প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গতরাতে গ্রুপ পর্বে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে হাঁটুর ইনজুরিতে পড়েন সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো।
আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন যে, চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা ছাড়া রোমেরোর ইনজুরির বিষয়ে কিছু বলা যাবে না।
ম্যাচের ৫৭ মিনিটে হাঁটুতে ব্যথা অনুভব করায় রোমেরো মাঠ ছাড়তে বাধ্য হন। পরে তার জায়গায় মাঠে নামেন নিকোলাস ওটামেন্ডি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোমেরোর ইনজুরির বিষয়ে স্কালোনি বলেন, ‘ইনজুরির মাত্রা সর্ম্পকে আমরা এখনও পুরোপুরি জানি না। এমন সমস্যা তার আগের থেকেই ছিল। আশা করি বড় কিছু হবে না। আগামীকাল বা পরশু তার হাঁটুর পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’
তিনি এই ঘটনাটি নিয়ে আরও বলেন, ‘শুধুমাত্র গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলে নয়, সে না থাকলেও তার পরিবর্তে যে খেলবে সে ভালো করবে। কিন্তু সবাইকে পাওয়া গেলে সবসময়ই ভালো হয়।’
অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির জোড়া গোলে ২-০ ব্যবধানে জয়লাভ করে নক আউট পর্ব নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে, গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারায় তারা। ২ ম্যাচ থেকে তারা পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।
আগামী ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেসির দল জর্ডানের মুখোমুখি হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন