ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত: আইনমন্ত্রী


জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ ধারায় দেওয়া এক বিবৃতিতে তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে এ কথা বলেন।

এর আগে, সংরক্ষিত মহিলা আসন-৪৫ থেকে নির্বাচিত বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রোকেয়া বেগম জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষার বিষয়ে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান।

আরও পড়ুন: অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

আইনমন্ত্রী বলেন, 'বর্তমান বিএনপি সরকার জুলাই এবং জুলাই যোদ্ধাদের আইনি কাঠামোর আওতায় এনে সুরক্ষা দিয়েছে, যা রাজনৈতিক সুরক্ষাও বটে।' তার বক্তব্য ও আবেগের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত।

তিনি আরও বলেন, সরকারের প্রতিটি কার্যক্রমই একটি রাজনৈতিক দলিল এবং জননীতির অংশ। সরকার কেবল আইনি কাঠামোর মাধ্যমে সুরক্ষা দিতে পারে। জুলাই চেতনায় বিশ্বাসী বর্তমান সরকার জুলাই এবং জুলাই যোদ্ধাদের সব ধরনের আইনি সুরক্ষা নিশ্চিত করেছে, যা একই সঙ্গে রাজনৈতিক সুরক্ষা।

মন্ত্রী আরও জানান, 'যদি তিনি (সংসদ সদস্য) জুলাই যোদ্ধাদের জন্য আরও কোনো ধরনের সুরক্ষার সুপারিশ করেন, সরকার তা বিবেচনা করবে এবং প্রয়োজনীয় সুরক্ষা দিতে প্রস্তুত রয়েছে।'

বাজেট অধিবেশনে বক্তব্যকালে জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা এবং জামায়াত-সমর্থিত জোটের মনোনীত সংসদ সদস্য রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিলেও রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করেনি।

আরও পড়ুন: বিশ্ববাসী একদিন বাংলাদেশের উদাহরণ দেবে : তারেক রহমান

তার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী সংসদে এ ব্যাখ্যা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর সিফাত জাতীয় দলের ক্যাম্পে প্রাথমিক নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


রাজবাড়ীর সিফাত জাতীয় দলের ক্যাম্পে প্রাথমিক নির্বাচিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের কৃতি ফুটবলার সিফাত সম্প্রতি জাতীয় দলের ক্যাম্পের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে এলাকার মানুষের মধ্যে গর্বের অনুভূতি তৈরি করেছেন। একজন গোলরক্ষক হিসেবে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তিনি দেশের ফুটবল অঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।

জানা যায়, সিফাত প্রায় এক বছর আগে রাজবাড়ী জেলা দলের হয়ে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সে সময় তিনি নোয়াখালীতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার প্রতিনিধিত্ব করেছিলেন এবং নিজের দক্ষতা প্রদর্শন করেন।

এরপর প্রায় ৪৫ দিন আগে দেশের ঐতিহ্যবাহী ক্লাব আরামবাগ ওয়ারী ক্লাবের হয়ে দ্বিতীয় বিভাগ লিগ খেলার সুযোগ পান, যা তার ফুটবল ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, চার মাস আগে রাজবাড়ী জেলা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলতে নেমে দলকে চ্যাম্পিয়ন করতে সিফাত ভূঁমিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সম্প্রতি তিনি একই দল নিয়ে ঢাকার কমলাপুর ও মুগদা স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ওই প্রতিযোগিতায় দেশের ৬৪ জেলার মধ্যে রাজবাড়ী জেলা দল ষষ্ঠ স্থান অর্জন করে।

প্রতিযোগিতায় তার অসাধারণ গোলরক্ষক নৈপুণ্যে মুগ্ধ হয়ে নির্বাচকরা তাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে বাছাই করেন। তার এই অর্জনে পরিবার, স্বজন এবং এলাকাবাসীর মাঝে আনন্দের দোলনা বইছে।

সিফাতের পারিবারিক পরিচয় অনুযায়ী, তিনি বহরপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতা খায়রুজ্জামান হিরু এবং মাতা মোছা. ছালেহা বেগম।

এলাকাবাসী মনে করছেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং ফুটবলের প্রতি ভালোবাসার কারণে সিফাত আজ এই পর্যায়ে পৌঁছেছেন। তারা আশাশক্তিতে আছেন, ভবিষ্যতে জাতীয় দলের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করে রাজবাড়ী ও বালিয়াকান্দির মুখ আরও উজ্জ্বল করবেন তিনি।

বালিয়াকান্দি উপজেলার গর্ব সিফাতের এই সাফল্য স্থানীয় তরুণ ফুটবলারদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহানবীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পুলিশ হেফাজতে যুবক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


মহানবীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পুলিশ হেফাজতে যুবক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে পুলিশ প্রিন্স রায় দীপ্ত (২৫) নামে এক যুবককে হেফাজতে নিয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বাদাঘাট বাজারের মুক্তার মিয়ার তেলের দোকান থেকে পুলিশ কৌশলে তাকে হেফাজতে নেয়। এ সময় বাজার এলাকায় বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

অভিযুক্ত প্রিন্স রায় দীপ্ত বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়, মঙ্গলবার সকালে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য সংবলিত একটি পোস্ট করেছিল। এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাদাঘাট বাজারে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যার দিকে একদল উত্তেজিত ব্যক্তি গড়কাটি গ্রামে প্রিন্স রায় দীপ্তের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং স্থানীয় একটি মন্দিরে হামলা ও ভাঙচুর চালিয়েছে এমন অভিযোগও উঠে এসেছে।

বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার জানান, পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠায় ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, একটি চক্র এ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা করছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোমেরোকে নিয়ে দুশ্চিন্তায় স্কালোনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


রোমেরোকে নিয়ে দুশ্চিন্তায় স্কালোনি

গতরাতে গ্রুপ পর্বে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে হাঁটুর ইনজুরিতে পড়েন সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো।

আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন যে, চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা ছাড়া রোমেরোর ইনজুরির বিষয়ে কিছু বলা যাবে না।

ম্যাচের ৫৭ মিনিটে হাঁটুতে ব্যথা অনুভব করায় রোমেরো মাঠ ছাড়তে বাধ্য হন। পরে তার জায়গায় মাঠে নামেন নিকোলাস ওটামেন্ডি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোমেরোর ইনজুরির বিষয়ে স্কালোনি বলেন, ‘ইনজুরির মাত্রা সর্ম্পকে আমরা এখনও পুরোপুরি জানি না। এমন সমস্যা তার আগের থেকেই ছিল। আশা করি বড় কিছু হবে না। আগামীকাল বা পরশু তার হাঁটুর পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

তিনি এই ঘটনাটি নিয়ে আরও বলেন, ‘শুধুমাত্র গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলে নয়, সে না থাকলেও তার পরিবর্তে যে খেলবে সে ভালো করবে। কিন্তু সবাইকে পাওয়া গেলে সবসময়ই ভালো হয়।’

অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির জোড়া গোলে ২-০ ব্যবধানে জয়লাভ করে নক আউট পর্ব নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে, গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারায় তারা। ২ ম্যাচ থেকে তারা পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।

আগামী ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেসির দল জর্ডানের মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করবে বিএনপি : মন্টু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করবে বিএনপি : মন্টু

জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, শান্তি ও স্থায়িত্বই উন্নয়নের প্রথম শর্ত। আজ যখন দেশ তারেক রহমানের নেতৃত্বে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, তখন কিছু কুচক্রি মহল এবং সন্ত্রাসী ও সন্ত্রাসী গোষ্ঠী দেশের শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে।

আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই- জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা রাজপথে থেকে কঠোর হস্তে দমন করবে বিএনপি। বাংলাদেশকে আর কোনোদিন গণহত্যাকারীদের হাতে তুলে দেওয়া হবে না।

আজ মঙ্গলবার বিকেলে জেলার ডুমুরিয়া উপজেলা সদরে সারাদেশে শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে সন্ত্রাস বিরোধী মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ, কেএম আশরাফুল আলম নান্নু, মল্লিক আব্দুস সালাম, হাফিজুর রহমান, সরোয়ার হোসেন, মোল্যা কবির হোসেন, ঈসমাইল হোসেন, আব্দুল হালিম এবং মশিউর রহমান লিটন প্রমুখ।

সমাবেশ শেষে বিশাল মিছিল সহকারে ডুমুরিয়া সদরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

এদিকে, সকাল থেকেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খুলনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে।

‘সন্ত্রাসীদের আস্তানা, এই বাংলায় হবে না’ স্লোগানে তারা অবস্থান নেন। খুলনার জিরোপয়েটে অবস্থান নিয়ে জেলা বিএনপি ও যুবদল সমাবেশ করে।

কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%