প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ম্যাক্সিমিলিয়ান বেয়ার মাঠে জার্মানি জাতীয় দলে ডাক না পাওয়ার জবাব দিয়েছেন। শনিবার স্টুটগার্টকে ১-০ গোলে পরাজিত করে বরুশিয়া ডর্টমুন্ড বুন্দেসলিগায় টানা চতুর্থ জয় অর্জন করেছে, যা তাঁর একমাত্র গোলের মাধ্যমে সম্ভব হয়েছে।
এই জয়ের ফলে মৌসুমের শুরুতে শতভাগ জয়ের রেকর্ড বজায় রেখেছে ডর্টমুন্ড। তারা আন্তর্জাতিক বিরতির আগে লিগের শীর্ষস্থানও নিশ্চিত করেছে।
বর্তমান বুন্দেসলিগায় বেয়ারের এটি তৃতীয় গোল-অবদান, যেখানে রয়েছে এক গোল এবং দুটি অ্যাসিস্ট। ডর্টমুন্ডের হয়ে তাঁর চেয়ে বেশি গোল-অবদান রয়েছে সেরহু গিরাসির, যিনি চারটি গোল করেছেন।
যদিও জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের প্রথম দলে বেয়ার জায়গা পাননি। ৪৪ জন খেলোয়াড় ডাক পেলেও তিনি সেই তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন না। স্টুটগার্টের বিপক্ষে গোল করে সেই সিদ্ধান্তের জবাব দেওয়ায় বেয়ারকে নিয়ে উচ্ছ্বসিত ডর্টমুন্ড কোচ নিকো কোভাচ।
কোভাচ মন্তব্য করেন, ‘জীবন কখনো কখনো সবচেয়ে সুন্দর গল্প লেখে। ম্যাক্সি বেয়ার জাতীয় দলে নেই, কিন্তু গোলটা সেই করেছে। আমি তার জন্য খুব খুশি। এটা দেখায়, আমাদের দলে দারুণ খেলোয়াড় আছে এবং বেয়ার নিজের গোল দিয়ে নিজেকেই পুরস্কৃত করেছে।’
এই জয়ের মাধ্যমে ১১ বছর পর প্রথমবার বুন্দেসলিগা মৌসুমের প্রথম চার ম্যাচই জিতল ডর্টমুন্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা টানা ছয় ম্যাচ জিতেছে, যা কোভাচের অধীনে যৌথভাবে সর্বোচ্চ জয়ধারা।
স্টুটগার্টের মাঠে পাওয়া জয়টিকে তাই ‘স্টেটমেন্ট জয়’ হিসেবে দেখছেন কোভাচ। তাঁর মতে, ‘দুই দলই তীব্র লড়াই করেছে। আগের মুখোমুখি ম্যাচগুলোর মতো এতটা নাটকীয় না হলেও এখানে জয় পাওয়াটা আমাদের জন্য বড় বার্তা।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন