ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর


ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে জানুয়ারিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভের সময় সরকারি স্থাপনায় হামলা ও নাশকতার অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হয়ে কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও ছিল।

বার্তা সংস্থা ফার্স নিউজের মাধ্যমে ইরানের সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তিনজন হলেন— হাসান দিয়োবান্দ, হামিদ কাজেমি ও রেজা জানগানে।

আরও পড়ুন: ১১ বছরের মিসরীয় শিশু বই পড়ে জিতলেন ১ কোটি ৫৬ লাখ টাকা

ইরানের বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, বিক্ষোভের সময় তারা আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও পেট্রোলবোমা ব্যবহার করে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালান। তারা কারাজ শহরে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন ধরিয়ে দেন এবং সরকারি স্থাপনা ভাঙচুর করেন। এই ঘটনায় শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে ইরানে একের পর এক মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। এসব ব্যক্তির বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়েছে।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ইরান সরকারের প্রতি সব ধরনের মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

তিনি একই সঙ্গে মৃত্যুদণ্ডের বিধান পুরোপুরি বিলুপ্ত করার উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: দীপাবলিতে ২০ কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী রামস্বরূপ মুন্ডে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি অজানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি অজানা

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুরের মন্ডল মার্কেট এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ফলে পাশের একটি বাড়ির বেশ কয়েকটি কক্ষ সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। পরে, পাশের একটি পোশাক কারখানার অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালালে দুই দিনে আটক ৩২ লাখ টাকার ই-সিগারেট ও সোনালী পণ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


শাহজালালে দুই দিনে আটক ৩২ লাখ টাকার ই-সিগারেট ও সোনালী পণ্য

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পৃথক অভিযানে ৯০ পিস ই-সিগারেট বা ভেপ, ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০০ গ্রাম স্বর্ণালংকার আটক করা হয়েছে। আটক করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ রোববার (৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।

এক বিজ্ঞপ্তিতে মো. আল আমিন শেখ উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন অধিদপ্তরের কর্মকর্তারা।

এ সময় কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৭ ফ্লাইটে ঢাকায় আসা যাত্রী সুলতানা রাজিয়ার ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।

তল্লাশির ফলস্বরূপ ওই যাত্রীর ব্যাগেজ থেকে ৯০ পিস ই-সিগারেট বা ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরবর্তীতে এসব পণ্য জব্দ করা হয়।

অধিদপ্তরের সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ওই যাত্রীর পাসপোর্টে গত ১৩ আগস্ট ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার এন্ট্রি রয়েছে। একই বছরে পুনরায় ১০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসার বিষয়টি শনাক্ত হওয়ায় এবার স্বর্ণালংকার আটক করা হয়েছে।

এনবিআর জানায়, পৃথক অভিযানে ৭ নভেম্বর কাতার থেকে ঢাকায় আসা কিউআর-৬৪০ ফ্লাইটের ব্যাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে এনবিআর আরও জানিয়েছে, যাত্রী ব্যাগেজে ই-সিগারেট বা ভেপ বহনের ঘটনা চোরাচালানের নতুন প্রবণতা হিসেবে দেখা হচ্ছে। রাজস্ব সুরক্ষার পাশাপাশি নিষিদ্ধ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্যের অবৈধ প্রবেশ ঠেকাতে বিমানবন্দরে নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবি ছাত্রদলের ১০ নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


জাবি ছাত্রদলের ১০ নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে শোকজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ১০ নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্বঘোষিত কর্মসূচিতে উপস্থিত না থাকার কারণে এই নোটিশ দেওয়া হয়েছে। শোকজ প্রাপ্ত নেতাদের মধ্যে সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তাদেরকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক এই নির্দেশনা প্রদান করেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, দায়িত্বে অবহেলার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য (সহ-দপ্তর সম্পাদক) জহিরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

