প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানটি এক অনন্য আমেজে অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার (৮ অক্টোবর / ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ) সকালে কলেজ প্রাঙ্গণে বর্ণিল সাজ, রজনীগন্ধার সৌরভ এবং স্বপ্নবাজ তরুণদের পদচারণায় নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে নতুনদের উৎসাহিত করেন গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য আক্তার হোসেন মাঝি এবং কলেজ গভর্নিং বডির অন্যতম সদস্য বাবু সুভাষ চন্দ্র রায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইমরান হোসেন। হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান পাটওয়ারী (পিএইচএফ)-এর চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠানের সূচনাতেই নবীনদের ফুলেল শুভেচ্ছা জানান জ্যেষ্ঠ শিক্ষার্থীরা।
শিক্ষাজীবনের এই নতুন ধাপে সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করার পরামর্শ দেন শিক্ষকদের মধ্যে থেকে নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ শিক্ষিকা সহকারী অধ্যাপক শিরিনা আকতার, সহকারী অধ্যাপক মানব মিশ্র এবং সহকারী অধ্যাপক শামীম সুলতানা। বক্তারা কেবল ভালো ফলাফল অর্জনের ওপরেই গুরুত্বারোপ করেননি, বরং মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে বলীয়ান হয়ে নিজেদের খাঁটি মানুষ হিসেবে গড়ে তোলার তাগিদ দেন।
মূল আলোচনা পর্ব শেষে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূপুর বিশ্বাসের নান্দনিক পরিচালনায় কলেজের শিক্ষার্থীদের পরিবেশিত গান, কবিতা এবং নাচের ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যাপীঠ। নবীনদের আগমন এবং জ্যেষ্ঠদের সমাদরে পুরো ক্যাম্পাসজুড়ে দিনভর বিরাজ করে উৎসবের আমেজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন