ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে নবগ্রাম পরিষদে বিট পুলিশিং মতবিনিময় সভা


মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে নবগ্রাম পরিষদে বিট পুলিশিং মতবিনিময় সভা

মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে ঝালকাঠির নবগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নবগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক এবং পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন সল্পসেনা নেছারিয়া ইবতেদায়ি মাদ্রাসার সভাপতি সৈয়দ রুহল আমিন। প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জিদ ইবনে আকবার।
সভাটি সঞ্চালনা করেন ৩ নং নবগ্রাম ইউনিয়নের কৃর্তি সন্তান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ৩ নবগ্রাম ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী. সরদার মোঃ শহিদুল্লাহ। বক্তব্য রাখেন ঝালকাঠি সদর থানার ওসি মোঃ আনোয়ারুল এবং ওসি (তদন্ত) মোঃ মেহেদী হাসান।
এছাড়া বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খান আনিছুর রহমান পান্নু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম নয়ন এবং ৩ নম্বর নবগ্রাম ইউনিয়ন কৃষক দলের মোঃ হুমায়ুন কবির।
বক্তারা মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণকে পুলিশের সঙ্গে তথ্য আদান-প্রদান ও সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভায় বিট পুলিশিং কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও কার্যকর করার মাধ্যমে নবগ্রাম ইউনিয়নকে অপরাধমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটির লংগদু উপজেলা আওয়ামী লীগ নেতা সরোয়ার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


রাঙামাটির লংগদু উপজেলা আওয়ামী লীগ নেতা সরোয়ার গ্রেপ্তার

রাঙামাটির লংগদু উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরোয়ার (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ অভিযান পরিচালনা করে রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কাঁঠালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া সরোয়ার উপজেলার সেগুন বাগান এলাকার মো. ছত্তার মোল্লার পুত্র।

দলীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং পূর্ববর্তী কমিটিতে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি নির্দিষ্ট মামলায় তাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্টুটগার্টের বিপক্ষে গোল করে ৪৪ জনের দলে ডাক না পাওয়ার জবাব দিলেন বেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


স্টুটগার্টের বিপক্ষে গোল করে ৪৪ জনের দলে ডাক না পাওয়ার জবাব দিলেন বেয়ার

ম্যাক্সিমিলিয়ান বেয়ার মাঠে জার্মানি জাতীয় দলে ডাক না পাওয়ার জবাব দিয়েছেন। শনিবার স্টুটগার্টকে ১-০ গোলে পরাজিত করে বরুশিয়া ডর্টমুন্ড বুন্দেসলিগায় টানা চতুর্থ জয় অর্জন করেছে, যা তাঁর একমাত্র গোলের মাধ্যমে সম্ভব হয়েছে।

এই জয়ের ফলে মৌসুমের শুরুতে শতভাগ জয়ের রেকর্ড বজায় রেখেছে ডর্টমুন্ড। তারা আন্তর্জাতিক বিরতির আগে লিগের শীর্ষস্থানও নিশ্চিত করেছে।

বর্তমান বুন্দেসলিগায় বেয়ারের এটি তৃতীয় গোল-অবদান, যেখানে রয়েছে এক গোল এবং দুটি অ্যাসিস্ট। ডর্টমুন্ডের হয়ে তাঁর চেয়ে বেশি গোল-অবদান রয়েছে সেরহু গিরাসির, যিনি চারটি গোল করেছেন।

যদিও জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের প্রথম দলে বেয়ার জায়গা পাননি। ৪৪ জন খেলোয়াড় ডাক পেলেও তিনি সেই তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন না। স্টুটগার্টের বিপক্ষে গোল করে সেই সিদ্ধান্তের জবাব দেওয়ায় বেয়ারকে নিয়ে উচ্ছ্বসিত ডর্টমুন্ড কোচ নিকো কোভাচ।

কোভাচ মন্তব্য করেন, ‘জীবন কখনো কখনো সবচেয়ে সুন্দর গল্প লেখে। ম্যাক্সি বেয়ার জাতীয় দলে নেই, কিন্তু গোলটা সেই করেছে। আমি তার জন্য খুব খুশি। এটা দেখায়, আমাদের দলে দারুণ খেলোয়াড় আছে এবং বেয়ার নিজের গোল দিয়ে নিজেকেই পুরস্কৃত করেছে।’

এই জয়ের মাধ্যমে ১১ বছর পর প্রথমবার বুন্দেসলিগা মৌসুমের প্রথম চার ম্যাচই জিতল ডর্টমুন্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা টানা ছয় ম্যাচ জিতেছে, যা কোভাচের অধীনে যৌথভাবে সর্বোচ্চ জয়ধারা।

স্টুটগার্টের মাঠে পাওয়া জয়টিকে তাই ‘স্টেটমেন্ট জয়’ হিসেবে দেখছেন কোভাচ। তাঁর মতে, ‘দুই দলই তীব্র লড়াই করেছে। আগের মুখোমুখি ম্যাচগুলোর মতো এতটা নাটকীয় না হলেও এখানে জয় পাওয়াটা আমাদের জন্য বড় বার্তা।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনারগাঁওয়ে মেঘনায় গোসলে নেমে দুই যমজ ভাইসহ তিনজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


সোনারগাঁওয়ে মেঘনায় গোসলে নেমে দুই যমজ ভাইসহ তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা নদীতে গোসলে নেমে দুই যমজ ভাইসহ তিনজনের মৃত্যু ঘটেছে।

গতকাল রবিবার দুপুরে সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের মেঘনা নদীর ভাটি বন্দর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে দুই যমজ ভাই এবং অপরজন সবাই মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যায়তনের শিক্ষার্থী। নিহতদের মধ্যে নবম শ্রেণীর ছাত্র আরিফিন(১৫) এবং আশিকিন(১৫) যমজ দুই ভাই, আর বাকি একজন আবির অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। তারা সকলেই মোগরাপাড়া চৌরাস্তার বাড়ি মজলিস এলাকার বাসিন্দা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যায়তনের শিক্ষার্থীরা, নবম শ্রেণীর ছাত্র আরিফিন ও আশিকিন, অষ্টম শ্রেণীর ছাত্র আবির এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফারিস রবিবার স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। কিন্তু তারা স্কুলে না গিয়ে চারজন মিলে মেঘনা নদীর ভাটি বন্দর কাঁশবনে বেড়াতে যায়। পরে নদীতে গোসল করতে নামলে ফারিস বাদে তিনজন নদীতে তলিয়ে যায়।

ফারিস এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, যখন তারা চারজন মিলে নদীতে গোসল করছিল, তখন তাদের পাশে মদিনা-৪ নামে একটি ব্লাকহেড ভিড়ানো ছিল। হঠাৎ সেই ব্লাকহেডটি চালু হলে পানিতে তীব্র স্রোত সৃষ্টি হয়। ফলে স্রোতের টানে তিনজন নদীর অনেক মাঝখানে চলে যায় এবং মুহূর্তেই পানিতে তলিয়ে যায়।

ফারিস কিছুটা কাছাকাছি থাকায় স্থানীয় এক নারী নদীতে নেমে তাকে উদ্ধার করে। স্থানীয় কয়েকজন ব্লাকহেডটি থামানোর চেষ্টা করে এবং তলিয়ে যাওয়াদের উদ্ধারের জন্য ডাক চিৎকার করে, কিন্তু ব্লাকহেডটি ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয়রা নৌকা ও ট্রলার নিয়ে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন।

খবর পেয়ে সোনারগাঁও ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। তাদের সাথে ঢাকা থেকে একটি ডুবুরি দল এসে যোগ দেয়। বিকেল পৌনে চারটার দিকে ডুবুরি দল জমজ দুই ভাইকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং পরে সাড়ে পাঁচটায় অষ্টম শ্রেণীর ছাত্র আবিরকে উদ্ধার করা হয়।

তিন শিক্ষার্থীর মৃত্যুতে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই যমজ ভাই বেঁচে থাকা ফারিশের আপন চাচাতো ভাই। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, "আমাদের তিনজন ডুবুরি ও ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্যরা দ্রুত সময়ের মধ্যে পানিতে ডুবে যাওয়া তিন শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে। ইতিমধ্যে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"

সোনারগাঁও থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক বলেন, "নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারের জন্য নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি থানা পুলিশ সম্মিলিতভাবে কাজ করেছে। দ্রুততার সাথে তিনজনের লাশ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কম্বোডিয়ায় সাইবার স্ক্যাম: ৯ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


কম্বোডিয়ায় সাইবার স্ক্যাম: ৯ বাংলাদেশি আটক

কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনলাইন স্ক্যাম পরিচালনার অভিযোগে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। অভিযানের সময়, তাদের কাছ থেকে ৬টি অল-ইন-ওয়ান কম্পিউটার, ১৫টি মোবাইল ফোন এবং কিছু জাল মার্কিন ডলার নোট জব্দ করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিদেশিদের বিরুদ্ধে পরিচালিত একটি অভিযানে, নমপেনের ডাংকর জেলার ডাংকর কমিউনের মউল ভিলেজের স্ট্রিট ০২বি এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় কম্বোডিয়ার আইনশৃঙ্খলা বাহিনী।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই বাড়িতে বিদেশিদের লক্ষ্য করে সন্দেহভাজন অনলাইন স্ক্যাম কার্যক্রম পরিচালনার তথ্য পেয়ে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের ফলস্বরূপ ৯ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

এ সময় সাইবার স্ক্যাম কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও অন্যান্য আলামত জব্দ করে পুলিশ। আটক ৯ বাংলাদেশি নাগরিক এবং জব্দকৃত আলামত পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নমপেন মিউনিসিপ্যাল পুলিশ কমিশারিয়েটে পাঠানো হয়েছে।

পরে, তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নমপেন মিউনিসিপ্যাল কোর্টের প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%