০৪:৫৩ পি.এম
বৃহস্পতিবার, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়নের জন্য ৪১ হাজার ৩৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন।
জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশন চলাকালীন আজ বিকালে এই বরাদ্দের প্রস্তাব উত্থাপিত হয়েছিল। এই প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নগর ও গ্রামীণ সেবার সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সরকার এই লক্ষ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন
সরকার সুপেয় পানি, শতভাগ স্যানিটেশন, ড্রেনেজ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করেছে। গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমকে আরও জোরদার করা হবে। সড়ক, সেতু, গ্রোথ সেন্টার ও সাইক্লোন শেল্টার নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি করার নিরলস চেষ্টা চলবে। জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ ও ভূ-উপরিস্থ পানির ব্যবহারের বৃদ্ধি করার জন্য কার্যক্রম প্রবর্তন করা হবে।
ডিজিটাল জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে শক্তিশালী করা, সিটি কর্পোরেশন ও পৌরসভাসমূহে বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, ড্রেন সংস্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার উদ্যোগও নেওয়া হয়েছে।
তাছাড়া, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য পল্লী উন্নয়ন ও সমবায় খাতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে নারী, যুবক ও প্রান্তিক জনগণের আর্থিক ও প্রযুক্তিগত সম্ম বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এ লক্ষ্যে নেওয়া গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে— দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করা। নারী উদ্যোক্তা উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করা, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, নারী ও যুবকদের দক্ষতা উন্নয়নকে উৎসাহিত করা, সহজ ঋণপ্রাপ্তি এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ কার্যক্রমকে সম্প্রসারণ করা, ডিজিটাল সেবা সম্প্রসারণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করা এবং গ্রামীণ কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ভিত্তিক কার্যক্রমের গুরুত্ব প্রদান করা।
আরও পড়ুন: জামায়াত আমিরের দাবি, মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলায় জড়িত মাদক কারবারিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন