ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শেরপুরে লাভের প্রলোভন দিয়ে ২৫ কোটি টাকা আত্মসাৎ প্রতারক গ্রেপ্তার হয়েছে,


শেরপুরে লাভের প্রলোভন দিয়ে ২৫ কোটি টাকা আত্মসাৎ প্রতারক গ্রেপ্তার হয়েছে,

 

শেরপুরে ব্যবসার নামে অধিক লাভের প্রলোভন দেখিয়ে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রমজান আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে টাকা ফেরত চেয়ে থানায় ভিড় করেছেন ভুক্তভোগীরা। এ পর্যন্ত ১১ জন লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের আশঙ্কা, পাওনা টাকা ফেরত না পেলে অনেকেই নিঃস্ব হয়ে পড়বেন।

শনিবার (২৪ অক্টোবর) রাতে শেরপুর জেলা শহরের দীঘারপাড় মহল্লায় রমজান আলীর শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রমজান আলী শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের শুনিডুবারপাড় এলাকার এনামুল হকের ছেলে।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, অধিক লাভের প্রলোভন দেখিয়ে রমজান আলী সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন, শেরপুর পৌরসভা ও ভাতশালা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার কৃষক, ধান ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এরপর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। শনিবার রাতে তাকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

রমজান আলী গ্রেপ্তার হওয়ার পর তার কাছে টাকা পাওয়ার দাবি নিয়ে অনেকেই থানায় আসছেন। ভুক্তভোগীদের কয়েকজন জানান, তারা পাওনা টাকা ফেরত না পেলে নিঃস্ব হয়ে যাবেন। তাদের অনেকের পথে বসার আশঙ্কা রয়েছে।

শেরপুর সদর থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রমজান আলীকে গ্রেপ্তারের পর অনেক মানুষ তার কাছে টাকা পাওয়ার অভিযোগ নিয়ে আসছেন। এ পর্যন্ত ১১ জন লিখিত অভিযোগ দিয়েছেন।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতে ইসলামীর ২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


জামায়াতে ইসলামীর ২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে এক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে সংঘটিত লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এই দুই দিনের কর্মসূচি বাস্তবায়নের জন্য জামায়াতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

জামায়াতের সব শাখাকে এ দিবস উপলক্ষে উক্ত কর্মসূচি গ্রহণ করে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামীকাল স্পেন ও যুক্তরাজ্যে সফরে যাচ্ছেন শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


আগামীকাল স্পেন ও যুক্তরাজ্যে সফরে যাচ্ছেন শামা ওবায়েদ

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আগামীকাল স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন, যা অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও গভীর করার এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে

২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নির্ধারিত এই সফরে তিনি বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন বলে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

সফরের প্রথম পর্যায়ে তিনি স্পেনের সেভিলে যাবেন সেখানে আগামী ২৬ অক্টোবর তৃতীয় ‘স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন তিনি

স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) আয়োজিত এই এক্সপোর মূল প্রতিপাদ্য হচ্ছে ‘শক্তিশালী অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’

এই আয়োজনের লক্ষ্য হলো বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদনকারী, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ স্থাপন করা এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন অংশীদারিত্বের সুযোগ সৃষ্টি করা

স্পেনে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর শামা ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন

যুক্তরাজ্যে তাঁর কর্মসূচিতে বাংলাদেশের শিল্পকলা ও সংস্কৃতির প্রচার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে সম্ভাবনা অনুসন্ধানের ওপর গুরুত্ব দেওয়া হবে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই সফরের মাধ্যমে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি এগিয়ে নেওয়া, বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’

বাংলাদেশের সংবিধান মেনে চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি বরং এটি সংবিধান লঙ্ঘন করে সংঘটিত হয়েছে—এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পর গঠিত সরকারটি গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এসেছে। এই সরকার ১০৬ অনুচ্ছেদের সাংবিধানিক প্রতারণার ভিত্তিতে গঠিত হয়নি।

রোববার জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় জুলাই সনদের প্রসঙ্গ তুলে ধরে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ৫ আগস্টের পর বিএনপির অনেক নতুন বুদ্ধিজীবী আত্মপ্রকাশ করেছেন—যাদের আমরা আগে জানতাম না। তারা মূলত দুটি যুক্তি উপস্থাপন করার চেষ্টা করছেন। প্রথমত, তারা দাবি করেন, সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয়ত, তাদের মতে, গণভোটের ভাষা সাধারণ মানুষের জন্য খুব কঠিন, যা বোঝা সম্ভব নয়। এই দুটি যুক্তির মধ্যে একটি প্রতারণা লুকিয়ে রয়েছে। সরকারি দলের এই রাজনৈতিক প্রতারণা জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরা প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘যুদ্ধ, গণঅভ্যুত্থান, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও বিপ্লব—কোনোটিই সংবিধানের ধারা-উপধারা অনুসরণ করে সংঘটিত হয় না। চব্বিশের গণঅভ্যুত্থানও সংবিধান লঙ্ঘন করে হয়েছে। ৫ আগস্টের পর গঠিত সরকার সম্পূর্ণরূপে গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এসেছে।’

ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর থেকে পরিকল্পিতভাবে বিতর্কটিকে সাংবিধানিক বৈধতার প্রশ্নে নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে বিপ্লবের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। সরকার যে দ্বিচারিতার রাজনীতি করছে, তা বুঝে হোক বা না বুঝে, তার মাধ্যমে ১২ ফেব্রুয়ারির নির্বাচন, শপথ ও সরকার গঠন অবৈধ হয়ে যায়, যা বিএনপি মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছে।

তিনি বলেন, ‘নিজেদের সিংহাসন টিকিয়ে রাখার জন্য যতটুকু প্রয়োজন, বিএনপি গণঅভ্যুত্থানের ততটুকুকে হালাল ও জায়েজ বলছে। বিএনপির এই প্রতারণা শেষ পর্যন্ত তাদের নিজেদের শাসনের বৈধতাকেও প্রশ্নবিদ্ধ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের বন্দর আব্বাসে সেনাবাহিনী ড্রোন ভূপাতিত করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


ইরানের বন্দর আব্বাসে সেনাবাহিনী ড্রোন ভূপাতিত করেছে

মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা যখন তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের আকাশে একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির সেনাবাহিনী।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ভূপাতিত ড্রোনটি যুক্তরাষ্ট্রের তৈরি ‘লুকাস’ মডেলের। এই মডেলের পূর্ণরূপ হচ্ছে ‘লো-কস্ট আনক্রুড কমব্যাট অ্যাটাক সিস্টেম’।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র চাইলে রোববারই ইরানের ওপর হামলা চালাতে পারে, অথবা দেশটির সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএস জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অন্তর্ভুক্ত যুদ্ধবিমানগুলোকে প্রস্তুত রাখা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%