ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কার্যকরভাবে দেশ পরিচালনা করছেন তারেক রহমান: কাদের সিদ্দিকী


কার্যকরভাবে দেশ পরিচালনা করছেন তারেক রহমান: কাদের সিদ্দিকী

কিশোরগঞ্জ, ৭ আগস্ট, ২০২৬ : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বর্তমান আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তুলনায় ‘হাজার গুণ ভালোভাবে’ দেশ পরিচালনা করছেন।

বৃহস্পতিবার কিশোরগঞ্জ শহরে দলের প্রয়াত জেলা সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, জননিরাপত্তা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: ড. জিয়াউদ্দিন হায়দার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: ড. জিয়াউদ্দিন হায়দার

দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এই উদ্যোগ যদি বাস্তবায়িত হয়, তাতে গ্রামাঞ্চলের মানুষ সহজেই প্রাথমিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন, এমনটি জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।

শুক্রবার সকাল বেলা বরিশাল নগরীর একটি হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত মাল্টি সেক্টোরাল অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সভায় আলোচনা করা হয় ডিজিটাল স্বাস্থ্য কার্ড, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, ইপিআই, এইচপিভি টিকাদান এবং ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থাপনা ওপেন এসআরপি কার্যক্রম নিয়ে।

ড. জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, স্বাস্থ্যসেবা হচ্ছে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু হলে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য নিরাপদে সংরক্ষিত হতে সক্ষম হবে। একইভাবে দেশের যেকোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানে দ্রুত ও কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করাও সহজ হয়ে যাবে।

তিনি বলেন, সরকার চিকিৎসানির্ভর স্বাস্থ্যব্যবস্থা থেকে ধীরে ধীরে প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবার দিকে এগিয়ে যাচ্ছে। রোগ হওয়ার পর চিকিৎসা নেওয়া চেয়ে রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অধিক কার্যকর। এ কারণে প্রাইমারি হেলথ কেয়ার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও কমিউনিটি ক্লিনিকগুলোকে সমন্বিতভাবে কাজে লাগিয়ে প্রতিটি পরিবারের কাছে স্বাস্থ্যসেবা, টিকাদান, মাতৃ ও শিশুসেবা এবং প্রয়োজনীয় পরামর্শ নিয়মিত পৌঁছে দেওয়া হবে।

মাঠপর্যায়ে দায়িত্বশীলতা, কার্যকর তদারকি ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে একটি আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দারের সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার ডা. রিয়াদ মাহমুদ এবং পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় পরিচালক আবদুর রাজ্জাক।

সভায় বরিশাল বিভাগের সব সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুলের যত্নে আলিয়া ভাটের হেয়ারস্টাইলিস্টের ৬ কার্যকর পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


চুলের যত্নে আলিয়া ভাটের হেয়ারস্টাইলিস্টের ৬ কার্যকর পরামর্শ

সুন্দর, ঘন ও উজ্জ্বল চুলের জন্য দামি শ্যাম্পু ব্যবহার করলেই সবকিছু হয়ে যায় না। চুলের জন্য প্রয়োজন নিয়মিত যত্ন, চুলের ধরন বুঝে চিন্তা করে পরিচর্যা করা ও সঠিক অভ্যাস গড়ে তোলা।

বলিউড তারকাদের জন্য পরিচিত হেয়ারস্টাইলিস্ট অমিত ঠাকুর চুলের স্বাস্থ্য ভালো রাখতে এমন কিছু সহজ পরামর্শ দিয়েছেন। অমিত ঠাকুর আলিয়া ভাট, নীতা আম্বানি, শিল্পা শেঠি ও ক্যাটরিনা কাইফসহ অনেক তারকার চুলের সাজ নিয়ে কাজ করেছেন। দীর্ঘসময় ধরে এই শিল্পে তার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি জানিয়েছেন, প্রতিদিনের কিছু ছোট অভ্যাস পরিবর্তন করলে চুলের সৌন্দর্য বজায় রাখা সম্ভব।

তিনি চুলের যত্নে ৬টি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন—

১. ভেজা চুল নিয়ে ঘুমাবেন না। রাতের বেলায় অনেকেই মনে করেন গোসলের পর চুল না শুকিয়েই ঘুমানো সম্ভব। কিন্তু এটি চুলের জন্য ক্ষতিকর।

মাথার ত্বক যদি দীর্ঘ সময় ভেজা থাকে, তাহলে সেখানে জীবাণু এবং ছত্রাকের সমস্যা তৈরি হতে পারে। এর ফলে খুশকি, চুলকানি কিংবা মাথার ত্বকে অস্বস্তি দেখা দিতে পারে।

২. সিল্কের বালিশ ব্যবহার করুন। যখন আপনি ঘুমাচ্ছেন, তখন চুলের সঙ্গে বালিশের ঘর্ষণ চুলকে রুক্ষ করে তুলতে পারে। সেক্ষেত্রে সিল্কের বালিশ তুলনামূলকভাবে ভালো।

৩. প্রয়োজন হলে দুইবার শ্যাম্পু করুন। যদি চুলে তেল থাকে বা অতিরিক্ত ময়লা, ঘাম ও প্রসাধনী জমে গিয়ে একবার শ্যাম্পু করে পরিষ্কার না হয়।

৪. ভেজা চুল আঁচড়ানো এড়িয়ে চলুন। যখন চুল ভেজা থাকে, তখন সেটি সবচেয়ে দুর্বল থাকে। তাই এটি আঁচড়ালে সহজেই ভেঙে যেতে পারে।

৫. মাথায় চাম্পি বা ম্যাসাজ করুন। সঠিক নিয়মে ও হালকা হাতে মাথার ত্বকে ম্যাসাজ করলে রক্ত চলাচল বাড়তেই পারে।

৬. নিয়মিত চুল ট্রিম করুন। অনেকের মনে হয়, চুল কাটলে দ্রুত লম্বা হয়। কিন্তু এটি পুরোপুরি সত্যি নয়।

অমিত ঠাকুর বলেন, চুলের সমস্যা দূর করার জন্য কেবল চুল কাটাই নয়, নিয়মিত পরিচর্যা ও সঠিক পণ্য ব্যবহার করা জরুরি। তাই দৈনন্দিন ছোট ছোট যত্নই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোখের আলো ফিরে পাওয়া রোগীদের ফলো-আপে দীঘিনালা জোন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি,

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


চোখের আলো ফিরে পাওয়া রোগীদের ফলো-আপে দীঘিনালা জোন

চক্ষু অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পাওয়া রোগীদের সুস্থতা নিশ্চিত করতে ফলো-আপ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা অপারেশন-পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

শুক্রবার (৭ আগস্ট) দীঘিনালা জোন সদর দপ্তরে এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত এই ক্যাম্পে চট্টগ্রামের লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালের দুইজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক এবং একজন প্যারামেডিক অংশগ্রহণ করেন।

চিকিৎসকরা গত ২৫ জুলাই লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালে চক্ষু অপারেশন করা ২৮ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। এর মধ্যে ১৩ জন পাহাড়ি এবং ১৫ জন বাঙালি রোগী ছিলেন। পরীক্ষা শেষে রোগীদের অপারেশন-পরবর্তী শারীরিক অবস্থা মূল্যায়ন, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের (আরএমও) তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রমে রোগীদের নিয়মিত চিকিৎসা তদারকির বিষয়টিও গুরুত্ব পায়।

ফলো-আপ সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা জানান, অপারেশনের পর আবারও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ পাওয়ায় তারা আশ্বস্ত হয়েছেন। তারা এ মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন এবং লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতাল, চট্টগ্রামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দীঘিনালা জোন সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসী প্রেমিকের কাছে বান্ধবীদের ব্যক্তিগত ছবি পাঠাতেন ইবি ছাত্রী, এরপর যা ঘটল...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


প্রবাসী প্রেমিকের কাছে বান্ধবীদের ব্যক্তিগত ছবি পাঠাতেন ইবি ছাত্রী, এরপর যা ঘটল...

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলের এক ছাত্রীর বিরুদ্ধে তার রুমমেট এবং সহপাঠীদের ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া তার বয়ফ্রেন্ডের কাছে পাঠানোর অভিযোগ তৈরি হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন ছাত্রী। বিষয়টি সামনে আসার পর থেকে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।

অভিযোগকারী শিক্ষার্থী এবং রুমমেটদের দাবি, অভিযুক্ত শিক্ষার্থী হলে অবস্থানরত কয়েকজন ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি তাদের অনুমতি ছাড়াই আবিদ নামে এক যুক্তরাজ্যপ্রবাসী ব্যক্তির কাছে পাঠাতে শুরু করেছিলেন। সম্প্রতি, তার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলে ছবিগুলোর কিছু অংশ ভুক্তভোগীদের কাছে পাঠান আবিদ। তার ফলে হলটিতে এক বিস্ফোরক পরিস্থিতি জন্ম নিয়েছে। তাদের দাবি, তারা ইতিমধ্যে অন্তত ১০ জন শিক্ষার্থীর ছবি শনাক্ত করেছেন। একইসাথে, অভিযোগের সমর্থনে কিছু স্ক্রিনশট সংরক্ষণ করেছেন বলে জানিয়েছেন তারা।

ভুক্তভোগী এবং অভিযোগকারী শিক্ষার্থীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আরও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যা যা রটানো হচ্ছে, তা অতিরঞ্জিত করে বলা হচ্ছে।’ তিনি বলেন, পরদিন প্রতিবেদকের সঙ্গে সরাসরি দেখা করতে ইচ্ছাশক্তি প্রকাশ করেন। তবে পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এদিকে একাধিক সূত্র জানায়, আবিদ নামের ওই ব্যক্তির সঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীর দীর্ঘ সময়ের প্রেমের সম্পর্ক ছিল। সেই সময়কালে তিনি বিভিন্ন ছবি ও ভিডিও তার কাছে পাঠাতেন। পরবর্তীতে যখন তাদের সম্পর্কের অবনতি ঘটে, আবিদ সেগুলোর কিছু অংশ হলের অন্যান্য শিক্ষার্থীর কাছে পাঠিয়ে দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান জানান, এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা অত্যন্ত নিন্দনীয়। অভিযোগ পাওয়া গেলে অবশ্যই বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে যে ব্যক্তিরা জড়িত তা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%