প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারের উদ্যোগে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নে নাগরিকবান্ধব বে-সরকারী ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে চৈয়ারকুড়ি বাজারে উদ্যোক্তা সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এই কেন্দ্রের লাল ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ছগির। গোকর্ণ ইউনিয়নের সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত সেবা সহজতর করার লক্ষ্যে এই সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিসির উদ্দিন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি একেএম খালেদ, গোকর্ণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, এবং সিলেট মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক শেখ মাহমুদ উল্লাহ।
এ সময় পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড অফিসার মোহাম্মদ অজিদুর রহমানের সঞ্চালনায় বিশিষ্ট সমাজ সেবক হুমায়ূন রাজা চৌধুরী, স্থানীয় বিএনপির নেতা মোহাম্মদ লোকমান হোসেন, ব্যবসায়ী আতিকুর রহমান খসরু, প্রধান শিক্ষক হোসাইন আহমেদ, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক এখলাছ পাঠান, এবং প্রাথমিক শিক্ষক সমিতির ক্রীড়া সম্পাদক ইমরুল হাসান চৌধুরী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ সরকার নির্ধারিত ফি দিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন আবেদন, খতিয়ান সংগ্রহ, জমির নকশা প্রাপ্তিসহ বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে যারা তথ্য প্রযুক্তিতে দক্ষ নন, তাদের জন্য এই সেবা বিশেষ সহায়তা হিসেবে কাজ করবে। উদ্যোক্তা সাইফুল ইসলাম জানান, এই কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত এবং হয়রানিমুক্ত হবে।
প্রযুক্তিতে দক্ষ ব্যক্তিরা ঘরে বসেই অনলাইনে এসব সেবা নিতে পারবেন। তবে এই কেন্দ্র মূলত প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগণের জন্য স্থাপন করা হয়েছে। সরকারের নির্ধারিত ফি গ্রহণের ফলে অতিরিক্ত অর্থ নেওয়ার সুযোগ থাকবে না। এতে করে সাধারণ নাগরিকরা উপকৃত হবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন