ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

আলফাডাঙ্গায় কাল্পনিক সংবাদ সম্মেলন দাবি করে উপজেলা বিএনপির প্রতিবাদ সভা


আলফাডাঙ্গায় কাল্পনিক সংবাদ সম্মেলন দাবি করে উপজেলা বিএনপির প্রতিবাদ সভা

ফরিদপুরের আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলে উপজেলা যুবদল ও পৌর বিএনপির একাংশের সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি।

ওই সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোকে কাল্পনিক, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার কথা জানিয়েছেন দলটির নেতারা।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা রোডে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলা হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাসের নেতৃত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২০ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও মোটরসাইকেল

এর আগে রোববার (১১ অক্টোবর) পৌর সদর বাজারে বিএনপি নেতা খোসবুর রহমান খোকনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা যুবদল ও পৌর বিএনপির একাংশের নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহিন মোল্লা।
সংবাদ সম্মেলনে সার ডিলার নিয়োগে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত, সরকারি নীতিমালা অনুসরণ এবং স্বচ্ছতার ভিত্তিতে ডিলার নিয়োগের দাবি জানানো হয়। পাশাপাশি চারটি ইউনিয়নের ডিলারশিপ পাওয়া কয়েকজনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।

সোমবারের প্রতিবাদ সভায় এসব অভিযোগের জবাব দেন উপজেলা বিএনপির নেতারা। তাঁরা বলেন, ডিলারদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ তোলা হয়েছে, তা ভিত্তিহীন। তাঁদের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, আবার কেউ কেউ রাজনীতির সঙ্গে জড়িত নন।

উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, যাঁরা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে দল থেকে অব্যাহতিপ্রাপ্ত, তাঁরাই সার ডিলার নিয়োগে অনিয়ম ও ঘুষ-দুর্নীতির কাল্পনিক অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

তিনি আরও বলেন, সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখা হয়েছে। দল ও সরকারের বিরুদ্ধে এ ধরনের মিথ্যাচারের উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন: বিরোধীদল সরকারের কাজে ঈর্ষান্বিত হয়ে মিডিয়ার সামনে আবোল তাবোল বলছে এমপি খোকন তালুকদার

উল্লেখ্য, ১১ অক্টোবরের সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাসের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। তবে আব্বাসের দাবি, সার ডিলার নিয়োগের বিষয়টি কৃষি বিভাগের আওতাধীন এবং এ ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপের সুযোগ নেই।

আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা জানিয়েছেন, উপজেলা কমিটি যাচাই-বাছাই করে প্রতিটি ইউনিয়নের জন্য তিনজন যোগ্য আবেদনকারীর নাম জেলা কমিটিতে পাঠায়। জেলা কমিটি অধিকতর যাচাই-বাছাই শেষে তালিকা কৃষি মন্ত্রণালয়ে পাঠায়। পরে মন্ত্রণালয় চূড়ান্ত ডিলার নিয়োগ দেয়।

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন ডিলারশিপপ্রাপ্ত কামরুল ইসলাম দাউদ, আলামিন শেখ টোকন ও কাজী অমিত হাসান জয়, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নিয়ামত হাসান পারভেজ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদরসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন: উচ্চশিক্ষায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে ইউনাইটেড ট্রাস্ট, মাসে মিলবে ১,৫০০ থেকে ৩,০০০ টাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আরও পড়ুন

পরবর্তী খবর

সহকর্মী নাছির উদ্দিন নাছির অসুস্থের খবর পেয়ে হাসপাতালে ছুটে গেলেন যুবদলের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান জুয়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক: মোঃ সাকিব ঢাকা মহানগর

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৯ এম


সহকর্মী নাছির উদ্দিন নাছির অসুস্থের খবর পেয়ে হাসপাতালে ছুটে গেলেন যুবদলের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান জুয়েল

আদাবর থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও সহকর্মী নাছির উদ্দিন নাছির অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কামরুজ্জামান জুয়েল।

হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ নাছির উদ্দিন নাছিরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি নাছির উদ্দিন নাছিরের দ্রুত সুস্থতা কামনা করেন।

রাজনৈতিক অঙ্গনে সহকর্মীর অসুস্থতার খবর পেয়ে তাঁর পাশে দাঁড়ানো এবং খোঁজখবর নেওয়ার এ উদ্যোগকে সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্যের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও সহকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং বিপদে-আপদে পাশে থাকার মানসিকতা রাজনৈতিক সম্প্রীতি ও সাংগঠনিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।

এদিকে, অসুস্থ নাছির উদ্দিন নাছিরের দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশ্নফাঁসসহ বহু সমস্যা পেছনে ফেলে এগিয়ে যাওয়ার পরিকল্পনা শিক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৫ এম


প্রশ্নফাঁসসহ বহু সমস্যা পেছনে ফেলে এগিয়ে যাওয়ার পরিকল্পনা শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে পরীক্ষা পদ্ধতি ও প্রশ্নফাঁসসহ বহু সমস্যা আমাদের সামনে ছিল। সেগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর গুলশানে হোটেল লেকশোতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, সম্প্রতি তিনি একটি ডাটা সংগ্রহ করেছেন, যেখানে দেখা গেছে অনেক শিক্ষার্থী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন। দেশে সামাজিক অর্থনীতির উন্নতির প্রয়োজন রয়েছে। তিনি উল্লেখ করেন, আমরা এড্রেস করেছি কীভাবে হিউম্যান ক্যাপিটাল বৃদ্ধি করা সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছেন।

তিনি বলেন, আমরা সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। অনেক শিক্ষার্থী এসএসসি সমমানের পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল। পুনরায় পরীক্ষার খাতাগুলো পুনর্মূল্যায়ন করার পর দেখা গেছে, অনেকেই আবার গ্রেড এ ও জিপিএ ফাইভ পেয়েছে। পরীক্ষা পদ্ধতির অসংগতিগুলোও খুঁজে বের করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষার্থীদের হাতে অন্য কোনো উপায় নেই, তাদের শিক্ষাবোর্ডের মধ্যদিয়ে যেতে হয়। আমাদের ৯০ শতাংশ প্রশ্ন আসে গাইড বই থেকে। তিনি জানান, আমরা এড্রেস করেছি কিভাবে এর পরিবর্তন ঘটানো যায়।

তিনি আরও বলেন, "আমি যদি এআই দিয়ে ভিন্ন প্রশ্ন করি তাহলেও সমস্যা আছে।" সেক্ষেত্রে শিক্ষার্থীরা এটার সঙ্গে মানিয়ে নিতে পারবে না। তিনি প্রশ্ন রাখেন, "তাহলে কোন পরীক্ষা পদ্ধতি সঠিক হবে?"

মিলন বলেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি জিজ্ঞাসা করেন, জেনারেলকে ইংলিশ মিডিয়াম করার প্রয়োজন কি না, কারণ ইংরেজি ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, চিকিৎসা এবং প্রকৌশলসহ আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক ক্ষেত্রেই বাংলার সংযোজন নেই। তবে আমাদের প্রচুর বাংলা পড়তে হবে বলেও তিনি মনে করেন।

মিলন বলেন, প্রতিবেশি দেশে ব্রিটিশ কাউন্সিলে তিনি অ্যাডুকেশন সিস্টেম কেমন তা দেখেছেন এবং প্রশ্ন করেন, "এটা কেন বাংলাদেশে সম্ভব নয়?" তিনি উল্লেখ করেন, সেই সময় তো বাংলাপিডিয়াও ছিল না। তবে গ্লোবাল ভিলেজে প্রতিযোগিতায় আমাদের টিকে থাকতে হবে। তিনি মন্তব্য করেন, "আমরাও পারব, আমরা বাংলাদেশি মনে রাখতে হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের আলজেরিয়াকে জ্বালানি ও সার খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৫ এম


বাংলাদেশের আলজেরিয়াকে জ্বালানি ও সার খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান

বাংলাদেশ আলজেরিয়াকে জ্বালানি ও সার খাতে সহযোগিতা বৃদ্ধি করার আহ্বান জানিয়েছে। একই সাথে, দেশটিতে বাংলাদেশের পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্য রপ্তানির পরিমাণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানির সাথে সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ বিষয়ে গুরুত্ব দেন। সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, দীর্ঘকালীন বন্ধুত্ব ও ভ্রাতৃপ্রতিম সহযোগিতার সম্পর্ক পুনর্ব্যক্ত করেন।

শামা ওবায়েদ আলজেরিয়ার সহযোগিতা বাড়ানোর জন্য আহ্বান জানান, যা বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। তিনি খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার জন্য সার খাতে আলজেরিয়ার সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেন।

এছাড়া, বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব মোকাবিলায় উভয় দেশের একযোগে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আলজেরিয়ায় জীবাণুবিয়োজ্য ও পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণের জন্য রাষ্ট্রদূতকে উৎসাহিত করেন।

বৈঠকের সময় বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, খেলাধুলা, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার অঙ্গীকার করেন। তিনি জ্বালানি, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ, খেলাধুলা ও সংস্কৃতি সহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি উভয় দেশের মধ্যে উচ্চপর্যায়ের সরকারি সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
নেদারল্যান্ডসের সঙ্গে বৈঠক

বিনিয়োগ, খাল খনন ও ব্লু ইকোনমি নিয়ে আলোচনা মাহদী আমিনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৬ এম


বিনিয়োগ, খাল খনন ও ব্লু ইকোনমি নিয়ে আলোচনা মাহদী আমিনের

নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার এইচই স্টিভেন কোলেট প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বৈঠক করেছেন।

এই বৈঠকটি সোমবার (১২ অক্টোবর) বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে বিনিয়োগ, খাল খনন ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে দীর্ঘদিন পর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের দায়িত্ব গ্রহণ এবং দেশের সার্বিক সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। নেদারল্যান্ডসের পক্ষ থেকে বাংলাদেশ পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে আসায় আন্তরিক শুভকামনা জানানো হয়।

দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশে ডাচ বিনিয়োগ আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈঠকে উল্লেখ করা হয়, নেদারল্যান্ডসের বহু প্রতিষ্ঠান ইতোমধ্যে বাংলাদেশে সফলভাবে কাজ করছে এবং তাদের জন্য আরও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়। কৃষি, টেক্সটাইল, মানবসম্পদের দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, সামগ্রিক অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ নিয়ে আলাপ হয়। এ সময় বলা হয়, নেদারল্যান্ডস নিয়মিত বাংলাদেশ থেকে সুস্বাদু আম আমদানি করে এবং বাংলাদেশে স্থানীয় পর্যায়ে নেদারল্যান্ডসের উন্নত জাতের আলু বীজ সফলভাবে ব্যবহৃত হচ্ছে।

ব্লু ইকোনমি ও জাহাজ নির্মাণ শিল্পে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার সুযোগ এবং ডাচ প্রতিষ্ঠানগুলোর কারখানায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ আলোচনা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন রূপকল্প, জনকল্যাণমুখী নীতি ও বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। নদী ও খাল সংস্কারের অংশ হিসেবে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনর্খনন প্রকল্প, তিস্তা ব্যারেজ এবং পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নে নেদারল্যান্ডসের আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ দক্ষতার পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

শিক্ষা ও কর্মসংস্থান খাতের রূপান্তরে শিক্ষক প্রশিক্ষণ, যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন, শিল্প ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পারস্পরিক সমন্বয়, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় খাতের শ্রমিকদের দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা হয়। সরকারের বহুভাষিক শিক্ষা কার্যক্রমের আওতায় তৃতীয় ভাষা হিসেবে ডাচ ভাষা অন্তর্ভুক্তির উদ্যোগসহ সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।

পরিবেশ সুরক্ষা ও জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, পরিবেশবান্ধব শিল্প কারখানা স্থাপন এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় মহাপরিকল্পনার কথা জানানো হয়। প্রান্তিক মানুষের সামাজিক সুরক্ষায় গৃহীত জনকল্যাণমুখী নীতি, নারীদের ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সুরক্ষা নিশ্চিতে কৃষক কার্ড চালুর যুগান্তকারী পদক্ষেপগুলো ডাচ প্রতিনিধিদলকে অবহিত করা হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও তুলে ধরেন, বর্তমান সরকার দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সংসদ পরিচালনা, বিরোধী দলের জন্য অবাধ মত প্রকাশের পরিবেশ নিশ্চিতকরণ, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও কার্যকর স্বাধীন বিচার ব্যবস্থার প্রতিষ্ঠা, বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কার প্রক্রিয়ার দ্রুত অগ্রগতি এবং জবাবদিহিতা বাড়াতে বিভিন্ন সংসদীয় কমিটি গঠনের বিষয়গুলোও বৈঠকে বিস্তারিত আলোচিত হয়।

বৈঠকে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এইচই জোরিস ভ্যান বোমেল এবং দেশটির টেকসই উন্নয়ন বিষয়ক রাষ্ট্রদূত এইচই ওয়াম্পি লিবন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%