ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জোরারগগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬ আনা ২ রতি ১ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার এবং ছদ্মবেশী মহিলা স্বর্ণালংকার চোর চক্রের ০৭ জন সদস্য গ্রেফতার


জোরারগগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬ আনা ২ রতি ১ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার এবং ছদ্মবেশী মহিলা স্বর্ণালংকার চোর চক্রের ০৭ জন সদস্য গ্রেফতার

চট্টগ্রাম মিরসরাই জোরারগঞ্জ থানাধীন মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরের টিকেট কাউন্টরের সামনে সাধারণ চিকিৎসা সেবা প্রার্থীগণ লাইনে দাঁড়িয়ে টিকেট ক্রয়ের সময় রোগী ছদ্মবেশে ১০/১১ জন মহিলা লাইনে দাঁড়াইয়া ভিড় ও ঠেলা ধাক্কা শুরু করে। ভিড়ের মধ্যে চিকিৎসাসেবা নিতে আসা তিনজন মহিলার গলায় পরিহিত ০৩টি স্বর্ণের চেইন ওজন অনুমান ১৭ আনা ২ রতি ১ পয়েন্ট স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনার সংবাদ পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ স্থানীয় জনসাধারণের সহায়তায় ঘটনাস্থল হতে ঘটনার সাথে জড়িত চোর চক্রের ০৭ জন সদস্য গ্রেফতার করেন

এবং চুরি যাওয়া ৬ আনা ২ রতি ১ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করে।

আসামীদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে বলে জানায়, জোরালগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ আব্দুল হালিম।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২ দিন ধরে নিখোঁজ তরুণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়েও সন্ধান মেলেনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


২ দিন ধরে নিখোঁজ তরুণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়েও সন্ধান মেলেনি

গাজীপুর থেকে রাজধানীর মগবাজারের দিকে যাওয়ার পথে হৃদয় আনসারী (২৫) নামের এক তরুণের অপহরণের অভিযোগ উঠেছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, অপহরণকারীদের বিভিন্ন নম্বরে বিকাশ ও নগদের মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পরও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় র‍্যাব-৩ এবং কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।

২৪ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হৃদয় গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকা থেকে মগবাজারের উদ্দেশ্যে রওনা দেন। রাত সাড়ে ৯টায় পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকে হৃদয়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন রোববার ভোর ৫টা ৩৯ মিনিটে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়, হৃদয় তাঁদের জিম্মায় রয়েছে। তাকে মুক্তি দিতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে হৃদয়ের কথাও বলানো হয়।

পরিবারের দাবি, প্রথমে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠানো হয়। এরপর জীবননাশের হুমকি দিয়ে আরও ৩০ হাজার টাকা পাঠাতে বাধ্য করা হয়। পরে রাজধানীর হাতিরঝিলের ২ নম্বর ব্রিজে গিয়ে হৃদয়কে নিয়ে আসতে বলা হয়। কিন্তু পরে অপহরণকারীরা আরও পাঁচ হাজার টাকা নগদে পাঠানোর নির্দেশ দেয়। অভিযোগ অনুযায়ী, দাবিকৃত টাকা পরিশোধ করার পরও হৃদয়কে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি। এ ঘটনায় হৃদয়ের খালাতো ভাই ফয়সল মাহমুদ কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি করেছেন। পাশাপাশি র‍্যাব-৩-এর খিলগাঁও ক্যাম্পেও লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

পরিবারের অভিযোগের ভিত্তিতে নিখোঁজ যুবককে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। তবে হৃদয় আনসারীর বর্তমান অবস্থান এবং তাকে অপহরণের অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনও জানা যায়নি।

মুক্তিপণ দেওয়ার পরও স্বজনের সন্ধান না পাওয়ায় হৃদয়ের পরিবার উৎকণ্ঠায় রয়েছে। তারা দ্রুত হৃদয়কে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


তারেক রহমানের সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ

জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই সাক্ষাৎটি সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা ৩টায় অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন মৈত্রী লীগের সভাপতি ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের নেতৃত্বে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে অব্যাহত অবদানের জন্য তারো আসোকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী ২০০৬ সালে জাপান সফরকালে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারো আসোর সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তারো আসোও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্মরণ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালে তারো আসো বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ধারাবাহিকভাবে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রেখেছেন। বাংলাদেশের সঙ্গে তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পৃক্ততা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জাপান-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে তারো আসো বলেন, বাংলাদেশের জনগণের একটি বড় অংশই তরুণ। দেশে বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়েছে, যা বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে অত্যন্ত আগ্রহী।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে তার সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কিছু আইনি পরিবর্তনও আনা হচ্ছে। শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে তাঁর সরকারের নেওয়া উদ্যোগগুলোও প্রধানমন্ত্রী বৈঠকে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট — ই-পি-এ) স্বাক্ষরের প্রেক্ষিতে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তর জোরদারে তারো আসোর সহযোগিতা প্রত্যাশা করেন। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার বাস্তবায়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জাপানের অব্যাহত সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মো. আবদুস সাত্তার পাটোয়ারী এবং প্রধানমন্ত্রীর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সময় জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি তারো আসোর সঙ্গে উপস্থিত ছিলেন— জাপানের সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা এবং দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রী তাতসুনোরি ইবায়াশি সহ সংসদের একদল জ্যেষ্ঠ সদস্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে নিজেদের পছন্দের ব্যক্তিকে বসানোর জন্য এখন থেকেই পরিকল্পনা করছে। তিনি উল্লেখ করেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য র‍্যাঙ্ক চয়েস পদ্ধতির ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ফর্মুলা বাস্তবায়ন করা আবশ্যক।

এনসিপি মুন্সীগঞ্জে ঢাকা উত্তর অঞ্চলের সাংগঠনিক সমন্বয় সভা করেছে, যেখানে সারাদেশের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় ও জাতীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভার শুরুতে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব মন্তব্য করেন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ২০০৬ সালে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর চেষ্টা করেছিল, কিন্তু সে সময় তারা সফল হয়নি। বর্তমানে বিএনপি একই ধরনের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম বিএনপিকে এই ধরনের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান এবং র‍্যাঙ্ক চয়েস সিস্টেমের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব বাস্তবায়নের ওপর জোর দেন।

মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে বিরোধী দল এবং সরকারের সমালোচনাকারী সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চলছে। তিনি দাবি করেন, গত কয়েক মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের কারণে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহে এক নারীকে গ্রেপ্তারের ঘটনার উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ওই নারীকে বিএনপিকে ভোট দেওয়া নিয়ে সমালোচনামূলক মন্তব্য করার কারণে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা সংবাদমাধ্যমে জানতে পেরেছেন।

এনসিপির এই নেতা বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং বলেন, দেশে নতুন করে স্বৈরাচারী প্রবণতা তৈরি হচ্ছে। তিনি সতর্ক করেন যে, শুরুতেই তা প্রতিরোধ করা না গেলে জনগণকে এর পরিণতি ভোগ করতে হবে। আওয়ামী লীগকে ২০০৮ সালের পরপরই প্রতিরোধ করা যায়নি বলেও মন্তব্য করেন তিনি, যার ফলে দলটি ১৬ বছর দেশে একনায়কতন্ত্র কায়েম রাখতে সক্ষম হয়েছে। তার অভিযোগ, বিএনপিও একই ধরনের কৌশলে এগোচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে তাদের সংশয় রয়েছে। তবে তিনি হুঁশিয়ারি দেন যে, এ নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা নির্বাচন প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) মেনে নেওয়া হবে না। তিনি বলেন, এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হলে বিএনপি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মালয়েশিয়ায় প্রস্তুতি সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মালয়েশিয়ায় প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মালয়েশিয়া যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়ালালামপুরের একটি হোটেলে রোববার ২৫ অক্টোবর আয়োজিত এই সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি এবং নবগঠিত কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ। সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন। সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সহসভাপতি পদমর্যাদার প্রচার সম্পাদক বাদল কারার।

সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে উদযাপনের আগ্রহ প্রকাশ করেন নেতারা। সংগঠনের অভ্যন্তরীণ বিষয় ও মতপার্থক্য দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দলীয় কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতামত তুলে ধরেন।

সভা শেষে নবগঠিত কমিটির নেতারা সভাপতি মো. জসিম উদ্দিন ও মো. রমজান আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%