ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুলাউড়ায় জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালিত, বিক্ষোভ মিছিল ও সমাবেশ


কুলাউড়ায় জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালিত, বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মৌলভীবাজারের কুলাউড়ায় ‘২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে কুলাউড়া শহরের উত্তরবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমীর খন্দকার আব্দুস সোবহান ও আব্দুল হামিদ খান।

আরও পড়ুন: ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌর জামায়াতের আমীর মো. জাকির হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ারসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা ২৮ অক্টোবরের পল্টনের ঘটনাবলির নিন্দা জানিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে তারা দিনটির তাৎপর্য তুলে ধরে ওই দিনের ঘটনায় নিহতদের স্মরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭নং জগদল ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


৭নং জগদল ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের দাবি

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী দিনের কমিটিগুলোতে ত্যাগী, পরীক্ষিত ও দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় কর্মীদের মধ্য থেকে নেতৃত্ব নির্বাচনের দাবি জানানো হয়।
সভায় ৭নং জগদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তুহিন রানা শামীম বলেন, আগামীতে দলের বিভিন্ন কমিটি গঠনের ক্ষেত্রে জগদল ইউনিয়নের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। যারা দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে পাশে থেকে কাজ করেছেন, তাদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে আনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
কর্মীসভায় তিনি এলাকার বিভিন্ন রাস্তার সমস্যার বিষয়ও তুলে ধরেন এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার গুরুত্ব উল্লেখ করেন।
সভায় সভাপতিত্ব করেন ৭নং জগদল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল হক। সভায় দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়নের বিষয় গুরুত্ব পায়।
সভায় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএমপি কমিশনারের উদ্যোগে পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত, উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণের প্রত্যাশা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


বিএমপি কমিশনারের উদ্যোগে পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত, উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণের প্রত্যাশা

মৎস্য উৎপাদন বৃদ্ধি, প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং জলাশয়ের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মৎস্যপোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ এ কর্মসূচির অংশ হিসেবে পুকুরে মৎস্যপোনা অবমুক্ত করেন।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইনসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 মাছ বাংলাদেশের মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় প্রাণিজ আমিষের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। মানুষের পুষ্টির চাহিদা পূরণে মাছের উৎপাদন বৃদ্ধি এবং বিদ্যমান জলাশয়গুলোর যথাযথ ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বিষয়গুলো বিবেচনায় রেখে পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মৎস্যপোনা অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে পুকুরের জলজ সম্পদকে কাজে লাগিয়ে মাছের উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি পরিকল্পিতভাবে মাছ চাষ ও জলাশয়ের পরিচর্যা করা হলে তা দীর্ঘমেয়াদে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হতে পারে।

 

পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন জরুরি দায়িত্ব পালনে নিয়োজিত থাকেন। দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা ও সুস্বাস্থ্য বজায় রাখতে পুষ্টিকর খাবারের গুরুত্ব রয়েছে।

পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত করার এ উদ্যোগ ভবিষ্যতে পুলিশ সদস্যদের জন্য পুষ্টিকর প্রাণিজ আমিষের জোগান নিশ্চিত করতে সহায়ক হতে পারে। তবে এ ক্ষেত্রে মাছের নিয়মিত পরিচর্যা, উপযুক্ত খাদ্য সরবরাহ, পানির গুণগত মান বজায় রাখা এবং পরিকল্পিতভাবে মাছ আহরণের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ।

 

অব্যবহৃত বা সীমিতভাবে ব্যবহৃত জলাশয় পরিকল্পিত উপায়ে কাজে লাগানো গেলে সেখান থেকে উৎপাদনশীল সুবিধা পাওয়া সম্ভব। পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত করার মাধ্যমে জলাশয়টিকে মাছ উৎপাদনের উপযোগী হিসেবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সঠিক ব্যবস্থাপনা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে পুকুরের উৎপাদনক্ষমতা বাড়ানোর পাশাপাশি জলাশয়ের পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। এ জন্য পুকুরের পানির মান পর্যবেক্ষণ, মাছের উপযোগী পরিবেশ বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী মৎস্য বিভাগের পরামর্শ গ্রহণ গুরুত্বপূর্ণ।

 

মৎস্য উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের পরামর্শ, পরিকল্পিত মাছ চাষ এবং জলাশয়ের যথাযথ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত করার এ কর্মসূচিতে পুলিশ প্রশাসনের পাশাপাশি মৎস্য বিভাগের কর্মকর্তার উপস্থিতি সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি পরামর্শ ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে।

সার্বিকভাবে, বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ কর্তৃক মৎস্যপোনা অবমুক্ত করার এ উদ্যোগ মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর প্রাণিজ আমিষের জোগান এবং জলাশয়ের বহুমুখী ব্যবহারের ক্ষেত্রে সম্ভাবনাময় পদক্ষেপ। যথাযথ পরিচর্যা ও পরিকল্পিত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ উদ্যোগ থেকে কার্যকর সুফল পাওয়ার প্রত্যাশা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃএকদিল হোসেন স্টাফ রিপোর্টার

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

টাঙ্গাইলের ঘাটাইলে মহাসড়ক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বানিয়াপাড়া এলাকায় মহাসড়কের মাঝখানে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় গাড়ি চাপায় মৃত্যু হয়েছে ওই নারী

পদ্মায় নিখোঁজ আরেক পর্যটকের মরদেহ উদ্ধার

ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের উপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি মোঃআসাদুজ্জামান

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


শিবচরে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের উপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে দুর্গাপূজামণ্ডপে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকের ওপর হামলা, শারীরিকভাবে লাঞ্ছিত, পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজামণ্ডপে সংঘটিত ঘটনার সার্বিক বিষয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিজয় টেলিভিশনের শিবচর উপজেলা প্রতিনিধি অপূর্ব চৌধুরী জয়। ও জাগরণী টেলিভিশনের সাংবাদিক রাজু আহমেদ সহ অনেকে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শিবচরের অবস্থিত মাদারীপুর জেলা পরিষদের ডাক বাংলোতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে বলা হয়, গত ২২ অক্টোবর রাতে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ঠাকুরবাজার এলাকার একটি দুর্গাপূজামণ্ডপে বিশৃঙ্খলা ও মারামারির ঘটনা ঘটেছে বলে জানতে পারেন সাংবাদিকরা। জনস্বার্থে ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরতে বিজয় টিভির প্রতিনিধি অপূর্ব চৌধুরী জয় তাঁর দুই সহকর্মীকে সঙ্গে নিয়ে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যান।

‎ ঘটনাস্থলে পৌঁছানোর পর পূজামণ্ডপের সভাপতি সুকুমার কর্মকারের ছেলে দুর্জয় কর্মকার তাঁদের ওপর চড়াও হন। একপর্যায়ে তিন সাংবাদিকে শারীরিকভাবে লাঞ্ছিত ও আঘাতপ্রাপ্ত করেন। তাঁদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়। পরে আহত সাংবাদিকদের সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে শুধু সাংবাদিকদের ওপর হামলার অভিযোগই নয়, সংশ্লিষ্ট দুর্গাপূজামণ্ডপে পূজার কার্যক্রম পরিচালনা নিয়েও একাধিক প্রশ্ন তোলা হয়।

‎দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। নির্ধারিত সময়ের পরও পূজামণ্ডপে কার্যক্রম চলছিল বলে সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এ ছাড়া দেড় শতাধিক তরুণের উপস্থিতিতে ডিজে পার্টির আয়োজন এবং সেখানে মদ্যপানের অভিযোগও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

তদন্তে কোনো অনিয়ম বা আইনবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংবাদসম্মেলনে ‎সাত দফা দাবি উত্থাপনও করেন তিনারা

‎ সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা এবং উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে দাবি গুলো তুলে ধরা হয়।

‎দাবিগুলো হলো,১. গত ২২ অক্টোবর পাঁচ্চরের ঠাকুরবাজার এলাকার পূজামণ্ডপে সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনার অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে হবে।

‎২. সাংবাদিকদের শারীরিকভাবে আঘাত করা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

‎৩. বাদল কর্মকারের বিরুদ্ধে সাংবাদিকদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।

‎৪. সংশ্লিষ্ট পূজামণ্ডপে নির্ধারিত সময়ের পর কার্যক্রম পরিচালনা, ডিজে পার্টির আয়োজন ও মদ্যপানের অভিযোগ যাচাই করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরতে হবে।

৬. সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তাঁরা কোনো ধরনের ভয়ভীতি, হুমকি কিংবা বাধা ছাড়াই স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন।

‎৭. পুরো ঘটনার তদন্ত নিরপেক্ষ, স্বচ্ছ ও প্রভাবমুক্তভাবে পরিচালনার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাপনী বক্তব্যে অপূর্ব চৌধুরী জয় বলেন, সাংবাদিকতা কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার মাধ্যম নয়। সত্য অনুসন্ধান, জনস্বার্থ রক্ষা এবং সাধারণ মানুষের কথা তুলে ধরাই সাংবাদিকদের প্রধান দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক হামলা, লাঞ্ছনা কিংবা হুমকির শিকার হলে তা শুধু সংশ্লিষ্ট ব্যক্তির ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতার পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করে।

‎তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%