০১:১১ পি.এম
ঠাকুরগাঁওয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা সদরের বিসিক শিল্পনগরি এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয় এই তিন দিনব্যাপী ইজতেমা। জেলার বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশগ্রহণ করেন। ইজতেমায় আলেম-ওলামা ও তাবলিগ জামাতের মুরুব্বিরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে বয়ান প্রদান করেন।
আরও পড়ুন: সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, প্রতিমন্ত্রীর নির্দেশে ৩ জন গ্রেফতার
ইজতেমার সময় মুসল্লিরা জামাতে নামাজ আদায়, ধর্মীয় আলোচনা এবং ইবাদত-বন্দেগিতে সময় কাটান। শেষ দিনে আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা জানান, "মহান আল্লাহর কাছে আমরা সবার জন্য প্রার্থনা করেছি। সবাইকে আল্লাহ যেন হেদায়েত দান করেন। আল্লাহর রাস্তায় ফিরতে সহযোগিতা করেন। সবাই যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে। মানুষ মানুষের সাথে যেন মিলে মিশে থাকতে পারে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন