ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কালীগঞ্জে ছাগল চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার, খাসি উদ্ধার


কালীগঞ্জে ছাগল চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার, খাসি উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের অভিযানে চোরাই একটি খাসি ছাগল উদ্ধার করা হয়েছে এবং পেশাদার ছাগল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) সকাল ৬টার দিকে কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন (৪৫) তার প্রায় ১০ হাজার টাকা মূল্যের কালো রঙের একটি খাসি ছাগল বাড়ির সামনে পাকা রাস্তার পাশে বেঁধে রাখেন। সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে একটি পুরোনো ভ্যানগাড়িতে এসে দুর্বৃত্তরা ছাগলটি চুরি করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী এবং স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী তিন রাস্তার মোড়ে একটি চায়ের দোকানের সামনে ছাগলসহ সন্দেহভাজনদের দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করে এবং চোরাই খাসি ছাগলটি উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, আজিজুল ইসলাম (২৬), রাজিব হোসেন (২৩) এবং নাহিদ ইসলাম (১৯)। তাদের সকলের বাড়ি কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কালীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে গরু এবং ছাগল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী জাহাঙ্গীর হোেসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেছেন, গবাদিপশু চুরি রোধে কালীগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে এবং চোরাই ছাগল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীউলায় ১২ কিমি কাঁচা সড়কে জনদুর্ভোগ চরমে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৮ এম


শ্রীউলায় ১২ কিমি কাঁচা সড়কে জনদুর্ভোগ চরমে

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বাশতলা ব্রিজ-ঘোলা খেয়াঘাট-ওয়াপদা হয়ে কাকড়াবুনিয়া জিপিএস পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ কাচা রাস্তাটি বছরের পর বছর অবহেলায় অব্যাহতভাবে বেহাল হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সড়কটি কর্দমাক্ত হয়ে কার্যত চলাচলের ঊপযোগী নয় হয়ে পড়ে, যার ফলে পাঁচটি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন দুর্ভোগের অভিজ্ঞতা ভোগ করছেন। দীর্ঘদিনের এই ভোগান্তির অবসানে সড়কটি দ্রুত পাকাকরণের জন্য স্থানীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

জানা গেছে, রোড আইডি-২৮৭০৪৪১৬২-এর আওতাধীন সড়কটি শ্রীউলা ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ হিসেবে পরিচিত। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল এই সড়কের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু দীর্ঘদিন উন্নয়নের অভাবের কারণে সামান্য বৃষ্টিতেই সড়কের ওপর কাদা জমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জরুরী রোগী হাসপাতালে নিয়ে যাওয়াও অত্যন্ত কঠিন হয়ে পড়ছে।

স্থানীয়দের অভিমত হল, যদি সড়কটি পাকাকরণ করা হয়, তাহলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে, কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা যাবে, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে এবং এলাকার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। বিগত সময়কাল ধরে শ্রীউলা ইউনিয়নে কাগজে-কলমে উন্নয়নের জোয়ার অস্বীকার করার উপায় নেই। তবে, জনগুরুত্বপূর্ণ ৬টি সড়কের মধ্যে ৩৫ কিমি রাস্তা কাঁচা থাকায় জনগণের দুর্ভোগ বেড়ে চলেছে। শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওঃ লুৎফর রহমান জানান, "এটি শ্রীউলা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। এ সড়কের পাশে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি ফাজিল মাদ্রাসা, ৮ মসজিদ, ৩টি খেয়াঘাট এবং ৫০ থেকে ৬০টি মুরগির খামারসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিদ্যমান রয়েছে। জনস্বার্থ বিবেচনায় সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত পাকাকরণের জন্য মাননীয় সংসদ সদস্যের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছি।"

শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দীপু বলেন, "সড়কটি পাকা হলে হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। দ্রুত বাস্তবায়নের জন্য সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।" এদিকে, দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে পাকাকরণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। তাদের বিশ্বাস, সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের উদ্যোগে সড়কটি পাকাকরণ হলে শ্রীউলা ইউনিয়নের দীর্ঘদিনের যোগাযোগ সংকটের স্থায়ী সমাধান হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫০ এম


আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮

আশাশুনি থানা পুলিশের বিশেষ একটি অভিযানে ওয়ারেন্টভুক্ত এবং বিভিন্ন মামলার আসামী ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানের আওতায় গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালেই আদালতে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খানের নেতৃত্বে পুলিশ বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করে এবং সিআর ৩৪/১৭ মামলার আসামী বৃধহাটা গ্রামের মৃত এজদান সরদারের ছেলে খলিলকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, এজদান গাজীর ছেলে মহাসিন গাজীকেও গ্রেফতার করা হয়েছে। এছাড়া, সিআর ৩১৯/২৫ (কাউনিয়া) মামলার আসামী শ্রীউলা গ্রামের মৃত নসোউদ্দীন গাজীর ছেলে দাদা কেনা গাজী এবং কেনা গাজীর ছেলে তৌফিক গাজী গ্রেফতার হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক কার্যক্রমের আওতায় আসেন।

পারিঃ জারিঃ ৫/২৬ মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী বাইনতলা গ্রামের কফিল উদ্দিনের ছেলে হাফিজুল সানা, আশাশুনি থানার মামলা নং ২৪ তাং ২০/৭/২৬ এর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী কোদন্ডা গ্রামের কাদের গাজীর স্ত্রী কুলসুম এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং ২৫) এর ৭/৩০ ধারার আসামী রামনগর গ্রামের লাভলু গাজীর ছেলে রিফাত গাজীকে গ্রেফতার করা হয়। এছাড়াও, সিসি নং ৩৯/১৭ এর আসামী বুধহাটা গ্রামের মৃত আবু তালেব মোল্যার ছেলে রফিকুল ইসলামকেও পুলিশ গ্রেফতার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুধহাটায় জিও ব্যাগ এলেও অরক্ষিত নওয়াপাড়া বাঁধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:০১ এম


বুধহাটায় জিও ব্যাগ এলেও অরক্ষিত নওয়াপাড়া বাঁধ

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বুধহাটা বাজার সংলগ্ন ভেড়ী বাঁধের ভাঙ্গন রক্ষা করতে জিও ব্যাগ এসে পৌছেছে; তবে নওয়াপাড়া গভীর ফাটল রক্ষায় এখনো কোনো ব্যবস্থা হয়নি। এ কারণে বুধহাটাসহ পার্শ্ববর্তী ইউনিয়নের হাজার হাজার মানুষ চরম উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় রয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে ৬০০০ ব্যাগ বুধহাটায় পৌছেছে।

বুধহাটা বাজার সংলগ্ন পাউবোর ভেড়ী বাঁধ ভাঙতে ভাঙতে প্রায় ৭ হাত মত বাধের মাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এমপি হাফেজ রবিউল বাশারের ডিও লেটারের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড এলাকা পরিদর্শন করে সাময়িকভাবে বাঁধ রক্ষার উদ্যোগ গ্রহণ করেছে। এরই ফলশ্রুতিতে পাউবোর পক্ষ থেকে ৬ হাজার জিও ব্যাগ বুধহাটায় আনা হয়েছে। এই ব্যাগে বালি ভরে ভাঙ্গন স্থানে ডাম্পিং করার পরিকল্পনা রয়েছে। এজন্য শ্রমিক নিয়োগ করা হচ্ছে এবং ২/১ দিনের মধ্যে বস্তায় বালি ভরে পাইলিং এর ভিতরে বস্তা ফেলানোর কাজ শুরু হবে বলে জানাগেছে। ঠিকাদার আমিনুল ইসলাম বস্তাগুলো স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নির্দিষ্ট স্থানে হেফাজতে রেখেছেন। এসময় সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, বুধহাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আঃ হান্নান, বাজার কমিটির সেক্রেটারী নুরুজ্জামান জুলু, বিএনপি নেতা বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

পাশ্ববর্তী নওয়াপাড়া গ্রামে পাউবোর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল ও ভাঙ্গন চলছে। মূল বাঁধে ফাটল ধরে কয়েক হাত নিচে নেমে গেছে বাঁধের স্লোব। ভাঙ্গন স্থানের পরিদর্শন করেছেন জাতীয় সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, পাউবোর এসও আঃ আলিম। তারা বাঁধটি পরিদর্শন করেছেন। দ্রুত বাঁধ রক্ষার ব্যবস্থা নিতে পাউবো কর্তৃপক্ষকে বলা হয়েছে। পাউবো দ্রুত ব্যবস্থা নেবে ঘোষণা দিলেও সপ্তাহ পার হওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এলাকাবাসী রীতিমত ভীতিকর পরিস্থিতি ও আতঙ্কে দিন কাটাচ্ছে। আগামী গণমুখে নদীর পানি বৃদ্ধি ও স্রোতের টান শুরুর আগেই বাঁধ রক্ষায় কাজে হাত দেওয়ার জোর দাবী জানিয়েছে আতঙ্কগ্রস্থ এলাকাবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলা প্রশাসকের নিহত স্কুল ছাত্রীর বাড়ি পরিদর্শণ

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ (কালিগঞ্জ)সাতক্ষীরা

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৪ এম


জেলা প্রশাসকের নিহত স্কুল ছাত্রীর বাড়ি পরিদর্শণ

জেলা প্রশাসকের নিহত স্কুল ছাত্রীর বাড়ি পরিদর্শণ
কালিগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানা হত্যার ঘটনায় গ্রেপ্তার-১, সুমাইয়ার লাশ দাফন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা -কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ও কাশিবাটি গ্রামের এনামুল হকের মেয়ে ফারজানা সুলতানা হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা নাজমা খাতুন বাদি হয়ে একজনের নাম উল্লেখসহ অপ্সাতনামা তিন জনের বিরুদ্ধে বৃহষ্পতিবার রাতে এ মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। বৃহষ্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাওছার আজিজ নিহত ফারজানা সুলতানার বাড়িতে যেয়ে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ন্যয় বিচারের আশ^াস দিয়ে সহায়তা করেছেন ১০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুন কালিগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের ও বর্তমানে একই উপজেলার কলুরমেদে গ্রামের শেখ আব্দুল লতিফের ছেলে ও গনপিটুনিতে নিহত সুমাইয়া খাতুনের ভাই।
এদিকে গণপিটুনিতে নিহত সুমাইয়া খাতুনের লাশ বুধবার রাত ১২টার দিকে কলুরমেদে মসজিদে নামাজে জানাযা শেষে পাশর্^বর্তী কবরস্থনে দাফন করা হয়।
মামলা ও ঘটনার বিবরনে জানা যায়. ফারজানা সুলতানা ৬৯ নং কাজলা-কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী। তার রোল নং- ১। সম্প্রতি জন্মদিনে তার মা নাজমা খাতুন ২২ হাজার টাকা দিয়ে দুই আনা ওজনের একজোড়া সোনার দুল বানিয়ে দেন। বিদ্যালয়ের সামনে নিজ বাড়ি সংলগ্ন দোকানে ভাজা মুড়ি বিক্রি করতেন আমিনুল ইসলামের স্ত্রী সুমাইয়া আক্তার। কয়েকদিন ধরে ফারজানাকে বিনা টাকায় ঝালমুড়ি খাওয়াতো সুমাইয়া। গত সোমবার সকাল সাড়ে ৮টায় শ্রেণীকক্ষের মধ্যে টেবিলের ড্রয়ারের মধ্যে ব্যাগ রেখে বাইরে চলে যায় ফারজানা। সে কোন ক্লাসে হাজির ছিল না। দুপুর একটায় ছুটির পর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবহিত করে মাইকিং করা হয়। অন্যত্র অবস্থানকারি আব্দুল্লাহ আল মামুন ও তার বোন সুমাইয়া খাতুনকে মুঠোফোনে বাড়িতে ডেকে আনা হয় বিকেল পৌনে ছয়টার দিকে। এ সময় পুলিশ তালা খুলে ওয়ালসোকেসের ভিতরে হাত ও পা বাঁধা ফারজানার লাশ উদ্ধার করে। সোয়া ছয়টার দিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে সুমাইয়াকে উঠানে ফেলে ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে হত্যা করে ক্ষুব্ধ এলাকাবাসী। রাত সাড়ে আটটার দিকে পুলিশ ফারজানা ও সুমাইয়ার লাশ উদ্ধার কওে পরদিন দুপুরে ময়না তদন্তের জন্য দুটি লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে কাশিবাটি টাইগার ক্লাব মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ফারজানার লাশ দাফন করা হয়। এলাকায় উত্তেজনা থাকায় বুধবার রাত ১২টার দিকে কুলির মেদে গ্রামের মসজিদে নামাজে জানাজা শেষে পিতা লতিফ শেখের বাড়ির পাশে সুমাইয়ার লাশ দাফন করা হয়। বুধবার মামলা রেকর্ড হওয়ার পর বৃহষ্পতিবার ভোওে দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের নানা জেহের আলীর বাড়ির সামনে থেকে গোয়েন্দা পুলিশ আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে। তবে মামলায় কি কারণে ফারজানাকে হত্যা করার হলো তা উল্লেখ করা হয়নি।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুন জানান, তার ভগ্নিপতি আমিরুল ইসলাম একজন জুয়াড়ি ও মাদকাসক্ত। সম্প্রতি তার বাবার কাছ থেকে এক হাজার টাকা নিয়ে সে গোপালগঞ্জে চলে যায় কাজের জন্য। জুয়া খেলতে ও নেশার টাকা যোগাতে আমিরুল তার বোনকে দিয়ে অনেক টাকা ঋণ করিয়েছে। সোমবার সকালে সে বোন সুমাইয়ার বাড়িতে গিয়েছিল উল্লেখ করে বলেন, ফারজানা নিখোঁজ হওয়ার পর দুপুর সোয়া একটার দিকে একটি অচেনা মোবাইল নম্বার থেকে তার কাছে ফোন আসে। জানতে চাওয়া হয় সুমাইয়া ও ফারজানা তাদের বাড়িতে গেছে কিনা। তার বোনের কাছে কিছু জানার চেষ্টা না করে বা তাকে কিছু বলার সূযোগ না দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করায় অনেক কিছুই অজানা রয়ে গেলো। উপরন্তু তাকেও হয়রানিমূলকভাবে এ মামলায় জড়ানো হলো। সে তার বোন হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করে বলে, ফারজানা হত্যার আসল ঘটনা চাপা দিতে তার বোনকে নির্মমভাবে ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক আব্দুর রহিম জানান, প্রকৃতপক্ষে ফারজানা হত্যার ব্যাপারে তারা এখনো অন্ধকারে। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাবাদের জন্য আদালতে সাত দিনের রিমাণ্ড আবেদন জানানো হবে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, সুমাইয়া খাতুনকে পিটিয়ে হত্যার ঘটনায় বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৬টা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে ফারজানা হত্যার ঘটনায় তার মা নাজমা খাতুন বাদি হয়ে বুধবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।# সাতক্ষীরা প্রতিনিধি। তাংÑ ২৩.০৭.২৬ ছবি আছে আব্দুল্লাহ আল মামুনের। জেলা প্রশাসক মিজ কাওছার আজিজ বৃহষ্পতিবার কাশিবাটির বাড়িতে যেয়ে নিহত ফারাজানর বাবার হাতে নগদ টাকা তুলে দিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%