ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে


ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ, কারণ সেখানে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবারের মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে।

মঙ্গলবারের এক পূর্বাভাসে ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানায়, ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানার সময় ‘অতি প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) হতে পারে।

আরও পড়ুন: ভারত মহাসাগরে ১৩ দিনের যৌথ মিশনে ভারত, জাপান, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া

মুম্বাই থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

উত্তর আটলান্টিক মহাসাগরে এ ধরনের ঝড়কে হারিকেন এবং প্রশান্ত মহাসাগরে টাইফুন বলা হয়। বঙ্গোপসাগর ও উত্তর ভারত মহাসাগরে ঘূর্ণিঝড় নিয়মিতভাবে হুমকি হয়ে দেখা দেয়।

তবে এল নিনো আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে নজিরবিহীন উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় এই বছর ঘূর্ণিঝড়ের মৌসুম আরও তীব্র হয়ে উঠেছে।

এদিকে প্রবল বৃষ্টিপাতের সতর্কতার মধ্যে প্রতিবেশী শ্রীলঙ্কায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মহড়া চালাতে চায় জাপান

দেশটির আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, ঝড়ের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধস হতে পারে।

কলম্বোর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, দেশটির সামরিক বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর জানায়, ঘূর্ণিঝড়ের আঘাতে খড়ের ছাউনি দেওয়া ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হতে পারে।

এছাড়া স্থানীয়ভাবে জলাবদ্ধতা ও বন্যা দেখা দিতে পারে, বিদ্যুৎ ও যোগাযোগের খুঁটি উপড়ে যেতে পারে এবং জমিতে থাকা ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে।

আরও পড়ুন: সংস্কৃতিও যখন নিয়ন্ত্রণের হাতিয়ার: শি চিনপিংয়ের সাংস্কৃতিক তত্ত্বের প্রভাব

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সোমবার তার কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্ধ্র প্রদেশের কর্তৃপক্ষ নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি কয়েকটি জেলায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ‘সব শিক্ষাপ্রতিষ্ঠান’ বন্ধ ঘোষণা করা হয়েছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার খবরে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী ৪ হাজার ৭০০-এর বেশি অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: নভেম্বরে ইন্ডিয়া জোটের সমাবেশে ককরোচ পার্টির সমর্থন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপি আজিজের ছেলে মিন্টু পুলিশ হেফাজতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপি আজিজের ছেলে মিন্টু পুলিশ হেফাজতে

ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যার তদন্তের অংশ হিসেবে নাটোর-৪ আসনের বিএনপি দলের এমপি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

নাটোর ডিবির ওসি নজরুল ইসলাম জানান, সোমবার (২৬ অক্টোবর) রাতে গুরুদাসপুরের নিজ বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। তবে, তাকে গ্রেফতার হিসেবে দেখানো হয়নি।

শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতেই ক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা গুরুদাসপুরে বিক্ষোভ সমাবেশ করেন এবং ঘটনার জন্য মিন্টুকে দায়ী করেন।

নিহত শাকিল ইসলাম নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। ১৪ অক্টোবর রাতে, উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেটধারী সন্ত্রাসীরা শাকিলকে প্রথমে গুলি করে এবং পরে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় শাকিলকে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল থেকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে শাকিল মারা যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের প্রচারণা শেষ, ভোট বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের প্রচারণা শেষ, ভোট বৃহস্পতিবার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচারণার সময় শেষ হয়ে গেছে। আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী প্রচার বন্ধ রাখতে হয়। আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। সেই অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল ৮টায় প্রচারের সময় সমাপ্ত হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, যদি কেউ প্রচার চালাতে থাকে, তবে বিধি লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী এলাকায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গত ২৫ অক্টোবর থেকে নির্বাচনী এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। এই আসনের তিনটি উপজেলা, ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে রয়েছেন-মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতির মামলায় প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের ২ প্রার্থীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১০ পি.এম


দুর্নীতির মামলায় প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের ২ প্রার্থীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দুর্নীতির মামলার কারণে ৩৮তম বিসিএসে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত দুই প্রার্থী সঞ্জয় দাস এবং আবু সালেহ মো. মুসার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আদালতে আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালত দুদকের পৃথক আবেদনের ভিত্তিতে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি পাওয়ার উদ্দেশ্যে সঞ্জয় দাস ও আবু সালেহ মো. মুসা অসৎ উপায়ে আর্থিক সুবিধা অর্জনের লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার করেন। তারা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল সনদ তৈরি করে সেগুলোকে প্রকৃত ও বৈধ দলিল হিসেবে ব্যবহার করেন। এর ফলে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) বিভ্রান্ত করেন এবং ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেন।

আবেদনে আরও বলা হয়, সঞ্জয় দাস ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে এবং আবু সালেহ মো. মুসা পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। পরে তারা চাকরিতে যোগ দিয়ে বেতন-ভাতা সহ সরকারি অর্থ উত্তোলনের মাধ্যমে আত্মসাৎ করেছেন বলে প্রতীয়মান হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মামলাটির তদন্ত চলমান রয়েছে। এই অবস্থায় বিশ্বস্ত সূত্র থেকে আসামিদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তাই তদন্তের স্বার্থে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইলন মাস্কের সাফল্য নিয়ে ৮টি অনুপ্রেরণামূলক উক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


ইলন মাস্কের সাফল্য নিয়ে ৮টি অনুপ্রেরণামূলক উক্তি

সাফল্য অর্জনের পথে ব্যর্থতা, বাধা ও অনিশ্চয়তা আসবে। তবে, লক্ষ্য ঠিক রেখে চেষ্টা চালিয়ে যাওয়া, ভুল থেকে শিক্ষা গ্রহণ এবং নতুন কিছু করার সাহসই মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে। বিশ্বের অন্যতম আলোচিত উদ্যোক্তা ইলন মাস্ক তাঁর অভিজ্ঞতা ও চিন্তা-ভাবনা তুলে ধরেছেন এসব বিষয় নিয়ে। তাঁর বিভিন্ন বক্তব্যে অধ্যবসায়, উদ্ভাবন, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী থাকার গুরুত্ব প্রতিফলিত হয়েছে।

টেসলা ও স্পেসএক্সের মতো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ইলন মাস্ক প্রযুক্তি ও উদ্ভাবনের জগতে একটি পরিচিত নাম। তাঁর বক্তব্যের কিছু অংশ মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। সাফল্য, ব্যর্থতা এবং নিজের লক্ষ্য অনুসরণ নিয়ে তিনি উল্লেখযোগ্য আটটি উক্তি তুলে ধরেছেন।

১. প্রতিকূলতার মধ্যেও চেষ্টা চালিয়ে যাওয়া

কোনো কিছু যথেষ্ট গুরুত্বপূর্ণ হলে, প্রতিকূলতা থাকলেও তা অর্জনের চেষ্টা করতে হয়।

২. ব্যর্থতা থেকেও শেখা

ব্যর্থতা একটি সম্ভাবনা। কোনো কিছুতে ব্যর্থতা না এলে বুঝতে হবে, আপনি হয়তো যথেষ্ট নতুন কিছু করার চেষ্টা করছেন না।

৩. সহজে হাল না ছাড়া

অধ্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাধ্য না হলে হাল ছেড়ে দেওয়া উচিত নয়।

৪. শুধু দর্শক নয়, পরিবর্তনের অংশ হওয়া

আমি হয়তো শুধু ঘটনা ঘটতে দেখতে পারতাম, অথবা নিজেই তার অংশ হতে পারতাম।

৫. ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকা

সকালে উঠে যদি মনে হয় ভবিষ্যৎ আরো ভালো হবে, তাহলে দিনটি আশাব্যঞ্জক। অন্যথায় নয়।

৬. নিজের কাজকে আরো উন্নত করা

নিজের কাজ পর্যালোচনা করা এবং কিভাবে সেটিকে আরো ভালো করা যায়, তা নিয়ে নিয়মিত ভাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৭. নিজের আগ্রহের পথে এগিয়ে যাওয়া

মানুষের উচিত নিজের আগ্রহ ও ভালো লাগার বিষয় নিয়ে কাজ করা। এতে অন্য অনেক কিছুর চেয়ে বেশি আনন্দ পাওয়া যায়।

৮. অসাধারণ হয়ে ওঠার চেষ্টা

সাধারণ মানুষের পক্ষেও অসাধারণ হয়ে ওঠার সিদ্ধান্ত নেওয়া সম্ভব।

ইলন মাস্কের এসব বক্তব্যে সাফল্যের পথে চেষ্টা চালিয়ে যাওয়া, ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া এবং নতুন কিছু করার মানসিকতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে, অনুপ্রেরণামূলক উক্তির পাশাপাশি বাস্তব পরিস্থিতি, পরিকল্পনা, দক্ষতা এবং ধারাবাহিক পরিশ্রমও লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%