প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইজিপি আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সম্পর্কে মন্তব্যকে সরাসরি অস্বীকার করেছেন। তিনি উল্লেখ করেন, ‘সরকার তো ক্রসফায়ার চায় না; বরং সরকার ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইজিপি অসতর্কভাবে এমন মন্তব্য করেছেন, যা ‘ঠিক হয়নি, উচিত হয়নি।’
সোমবার, রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির বলেছেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। তিনি আরও বলেন, পুলিশ যদি বলপ্রয়োগ করে, তখন এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে এবং যদি নিষ্ক্রিয় থাকে, তবে দুর্বল বলে অভিযুক্ত করে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে উপযুক্ত পরিবেশ দিতে হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘উনি (আইজিপি) সহজসরল মানুষ। আইন প্রয়োগের কঠোরতা নিয়ে কথা বলতে গিয়ে অসতর্কভাবে মন্তব্য করেছেন। এটা ঠিক হয়নি, উচিত হয়নি।’
স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়ভাবে জানান, সরকার ক্রসফায়ার চায় না; বরং সরকার ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স। সরকার বিচারবহির্ভূত হত্যাকা- হতে দেবে না এবং এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর। বিচারবহির্ভূত হত্যাকা-, কাস্টডিয়াল ডেথ (পুলিশ হেফাজতে মৃত্যু) সহ্য করা হবে না।
তিনি বলেন, আইনের শাসন সরকারের প্রধান লক্ষ্য এবং আইনশৃঙ্খলার উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার। এ পর্যন্ত ক্রসফায়ারে মৃত্যু এবং হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে অপরাধ দমন এবং আইনের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে সরকার যা কিছু দরকার, সব করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন