প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হুতি গোষ্ঠীর একজন কর্মকর্তা মন্তব্য করেছেন যে, সৌদি আরবকে সমর্থন করার জন্য মিশরীয় পার্লামেন্টের সিদ্ধান্ত ইয়েমেনের বিরুদ্ধে একটি ‘যুদ্ধ ঘোষণার’ শামিল। তিনি মঙ্গলবার (২৭ অক্টোবর) এই মন্তব্য করেন।
মিশরের পার্লামেন্ট, যা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে, সোমবার সৌদি আরবকে রক্ষায় সহায়তা করার জন্য মিশরীয় সামরিক বাহিনীকে অনুমোদন দিয়েছে। সৌদি আরব কায়রোর একটি প্রধান আর্থিক ও রাজনৈতিক অংশীদার হিসেবে পরিচিত।
সংবাদ সংস্থা এএফপি-এর বরাতে বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আলী আল-হুতি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন।
প্রতিবেদন অনুসারে, টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেছেন, “এটি সত্যিই বিস্ময়কর যে, যখন এই ব্যক্তিরা তথাকথিত 'আঞ্চলিক শান্তি' নিয়ে আলোচনার জন্য যাচ্ছেন, ঠিক তখনই মিশর ও তাদের পার্লামেন্ট সৌদি আরবকে সুরক্ষার নামে সমর্থন ঘোষণা করছে, আর এর মাধ্যমে তারা ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে।”
সোমবার তেহরানে ‘মক্কা জোট’-ভুক্ত দেশগুলোর প্রতিনিধি এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকের পর মোহাম্মদ আলী আল-হুতি এই মন্তব্য করেন। আলোচনায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়ির সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন অংশগ্রহণ করেন।
সূত্র: টাইমস নাউ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন