প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের "সরকার চাইলে ক্রসফায়ারে প্রস্তুত পুলিশ" মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধের শামিল। আইজিপির বক্তব্যে প্রতিফলিত হচ্ছে যে, দেশে আবারও গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো মানবতাবিরোধী অপরাধের পুনরাবৃত্তি ঘটতে পারে। ক্রসফায়ার কখনোই আইনের শাসন ও ন্যায়বিচারের বিকল্প হতে পারে না; যেকোনো অপরাধীর ন্যায়বিচার আদালতের মাধ্যমে নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ক্রসফায়ারের মতো বিচারবহির্ভূত হত্যার অনুমোদন দেওয়ার অধিকার রাষ্ট্রের নেই। আইজিপিকে অবিলম্বে তাঁর বক্তব্য প্রত্যাহার করে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
হাবিবুল্লাহ মিয়াজী আরও উল্লেখ করেন, গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্যায় আদেশ পালন করতে গিয়ে অতীতে অনেক নিরপরাধ পুলিশ সদস্যও হতাহতের শিকার হয়েছেন। বর্তমান সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে আবার সেদিকে নিয়ে যাচ্ছে কি না, এ বিষয়ে জনগণ প্রশ্ন তুলেছে।
আইজিপির এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ক্রসফায়ার হলো বিরোধী মতের লোকজনকে নিশ্চিহ্ন করার একটি হাতিয়ার। অতীতের গুম-খুনের সংস্কৃতি থেকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশে আর নতুন করে বিতর্কিত কর্মকর্তাদের মতো কাউকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। সরকারকে অবিলম্বে জাতির কাছে আইজিপির বক্তব্যের পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে এবং এর আগ পর্যন্ত তাঁকে দায়িত্ব থেকে অপসারণ করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন