ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সন্দ্বীপে ১ দিনে ৪,৫০০ শত বৃক্ষরোপন কর্মসূচি শুভ উদ্বোধন


সন্দ্বীপে ১ দিনে ৪,৫০০ শত বৃক্ষরোপন কর্মসূচি শুভ উদ্বোধন

১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপন মেগা প্রজেক্টের অংশ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সন্দ্বীপ উপজেলায় ৪,৫০০ টি বিভিন্ন জাতীয় বৃক্ষ রোপন করা হয়

আজ সোমবার ২৭শে অক্টোবর সকাল ১১:৩০ মিনিটে,
চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া উদ্যোগে জেলার ১৬ টি উপজেলায় একযোগে বিডিও কনফারেন্স এর মাধ্যমে বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করা হয় জেলা জুড়ে প্রায় ১৫ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন এই বৃক্ষরোপণ কর্মসূচিতে, জেলা প্রশাসক বলেন উপকূলীয় এলাকায় নারকেল গাছ লাগানোর উপর বিশেষ গুরুত্ব দিতে হবে,

সন্দ্বীপে বিশেষ করে দীর্ঘাপাড় টু কোম্পানিগন্জ সড়ক,দীর্ঘাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, নাজিরহাট টু সেনের হাট এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পুরাতন দিঘী পাড়ে নারকেল গাছ ওষুধি গাছ বিভিন্ন প্রজাতির ফল গাছ রোপন করা হয়েছে
উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বলেন, উপকূলীয় এলাকায় বেশি বেশি গাছ লাগাতে হবে কারণ বন্যা জলোচ্ছ্বাস এবং ভয়াবহ প্রকৃতিক দূর্যোগ সময় এই গাছ গুলো আমাদের রক্ষা করবে

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তফা কামাল পাশা এমপি, এলজিইডি অফিসার সাইফুল ইসলাম, কৃষি অফিসার মারুফ হোসেন, সন্দ্বীপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হাওলাদার, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর সহ উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক নেতৃত্বের নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন ডলারের চাপে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম পতন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


মার্কিন ডলারের চাপে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম পতন

শক্তিশালী মার্কিন ডলারের প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) মুদ্রানীতিবিষয়ক বৈঠকের দিকে নজর রেখেছিলেন। তারা সুদের হার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি আগামীতে সুদের হার বাড়ানোর সম্ভাবনা সম্পর্কেও ইঙ্গিত পেতে চাইছিলেন। তবে চলতি সপ্তাহের বৈঠকে ফেড সুদের হার অপরিবর্তিত রাখবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪২ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে ৪ হাজার ০.৫২ ডলারে নেমে আসে। যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্যও ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪.৪০ ডলারে দাঁড়ায়।

এদিকে, প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলারের সূচক ০.৩ শতাংশ বেড়ে প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। ডলারের মূল্যবৃদ্ধির ফলে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের কাছে ডলারে নির্ধারিত স্বর্ণের দাম তুলনামূলক বেশি হয়ে ওঠে, যা মূল্যবান এই ধাতুর চাহিদায় চাপ সৃষ্টি করে।

অ্যাকটিভট্রেডসের পরিচালক ও প্রধান নির্বাহী রিকার্ডো ইভানজেলিস্তা মন্তব্য করেন, উচ্চ তেলের দামের কারণে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। ফলে ফেড কঠোর মুদ্রানীতি বজায় রাখবে—এমন প্রত্যাশা জোরালো হচ্ছে। একইসাথে মার্কিন ট্রেজারি বন্ডের উচ্চ মুনাফার হার ও শক্তিশালী ডলারের চাপেও স্বর্ণের দাম নিম্নমুখী রয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দামও বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যে সরবরাহ ঝুঁকি নতুন করে সামনে এসেছে সৌদি আরবে হুথিদের হামলার পর। এদিন ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল প্রায় ১১৬ ডলারের কাছাকাছি ছিল।

ফেডের নীতিনির্ধারকেরা ইঙ্গিত দিয়েছেন, চলতি সপ্তাহে সুদের হার বাড়ানো হবে না। তবে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অব্যাহত থাকায় বিনিয়োগকারীদের ধারণা, এই বিরতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়তে পারে—এমন সম্ভাবনা ৮২ শতাংশ ধরে নিয়ে লেনদেন করছেন বাজারের অংশগ্রহণকারীরা।

বিশ্বের অন্যান্য প্রধান কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতিও এ সপ্তাহে বিনিয়োগকারীদের নজরে রয়েছে। ফেডের পর বৈঠকে বসবে জাপানের কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে, বৃহস্পতিবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফা বা সুদ দেয় না—এমন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। ফলে উচ্চ সুদের প্রত্যাশা সাধারণত স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করে।

বিনিয়োগকারীরা বৃহস্পতিবার প্রকাশিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় (পিসিই) মূল্যসূচকের তথ্যের অপেক্ষায় রয়েছেন। মূল্যস্ফীতি পরিমাপের এই সূচকটি ফেডের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় ব্যাংকটির মূল্যস্ফীতির লক্ষ্য ২ শতাংশ।

রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, ফেডের কঠোর অবস্থানের ইঙ্গিত কিংবা প্রত্যাশার চেয়ে বেশি পিসিই মূল্যস্ফীতির তথ্য প্রকাশিত হলে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ডলারের নিচে নেমে যেতে পারে। সে ক্ষেত্রে দাম ৩ হাজার ৯০০ ডলারের দিকেও যেতে পারে।

এদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। মঙ্গলবার স্পট মার্কেটে রুপার দাম ১.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩.২৩ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ১.৭ শতাংশ কমে ১ হাজার ৫০১.৩০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২.৯ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ১৯.৫০ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য সঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য সঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইজিপি আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সম্পর্কে মন্তব্যকে সরাসরি অস্বীকার করেছেন। তিনি উল্লেখ করেন, ‘সরকার তো ক্রসফায়ার চায় না; বরং সরকার ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইজিপি অসতর্কভাবে এমন মন্তব্য করেছেন, যা ‘ঠিক হয়নি, উচিত হয়নি।’

সোমবার, রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির বলেছেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। তিনি আরও বলেন, পুলিশ যদি বলপ্রয়োগ করে, তখন এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে এবং যদি নিষ্ক্রিয় থাকে, তবে দুর্বল বলে অভিযুক্ত করে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে উপযুক্ত পরিবেশ দিতে হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘উনি (আইজিপি) সহজসরল মানুষ। আইন প্রয়োগের কঠোরতা নিয়ে কথা বলতে গিয়ে অসতর্কভাবে মন্তব্য করেছেন। এটা ঠিক হয়নি, উচিত হয়নি।’

স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়ভাবে জানান, সরকার ক্রসফায়ার চায় না; বরং সরকার ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স। সরকার বিচারবহির্ভূত হত্যাকা- হতে দেবে না এবং এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর। বিচারবহির্ভূত হত্যাকা-, কাস্টডিয়াল ডেথ (পুলিশ হেফাজতে মৃত্যু) সহ্য করা হবে না।

তিনি বলেন, আইনের শাসন সরকারের প্রধান লক্ষ্য এবং আইনশৃঙ্খলার উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার। এ পর্যন্ত ক্রসফায়ারে মৃত্যু এবং হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে অপরাধ দমন এবং আইনের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে সরকার যা কিছু দরকার, সব করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশরের সৌদির সামরিক সমর্থনকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বললেন হুতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


মিশরের সৌদির সামরিক সমর্থনকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বললেন হুতি

হুতি গোষ্ঠীর একজন কর্মকর্তা মন্তব্য করেছেন যে, সৌদি আরবকে সমর্থন করার জন্য মিশরীয় পার্লামেন্টের সিদ্ধান্ত ইয়েমেনের বিরুদ্ধে একটি ‘যুদ্ধ ঘোষণার’ শামিল। তিনি মঙ্গলবার (২৭ অক্টোবর) এই মন্তব্য করেন।

মিশরের পার্লামেন্ট, যা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে, সোমবার সৌদি আরবকে রক্ষায় সহায়তা করার জন্য মিশরীয় সামরিক বাহিনীকে অনুমোদন দিয়েছে। সৌদি আরব কায়রোর একটি প্রধান আর্থিক ও রাজনৈতিক অংশীদার হিসেবে পরিচিত।

সংবাদ সংস্থা এএফপি-এর বরাতে বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আলী আল-হুতি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন।

প্রতিবেদন অনুসারে, টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেছেন, “এটি সত্যিই বিস্ময়কর যে, যখন এই ব্যক্তিরা তথাকথিত 'আঞ্চলিক শান্তি' নিয়ে আলোচনার জন্য যাচ্ছেন, ঠিক তখনই মিশর ও তাদের পার্লামেন্ট সৌদি আরবকে সুরক্ষার নামে সমর্থন ঘোষণা করছে, আর এর মাধ্যমে তারা ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে।”

সোমবার তেহরানে ‘মক্কা জোট’-ভুক্ত দেশগুলোর প্রতিনিধি এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকের পর মোহাম্মদ আলী আল-হুতি এই মন্তব্য করেন। আলোচনায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়ির সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন অংশগ্রহণ করেন।

সূত্র: টাইমস নাউ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাফত আন্দোলনের দাবি: আইজিপিকে অপসারণ করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


খেলাফত আন্দোলনের দাবি: আইজিপিকে অপসারণ করতে হবে

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের "সরকার চাইলে ক্রসফায়ারে প্রস্তুত পুলিশ" মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধের শামিল। আইজিপির বক্তব্যে প্রতিফলিত হচ্ছে যে, দেশে আবারও গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো মানবতাবিরোধী অপরাধের পুনরাবৃত্তি ঘটতে পারে। ক্রসফায়ার কখনোই আইনের শাসন ও ন্যায়বিচারের বিকল্প হতে পারে না; যেকোনো অপরাধীর ন্যায়বিচার আদালতের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ক্রসফায়ারের মতো বিচারবহির্ভূত হত্যার অনুমোদন দেওয়ার অধিকার রাষ্ট্রের নেই। আইজিপিকে অবিলম্বে তাঁর বক্তব্য প্রত্যাহার করে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

হাবিবুল্লাহ মিয়াজী আরও উল্লেখ করেন, গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্যায় আদেশ পালন করতে গিয়ে অতীতে অনেক নিরপরাধ পুলিশ সদস্যও হতাহতের শিকার হয়েছেন। বর্তমান সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে আবার সেদিকে নিয়ে যাচ্ছে কি না, এ বিষয়ে জনগণ প্রশ্ন তুলেছে।

আইজিপির এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ক্রসফায়ার হলো বিরোধী মতের লোকজনকে নিশ্চিহ্ন করার একটি হাতিয়ার। অতীতের গুম-খুনের সংস্কৃতি থেকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশে আর নতুন করে বিতর্কিত কর্মকর্তাদের মতো কাউকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। সরকারকে অবিলম্বে জাতির কাছে আইজিপির বক্তব্যের পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে এবং এর আগ পর্যন্ত তাঁকে দায়িত্ব থেকে অপসারণ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%