শোকজ পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন—আল বেরুনী হল শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, আ ফ ম কামাল উদ্দিন হল শাখা ছাত্রদলের সভাপতি ফাহাদুর জামান শোভন ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখা ছাত্রদলের সভাপতি হামিদুল্লাহ সালমান, শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ খান, শেরে বাংলা এ কে ফজলুল হক হল শাখা ছাত্রদলের সভাপতি সাইফ বিন মাহাবুব ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সিয়াম, শহীদ সালাম-বরকত হল শাখা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম এবং শহীদ তাজউদ্দিন আহমদ হল শাখা ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ পাপন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করার পরেও কেন্দ্রীয় সংসদের পূর্বঘোষিত নির্ধারিত কর্মসূচিতে তারা অনুপস্থিত ছিলেন। দায়িত্ব অবহেলার অভিযোগের ভিত্তিতে তাদেরকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর বরাবর লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৫ বছর পর বাংলাদেশে ফিরে এসে মা-বাবাকে খুঁজছেন সেলিনা গোমেজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


৪৫ বছর পর বাংলাদেশে ফিরে এসে মা-বাবাকে খুঁজছেন সেলিনা গোমেজ

দেড় বছর বয়সে দত্তক পরিবারের সঙ্গে বাংলাদেশ ত্যাগ করে নেদারল্যান্ডসে চলে গিয়েছিলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে জন্ম নেওয়া সেলিনা গোমেজ। দীর্ঘ ৪৫ বছর পর তিনি আবার জন্মভূমিতে ফিরে এসেছেন। তার একমাত্র আকাঙ্ক্ষা হলো, নিজের মা-বাবা ও স্বজনদের খুঁজে পাওয়া।

সেলিনা ২৮ অক্টোবর বাংলাদেশে আসেন। এরপর থেকে তিনি চকরিয়ার মালুমঘাট, খুটাখালীসহ বিভিন্ন স্থানে লিফলেট নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। ৪৬ বছর বয়সী এই নারী জন্মদাতা মা-বাবা ও পরিবারের সদস্যদের সন্ধান পেতে স্থানীয়দের সহযোগিতা কামনা করছেন।

সেলিনার কাছে একটি শৈশবের ছবি এবং ১৯৮১ সালের ৭ জুলাই নেদারল্যান্ডসে যাওয়ার সময়কার পাসপোর্টের ফটোকপি রয়েছে। এতে তার জন্মতারিখ এবং জাতীয়তা বাংলাদেশি উল্লেখ করা আছে। বর্তমানে তিনি নেদারল্যান্ডসের নাগরিক।

ছোট বয়সে দেশত্যাগ করায় সেলিনা বাংলা ভাষা জানেন না। দত্তক নেওয়া ডাচ পরিবারের সঙ্গে বেড়ে ওঠা এই নারী ইংরেজিতে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন।

তিনি অনুবাদকের মাধ্যমে বলেন, "আমি আমার মা-বাবাকে খুঁজছি। তাদের খুব মিস করি। তাদের চেহারা বা স্মৃতি আমার মনে নেই। তবে জানি, আমার মায়ের নাম হেলেনা গোমেজ এবং বাবার নাম বেনেডি গোমেজ। নেদারল্যান্ডসে আমি নিজেকে একা অনুভব করি। আশা করছি, মা-বাবাসহ নিজের পরিবারের সদস্যদের খুঁজে পাব।"

সেলিনা আরও জানান, "আমার জন্ম মালুমঘাটে। দেড় বছর বয়সে একজন নারী আমাকে ঢাকায় নিয়ে যান। সেখান থেকে একটি ডাচ পরিবার আমাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে চলে যায়। ওই পরিবারের আদর-যত্নেই বড় হয়েছি। কিন্তু আমার জন্মদাতা পরিবার বাংলাদেশে। আমি তাদের সঙ্গে আবারও একত্রিত হতে চাই।"

সেলিনার বাংলাদেশ সফরের গাইড হিসেবে রয়েছেন রাসেল আলম নামে এক যুবক। তিনি জানিয়েছেন, সেলিনা এর আগে একাধিকবার বাংলাদেশে এসেছেন পরিবারের সন্ধানে। এবার তিনি ১০ থেকে ১৫ দিন বাংলাদেশে অবস্থান করবেন। এ সময় তারা একসঙ্গে বিভিন্ন এলাকায় খোঁজখবর চালিয়ে যাবেন।

রোববার দুপুরে রাসেল আলম যুগান্তরকে বলেন, "যদি কেউ সেলিনা গোমেজের পরিবারের সন্ধান পান অথবা তার পরিবারের কোনো সদস্য সেলিনার বাংলাদেশে অবস্থানের খবর জানতে পারেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি। একটি তথ্যই হয়তো ৪৫ বছর ধরে বিচ্ছিন্ন থাকা একটি পরিবারকে আবার একত্রিত করতে পারে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%