০৯:২৩ পি.এম
নাটোরে খাবারের লোভ দেখিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর (১২) বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে মুদি দোকানি ওসমান (৫৬) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে ৩২ সপ্তাহের (৮ মাস) অন্তঃসত্ত্বা।
এই ঘটনায় শিশুর বাবা নাটোর সদর থানায় মামলা করার পর পুলিশ অভিযুক্ত মুদি দোকানিকে মঙ্গলবার (৯ জুন) গ্রেপ্তার করে। ঘটনার পর জানা যায়, বুধবার (১০ জুন) সকালে স্থানীয় এলাকাবাসী ওসমানকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
স্থানীয় সূত্র ও পরিবার থেকে জানা যায়, নাটোর সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা এই শিশুর পরিবার হিন্দু ধর্মালম্বী। শিশুটির বাবা শহরের একটি দর্জির দোকানে দিনমজুর হিসেবে কাজ করেন এবং মা অন্যের বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। যদিও পরিবারের সদস্যদের শিক্ষার সুযোগ ছিল না, তারপরও তারা মেয়েকে লেখাপড়া করিয়ে উচ্চশিক্ষিত করার স্বপ্ন দেখতেন। বর্তমানে শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: নিখোঁজের পর ব্রাহ্মণবাড়িয়ায় ঝোপে মিলল যুবকের মরদেহ, চাচাতো ভাই আটক
ভুক্তভোগী শিশুর বিদ্যালয়ের পাশেই অভিযুক্ত ওসমান পাটোয়ারীর মুদি দোকান রয়েছে। ওসমান বিভিন্ন সময় বিস্কুট, নুডুলস, চকলেটসহ অন্যান্য খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে দোকানে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানাতে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবার।
সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন দেখে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার সন্দেহ হয়। তিনি বিষয়টি শিশুর পরিবারের কাছে জানান। পরে মঙ্গলবার (৯ জুন) স্থানীয় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শিশুটির পরীক্ষা করা হয়। চিকিৎসকরা জানান, শিশুটি ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
শিশুটির বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বলেন, “হঠাৎ ওই শিক্ষার্থীর শারীরিক পরিবর্তন দেখে আমার সন্দেহ হয়। পরে তার পরিবারের সদস্যদের জানালে তারা গতকাল ক্লিনিকে নিয়ে গেলে জানতে পারে, সে ৩২ মাসের অন্তঃসত্ত্বা।” এ ঘটনা জানাজানি হওয়ার পর বিদ্যালয়ের অন্যান্য শিশুরাও মানসিকভাবে ভেঙে পড়েছে। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ভুক্তভোগী শিশুর বড় বোন জানান, স্কুলের শিক্ষিকার পরামর্শে ডাক্তারের কাছে পরীক্ষা করার পর তারা জানেন যে তাদের বোন ৮ মাসের অন্তঃসত্ত্বা। পরে তিনি বলেছেন, “ওসমান তার দোকানে বিভিন্ন খাবারের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছে।”
আরও পড়ুন: কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ
তিনি আরও বলেন, “আমরা দরিদ্র, ওরা এলাকায় প্রভাবশালী। আমার বোনের জীবনটা নষ্ট হয়ে গেছে। আমরা এ ঘটনার উপযুক্ত শাস্তি চাই।”
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, “আমাদের পরিবারে কেউ শিক্ষিত নাই। অনেক আশা ছিল এই মেয়েটাকে উচ্চশিক্ষিত করার। কিন্তু, এখন সব আশা শেষ হয়ে গেছে। এখন মেয়েকে শিক্ষিত করা তো থাক, তার জীবন নিয়েও টানাটানি।”
এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে, ঘটনা জানার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে। দ্রুতই তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।”
আরও পড়ুন: কাউনিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪৪৭ পিস ইয়াবাসহ আটক দুই যুবক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন