প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং করার সময় পেশির টান নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে স্ট্রেচারে করে মাঠ ত্যাগ করেছেন মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনে।
ইনিংসের ৬৬ ওভারে স্কয়ার কাট করে ১ রান নেওয়ার সময় বাঁ পায়ের হাঁটুর নিচে তীব্র ব্যথা অনুভব করেন তিনি এবং নন-স্ট্রাইকিং প্রান্তে মাঠে শুয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ফিজিও এসে মাঠে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। অবস্থার পরিবর্তন না হলে দ্রুত স্ট্রেচার এনে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
এর আগে ৬৩তম ওভারে তিনি একবার মাঠে শুয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন। কিছুটা স্বস্তি অনুভব করায় খেলা শুরু করার পর তিন ওভারের মধ্যে পেশির টান মারাত্মক আকার ধারণ করায় তাকে মাঠ ছাড়তে বাধ্য করা হয়।
মাঠ ছাড়ার আগে হৃদয় দায়িত্বশীল ব্যাটিং করে ৮৪ বলে ৪২ রান সংগ্রহ করেন। তার বিদায়ের ফলে সাদমান ইসলামের সঙ্গে গড়া ৮৮ রানের জুটির ছেদ ঘটে। হৃদয়ের চোটের পর নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন লিটন কুমার দাস এবং অন্য প্রান্তে সাদমান ইসলাম ৯৪ রানে অপরাজিত রয়েছেন।
হৃদয়ের মাঠ ছাড়ার সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ক্যাম্প হয়েছে তার।
মুশফিকুর রহিমের চোটের কারণে একাদশে সুযোগ পাওয়া তাওহীদ হৃদয়ের আকস্মিক চোট বাংলাদেশ দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত ২৮ জুন জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে তার টেস্ট অভিষেক ঘটে। সে ম্যাচের দুই ইনিংসে তার ব্যাট থেকে আসে মাত্র ১২ রান। এবার দ্বিতীয় টেস্টে নেমেই ফিফটির খুব কাছে ছিলেন। কিন্তু চোটের কারণে অপেক্ষা দীর্ঘ হলো হৃদয়ের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন