ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্পের হুশিয়ারির জবাব দিল ইরান


ট্রাম্পের হুশিয়ারির জবাব দিল ইরান

একটি চুক্তিতে পৌঁছাতে অনেক বেশি সময় নিয়েছে ইরান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে, মূল্য চোকাতে হবে। তার জবাব হিসেবে তেহরান জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করবে ইরান।

বুধবার (১০ জুন) পাল্টাপাল্টি হামলার পর দেশ দুটি পাল্টা বিবৃতি দিয়েছিল।

এর আগে ট্রাম্প হরমুজ প্রণালির কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তে ইরানকে দায়ী করেছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে হরমুজে ইরানের ঘাঁটিগুলোকে নিশানা করে হামলা চালিয়েছিল আমেরিকা। তার জবাবে ইরান পশ্চিম এশিয়ার বাহরাইন এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতেও হামলা চালায়।

আরও পড়ুন: ইরানের ভবিষ্যৎ প্রজন্মের সামরিক প্রশিক্ষণের উদ্যোগে বিতর্কের সৃষ্টি

এই হামলা-পাল্টা হামলার মধ্যে ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিলেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, আমেরিকার সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কের পুনর্মূল্যায়ন প্রয়োজন। তবে যে কোনো সমঝোতার জন্য স্থিতিশীল পরিস্থিতি দরকার। যুদ্ধবিরতি যদি বারবার লঙ্ঘিত হয়, তাহলে আমেরিকার সঙ্গে কূটনৈতিক সমঝোতার প্রচেষ্টা এগিয়ে নেওয়া সম্ভব নয়।

রাত থেকে যা ঘটেছে, আমাদের পুনর্মূল্যায়ন করতে হবে।

তিনি বলেন, যে কোনো কূটনৈতিক প্রক্রিয়ার জন্য ন্যূনতম স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। আমেরিকা বারবার পরস্পরবিরোধী মন্তব্য করে কূটনীতিকে খাটো করেছে। তিনি মনে করেন, লেবাননে আগ্রাসনের মাধ্যমে ইসরায়েলও এই প্রক্রিয়াকে প্রভাবিত করছে।

আরও পড়ুন: দুই বাংলাদেশির বিষয়ে নতুন কোনো তথ্য দেয়নি সৌদি সরকার: পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি নিরাপত্তা ও পারমাণবিক বিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-জাপান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


জ্বালানি নিরাপত্তা ও পারমাণবিক বিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-জাপান

মালয়েশিয়া এবং জাপান জ্বালানি নিরাপত্তা এবং বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে একমত হয়েছে, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিশৃঙ্খলা এবং ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার সময়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর বুধবার (১০ জুন) প্রকাশিত যৌথ বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের সংকটের প্রেক্ষাপটে দুই নেতাই তাদের যৌথ সংকল্প পুনর্ব্যক্ত করেন।

জাপানে তিন দিনের সফর শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, মালয়েশিয়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), পেট্রোলিয়াম, রাসায়নিক পণ্য (নেফথা ও ইউরিয়া) এবং মেডিকেল গ্লাভসের মতো প্রয়োজনীয় সামগ্রীর বাণিজ্য প্রবাহকে উন্মুক্ত এবং স্থিতিশীল রাখতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়া, দুই দেশ নিজেদের অভ্যন্তরীণ চাহিদা ও উদ্বৃত্ত সক্ষমতার ভারসাম্য রক্ষা করে কীভাবে মালয়েশিয়া জাপানের জ্বালানি চাহিদা পূরণ করতে পারে সে বিষয়ে যৌথভাবে কাজ করার পরিকল্পনা করছে।

মালয়েশিয়া তাদের দীর্ঘমেয়াদী জ্বালানি কৌশলে পারমাণবিক বিদ্যুৎ অন্তর্ভুক্তির প্রস্তুতি নিচ্ছে। এই লক্ষ্যে জাপানের পক্ষ থেকে চুল্লি প্রযুক্তি নির্বাচনে, উপযুক্ত স্থান নির্ধারণে এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং খনিজ ও বিরল মৃত্তিকা (রেয়ার আর্থ) সরবরাহের স্থিতিস্থাপকতা বাড়াতে দুই দেশ একত্রে কাজ করার সংকল্প ব্যক্ত করেছে। উভয় নেতাই বিশ্ববাজারে সরবরাহ শৃঙ্খল বাঁধাগ্রস্ত করতে পারে এমন অর্থনৈতিক জবরদস্তি, অ-বাজারসুলভ আচরণ এবং নির্বিচার রফতানি নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নির্ভরযোগ্য অংশীদারদের মধ্যে একটি নিরাপদ এবং বৈচিত্র্যময় সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে তারা একমত হয়েছেন।

এই লক্ষ্য অর্জনে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা), জাপান অর্গানাইজেশন ফর মেটালস অ্যান্ড এনার্জি সিকিউরিটি এবং জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশনের মাধ্যমে খনিজ খাতের সহযোগিতা এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মতো দেশগুলোর সাথে অংশীদারিত্বের সম্ভাবনা অনুসন্ধান করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘চিকিৎসকদের বিরুদ্ধে জনমনে ঘৃণা তৈরির চেষ্টা গ্রহণযোগ্য নয়’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


‘চিকিৎসকদের বিরুদ্ধে জনমনে ঘৃণা তৈরির চেষ্টা গ্রহণযোগ্য নয়’

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেছেন, গঠনমূলক সমালোচনা আমরা স্বাগত জানাই। স্বাস্থ্য খাতে সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা হোক, জবাবদিহি হোক এবং সংস্কার হোক।

কিন্তু, মিথ্যা তথ্য, বিদ্বেষপূর্ণ বক্তব্য, অপমানজনক ভাষা এবং চিকিৎসকদের বিরুদ্ধে জনমনে ঘৃণা তৈরির চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বুধবার (১০ জুন) রাজধানীর শাহবাগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ ও বিশেষজ্ঞ চিকিৎসক সংগঠনের চিকিৎসকরা অংশ নেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, চিকিৎসকদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি ‘স্মিয়ার ক্যাম্পেইনিং’ চলছে কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। এর পেছনে কোনো বিশেষ স্বার্থগোষ্ঠী বা বহিঃশক্তির সুবিধা জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত হওয়া উচিত।

তিনি বলেন, ২০২৩ সাল পর্যন্ত পার্শ্ববর্তী একটি দেশে চিকিৎসা নিতে যাওয়া বিদেশিদের প্রায় ৭০ শতাংশ ছিল বাংলাদেশি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর বিলিয়ন ডলারের সেই ব্যবসায় ধস নেমেছে। তাই, পরিকল্পিতভাবে চিকিৎসকদের সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে কি না, সেটি তদন্তের দাবি রাখে।

তিনি আরো বলেন, স্বাস্থ্য খাতকে দুর্বল করা মানে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ভিত্তিকে দুর্বল করা। চিকিৎসক ও রোগীকে প্রতিপক্ষ বানানো যাবে না। চিকিৎসক ও রোগী একই পক্ষের মানুষ। আমাদের সবার লক্ষ্য একটাই—মানুষের জীবন বাঁচানো।

মানববন্ধনে অন্যান্য বক্তারা সাংবাদিক মাসুদ কামালের সাম্প্রতিক বক্তব্যকে ঘৃণ্য, বিদ্বেষমূলক ও চিকিৎসক সমাজের জন্য অপমানজনক বলে উল্লেখ করেন।

তারা তার বক্তব্য প্রত্যাহার করে চিকিৎসক সমাজ ও জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় সরকারের কাছে এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান চিকিৎসক নেতারা।

বক্তারা বলেন, স্বাস্থ্য খাতের সমস্যা নিয়ে গঠনমূলক সমালোচনা, জবাবদিহি ও সংস্কারের দাবি অবশ্যই গ্রহণযোগ্য। তবে, মিথ্যা তথ্য, বিদ্বেষপূর্ণ বক্তব্য, অপমানজনক ভাষা এবং চিকিৎসকদের বিরুদ্ধে জনমনে ঘৃণা তৈরির চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

চিকিৎসকদের কর্মপরিবেশ নিরাপদ করা, চিকিৎসক-রোগী সম্পর্ককে আস্থার ভিত্তিতে শক্তিশালী করা এবং স্বাস্থ্য খাতকে পরিকল্পিত অপপ্রচার থেকে রক্ষা করার দাবি জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণে ৮ মাসের অন্তঃসত্ত্বা ৫ম শ্রেণির ছাত্রী, মুদি দোকানি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


ধর্ষণে ৮ মাসের অন্তঃসত্ত্বা ৫ম শ্রেণির ছাত্রী, মুদি দোকানি গ্রেপ্তার

নাটোরে খাবারের লোভ দেখিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর (১২) বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে মুদি দোকানি ওসমান (৫৬) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে ৩২ সপ্তাহের (৮ মাস) অন্তঃসত্ত্বা।

এই ঘটনায় শিশুর বাবা নাটোর সদর থানায় মামলা করার পর পুলিশ অভিযুক্ত মুদি দোকানিকে মঙ্গলবার (৯ জুন) গ্রেপ্তার করে। ঘটনার পর জানা যায়, বুধবার (১০ জুন) সকালে স্থানীয় এলাকাবাসী ওসমানকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

স্থানীয় সূত্র ও পরিবার থেকে জানা যায়, নাটোর সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা এই শিশুর পরিবার হিন্দু ধর্মালম্বী। শিশুটির বাবা শহরের একটি দর্জির দোকানে দিনমজুর হিসেবে কাজ করেন এবং মা অন্যের বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। যদিও পরিবারের সদস্যদের শিক্ষার সুযোগ ছিল না, তারপরও তারা মেয়েকে লেখাপড়া করিয়ে উচ্চশিক্ষিত করার স্বপ্ন দেখতেন। বর্তমানে শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী শিশুর বিদ্যালয়ের পাশেই অভিযুক্ত ওসমান পাটোয়ারীর মুদি দোকান রয়েছে। ওসমান বিভিন্ন সময় বিস্কুট, নুডুলস, চকলেটসহ অন্যান্য খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে দোকানে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানাতে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবার।

সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন দেখে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার সন্দেহ হয়। তিনি বিষয়টি শিশুর পরিবারের কাছে জানান। পরে মঙ্গলবার (৯ জুন) স্থানীয় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শিশুটির পরীক্ষা করা হয়। চিকিৎসকরা জানান, শিশুটি ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

শিশুটির বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বলেন, “হঠাৎ ওই শিক্ষার্থীর শারীরিক পরিবর্তন দেখে আমার সন্দেহ হয়। পরে তার পরিবারের সদস্যদের জানালে তারা গতকাল ক্লিনিকে নিয়ে গেলে জানতে পারে, সে ৩২ মাসের অন্তঃসত্ত্বা।” এ ঘটনা জানাজানি হওয়ার পর বিদ্যালয়ের অন্যান্য শিশুরাও মানসিকভাবে ভেঙে পড়েছে। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ভুক্তভোগী শিশুর বড় বোন জানান, স্কুলের শিক্ষিকার পরামর্শে ডাক্তারের কাছে পরীক্ষা করার পর তারা জানেন যে তাদের বোন ৮ মাসের অন্তঃসত্ত্বা। পরে তিনি বলেছেন, “ওসমান তার দোকানে বিভিন্ন খাবারের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছে।”

তিনি আরও বলেন, “আমরা দরিদ্র, ওরা এলাকায় প্রভাবশালী। আমার বোনের জীবনটা নষ্ট হয়ে গেছে। আমরা এ ঘটনার উপযুক্ত শাস্তি চাই।”

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, “আমাদের পরিবারে কেউ শিক্ষিত নাই। অনেক আশা ছিল এই মেয়েটাকে উচ্চশিক্ষিত করার। কিন্তু, এখন সব আশা শেষ হয়ে গেছে। এখন মেয়েকে শিক্ষিত করা তো থাক, তার জীবন নিয়েও টানাটানি।”

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে, ঘটনা জানার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে। দ্রুতই তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কবর খুঁড়ে মিলল পুরোনো ‘পাথর’, আত্মসাতের অভিযোগে এলাকায় উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


কবর খুঁড়ে মিলল পুরোনো ‘পাথর’, আত্মসাতের অভিযোগে এলাকায় উত্তেজনা

নওগাঁর পোরশা উপজেলায় কবর খনন করতে গিয়ে অলৌকিক চিহ্নযুক্ত হাজার বছরের পুরোনো ৫টি মূল্যবান পাথর সদৃশ বস্তু (তসবি) পাওয়ার ঘটনা ঘটেছে। যদিও অলৌকিক কারণ দেখিয়ে নিহতের পরিবার সেগুলো পুনরায় কবরে পুঁতে রাখার দাবি করেছেন, কিন্তু স্থানীয়রা তা মানতে নারাজ। এই মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন আত্মসাৎ করা হয়েছে এমন অভিযোগে গ্রামের মধ্য তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে কালুকান্দর গ্রামের বাসিন্দা মোস্তফা মণ্ডল মারা যান। গ্রামের গোরস্থানে তার কবর খননের দায়িত্ব পান বাহার আলী, শরিফুল ইসলাম ও শফিউদ্দিন নামে তিন ব্যক্তি। মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে কালো, সাদা, ধূসর ও বাদামি রঙের ৫টি প্রাচীন পাথর সদৃশ বস্তু। বস্তুগুলোর নিচের অংশে ‘আল্লাহু’ লেখা ছিল বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। ঐতিহাসিক এই নিদর্শনগুলো দেখার পর কৌতূহলী গ্রামবাসী তা সাময়িকভাবে বাহার আলীর কাছে জমা রাখেন।

দাফন সম্পন্ন হওয়ার চার দিন পরে, মোস্তফা মণ্ডলের বড় ছেলে ইউনুস আলী তার মা ও ভাইদের দেখানোর কথা বলে বাহার আলীর কাছ থেকে পাথরগুলো নিয়ে যান। পরবর্তী দিন, বাহার আলী সেগুলো ফেরত চাইলে ইউনুস জানান, ‘বুজুর্গ ও মুরব্বিদের’ পরামর্শে ফজরের নামাজের পর অলৌকিক এই পাথরগুলো তিনি আবার তার বাবার কবরে রেখে এসেছেন।

তবে গ্রামের কাউকেই না জানিয়ে, কাকডাকা ভোরে একা একা কবরে পাথর রেখে আসার এই দাবি বিশ্বাস করছেন না স্থানীয়রা। তাদের ধারণা, মূল্যবান এই পুরাকীর্তি পাচার বা আত্মসাৎ করার উদ্দেশ্যে এই অলৌকিকতার নাটক সাজানো হয়েছে। ঘটনাটি ঘটেছে পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের কালুকান্দর গ্রামে।

পাথরগুলো ফেরত পাওয়ার জন্য স্থানীয়ভাবে তিনবার শালিস বৈঠক ডাকা হলেও ইউনুস আলী মাত্র একটি বৈঠকে উপস্থিত হন। বাকি দুটি বৈঠকে তিনি বিভিন্ন অজুহাতে অনুপস্থিত থাকেন।

উত্তেজিত গ্রামবাসী ইউনুসের বাড়িতে চড়াও হলে তাকে পাওয়া যায়নি। যদিও তার মা দাবি করেন, মুরব্বিদের পরামর্শেই পাথরগুলো কবরে ফেরত দেওয়া হয়েছে। তিনি গ্রামবাসীর কাছে অনুরোধ জানান যে, তার স্বামীর কবরটি আর পুনরায় খনন না করার জন্য যেন তারা সহযোগিতা করেন।

এদিকে, ইউনুসের নিখোঁজ থাকা এবং পরিবারের অসংলগ্ন কথাবার্তায় গ্রামবাসীর ক্ষোভ আরও ঘনীভূত হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সরকারি হস্তক্ষেপ দাবি করেছেন।

এই বিষয়ে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার ও জাদুঘরের কাস্টোডিয়ান ফজলুর করিম আরজু জানান, পোরশার ওই অঞ্চলটি অত্যন্ত প্রাচীন। এখানে মাটির নিচে হাজার বছরের পুরোনো ঐতিহাসিক নিদর্শনের অস্তিত্ব থাকা স্বাভাবিক। উদ্ধার হওয়া বস্তুগুলো কোনো প্রাচীন সভ্যতার প্রাচীন নিদর্শন হওয়ার সম্ভাবনা প্রবল। যদি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করে, তবে ওই অঞ্চলে খননকাজ পরিচালনা করে সরকারি উদ্যোগে পুরাকীর্তি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হতে পারে।

বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে কালুকান্দর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মূল্যবান এই রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার করার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%