০৫:০২ এম
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পুলিশের কার্যক্রমের অংশ হিসেবে এক চিহ্নিত মাদক কারবারির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ছুরি ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম। তবে, অভিযানের সময় পুলিশ আসার কথা বুঝতে পেরে অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের রমজান আলী মোক্তার বাড়িতে আবুল হোসেনের ছেলে সাকিব হোসেনের বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, গোপন তথ্যের ভিত্তিতে মাদক কারবারি সাকিব হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তিনি পালিয়ে যান। তার ঘর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, বিভিন্ন ধরনের ছুরি এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত
ওসি আরও জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক সাকিব হোসেনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম ও চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে ৬টি মামলা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন