ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ইরানে মার্কিন হামলায় আহত ৩


ইরানে মার্কিন হামলায় আহত ৩

ইরানের তেহরান প্রদেশের বিভিন্ন স্থানে মার্কিন হামলায় গত রাতে অন্তত তিন জন আহত হয়েছেন বলে দেশের গণমাধ্যম জানিয়েছে।

তেহরান প্রদেশের জরুরি সেবা বিভাগের প্রধান মোহাম্মদ ইসমাইল তাভাকোলির উদ্ধৃতি দিয়ে ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, ‘তেহরান প্রদেশে যুক্তরাষ্ট্রের নৃশংস হামলার সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় তিন জন আহত হয়েছেন।’

তেহরান প্রদেশ হলো ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। দেশের সবচে জনবহুল ও শিল্পোন্নত অঞ্চল, এখানেই দেশের রাজধানী, তেহরান মহানগরী অবস্থিত।

আরও পড়ুন: প্রযুক্তি জায়ান্টদের ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে ব্যবসার অভিযোগ

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলকে কেন্দ্র করে বেশির ভাগ হামলা চালানো হয়েছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তবে ইরানের বিপ্লবী গার্ড জানায়, রাজধানীর কাছাকাছি আরও কয়েকটি স্থানেও হামলা হয়েছে।

এর মধ্যে কারাজ, নাজারাবাদ ও পিশভা এলাকার নাম উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ই-কমার্সে রিমার্কের শক্ত অবস্থান, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের আগমুহূর্তে ইরানকে নিষিদ্ধ করার দাবিতে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


বিশ্বকাপের আগমুহূর্তে ইরানকে নিষিদ্ধ করার দাবিতে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের শুরুর প্রাক্কালে ইরানের অংশগ্রহণ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। লস অ্যাঞ্জেলসে ইরানি-আমেরিকান মানবাধিকারকর্মী এবং কয়েকজন সাবেক ফুটবলারের নেতৃত্বে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে ফিফার কাছে ইরানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

বুধবার, লস অ্যাঞ্জেলস সিটি হলের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। তাদের দাবি, যদি ইরান বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পায়, তাহলে ইরান সরকার আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সক্ষম হবে, যদিও দেশের ভেতরের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।

এমনকি বিক্ষোভে অংশ নেওয়া ২১ বছর বয়সী ইরানি-আমেরিকান রায়ান সালামি বলেন, 'ইরানকে খেলতে দিলে বাইরের বিশ্বের কাছে সবকিছু স্বাভাবিক মনে হবে। কিন্তু বাস্তবে সেখানে দমন-পীড়ন, সহিংসতা ও মৃত্যুর ঘটনা ঘটছে।'

প্রতিবাদকারীরা এমন বেশ কিছু ক্রীড়াবিদের ছবি প্রদর্শন করেন, যাদের সরকারবিরোধী অবস্থানের কারণে নিপীড়নের শিকার হতে হয়েছে বলে দাবি করা হয়। এর পাশাপাশি, কয়েকজন সাবেক জাতীয় দলের ফুটবলারও বিক্ষোভে অংশ নিয়ে নিপীড়িত ক্রীড়াবিদদের প্রতি সংহতি জানান।

ইরানের সাবেক ফুটবলার আসগর আদিবি বর্তমান জাতীয় দলকে কড়া সমালোচনা করে বলেন, 'এটি সাধারণ মানুষের দল নয়, বরং শাসকগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দল।' তিনি আরও অভিযোগ করেন, দলের ওপর ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের (IRGC) প্রভাব রয়েছে।

তবে বিক্ষোভকারীদের মধ্যে মতপার্থক্যও দেখা গেছে। কিছু মানুষের মতে, অনেক খেলোয়াড় পরিস্থিতির কারণে প্রকাশ্যে মত দিতে পারেন না। অন্যদিকে, অন্যরা মনে করছেন, জাতীয় দলে থাকা জন্য সরকারের প্রতি আনুগত্য দেখানো জরুরি হয়ে পড়ে।

বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা মিছিল করেন এবং ইরানে রাজনৈতিক পরিবর্তনের দাবিও জানান। পাশাপাশি, বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দেওয়ার দাবি আরও জোরালো করা হয়। যদিও এ বিষয়ে এখনো ফিফা বা ইরান জাতীয় দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিক্ষোভকারীদের একাংশ জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন ইরানের ম্যাচে তারা ১৯৭৯ সালের বিপ্লব-পূর্ব সিংহ ও সূর্য প্রতীকযুক্ত পুরনো জাতীয় পতাকা প্রদর্শনের চেষ্টা করবেন, যদিও সেটি বর্তমানে নিষিদ্ধ।

আগামী মঙ্গলবার, লস অ্যাঞ্জেলসে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ইরান।

সূত্র: সিএনএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান ও যুক্তরাষ্ট্রকে চলমান হামলা বন্ধের আহ্বান তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


ইরান ও যুক্তরাষ্ট্রকে চলমান হামলা বন্ধের আহ্বান তুরস্কের

তুরস্ক ইরান ও যুক্তরাষ্ট্রকে চলমান পাল্টাপাল্টি হামলা বন্ধের জন্য আহ্বান জানিয়েছে।

দেশটি এ বিষয়ে সতর্ক করে বলেছে, এর ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও তীব্র হওয়ার ঝুঁকি রয়েছে।

বৃহস্পতিবার সোফিয়া সফরকালে এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ‘দুই দিন আগে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা সৃষ্টি করেছে।’

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

তিনি আরও বলেছেন, ‘আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে পারস্পরিক হামলা বন্ধ করে আবারও আলোচনায় ফেরার পরামর্শ দিচ্ছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রচিন্তাকে জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত করা হবে : সংস্কৃতি সচিব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রচিন্তাকে জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত করা হবে : সংস্কৃতি সচিব

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেছেন, প্রতিটি কবি রাষ্ট্রচিন্তার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হতে পারেন না। তবুও হাসান হাফিজুর রহমান ছিলেন সেই বিরল ব্যক্তিত্বদের মধ্যে একজন, যিনি শুধু সাহিত্য সৃষ্টির ক্ষেত্রেই নয়, বরং রাষ্ট্রচিন্তা ও সমাজ নির্মাণের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন।

হাসান হাফিজুর রহমানের সমাজভাবনা ও রাষ্ট্রচিন্তাকে জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে এমন জানান তিনি।

বৃহস্পতিবার সকাল ১০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বরেণ্য কবি, সাংবাদিক ও সমালোচক হাসান হাফিজুর রহমানের স্মরণসভায় তিনি এসব কথা তুলে ধরেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কবির কন্যা এষা হাসান। তিনি কবির ব্যক্তিজীবন, পারিবারিক স্মৃতি এবং তার সাহিত্যিক ও বুদ্ধিবৃত্তিক জীবনের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বিশিষ্ট কবি মজিদ মাহমুদ হাসান হাফিজুর রহমানের জীবন, সাহিত্যকর্ম ও চিন্তাজগত নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংস্কৃতি সচিব কানিজ মওলা বলেন, ইউরোপীয় রাষ্ট্রগঠন প্রক্রিয়া, ধর্ম, ইতিহাস এবং সমকালীন রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে হাসান হাফিজুর রহমানের গভীর অনুধাবন তার চিন্তাজগৎকে সমৃদ্ধ করে। তাঁর সাহিত্যিক প্রতিভার সঙ্গে সঙ্গে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে দূরদর্শী ভাবনা তাকে একটি স্বতন্ত্র মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে হাসান হাফিজুর রহমানের বুদ্ধিবৃত্তিক ও তাৎপর্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে সংস্কৃতি সচিব জানান, কবির চিন্তা ও পরামর্শ তৎকালীন রাষ্ট্রীয় নীতি-ভাবনায় ইতিবাচক ভূমিকা রেখেছিল।

তিনি আরও বলেন, বর্তমান সমাজে মূল্যবোধের অবক্ষয় ও কৃত্রিমতার প্রভাব ক্রমশ দৃশ্যমান হচ্ছে। হাসান হাফিজুর রহমানের সময়ের যে সৃজনশীল, আদর্শিক ও বুদ্ধিবৃত্তিক পরিবেশ ছিল, তা আমাদের জন্য আজও অনুকরণীয় বলে মনে হয়।

দেশের গবেষক, সাহিত্যিক এবং তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রভাবনা, সাহিত্যদর্শন ও বুদ্ধিবৃত্তিক অবদান নিয়ে আরও গবেষণা ও লেখালেখির প্রয়োজন রয়েছে। তাঁর অনন্য সাহিত্যকীর্তি এবং চিন্তার উত্তরাধিকারকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরে ৪১ হাজার ৩৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরে ৪১ হাজার ৩৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

বৃহস্পতিবার, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়নের জন্য ৪১ হাজার ৩৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন।

জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশন চলাকালীন আজ বিকালে এই বরাদ্দের প্রস্তাব উত্থাপিত হয়েছিল। এই প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নগর ও গ্রামীণ সেবার সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সরকার এই লক্ষ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

সরকার সুপেয় পানি, শতভাগ স্যানিটেশন, ড্রেনেজ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করেছে। গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমকে আরও জোরদার করা হবে। সড়ক, সেতু, গ্রোথ সেন্টার ও সাইক্লোন শেল্টার নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি করার নিরলস চেষ্টা চলবে। জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ ও ভূ-উপরিস্থ পানির ব্যবহারের বৃদ্ধি করার জন্য কার্যক্রম প্রবর্তন করা হবে।

ডিজিটাল জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে শক্তিশালী করা, সিটি কর্পোরেশন ও পৌরসভাসমূহে বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, ড্রেন সংস্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার উদ্যোগও নেওয়া হয়েছে।

তাছাড়া, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য পল্লী উন্নয়ন ও সমবায় খাতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে নারী, যুবক ও প্রান্তিক জনগণের আর্থিক ও প্রযুক্তিগত সম্ম বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এ লক্ষ্যে নেওয়া গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে— দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করা। নারী উদ্যোক্তা উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করা, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, নারী ও যুবকদের দক্ষতা উন্নয়নকে উৎসাহিত করা, সহজ ঋণপ্রাপ্তি এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ কার্যক্রমকে সম্প্রসারণ করা, ডিজিটাল সেবা সম্প্রসারণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করা এবং গ্রামীণ কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ভিত্তিক কার্যক্রমের গুরুত্ব প্রদান করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%