০১:১৪ পি.এম
ঢাকা, ৮ নভেম্বর, ২০২৬ : সৌদি আরবে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ রোববার প্রধানমন্ত্রী এক শোকবার্তায় উল্লেখ করেন, গত ৭ নভেম্বর সৌদি আরবে সংঘটিত সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিক নিহত এবং ছয়জন আহত হওয়ার ঘটনায় তিনি অত্যন্ত শোকাহত।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এই তথ্য প্রদান করেছেন।
আরও পড়ুন: সমবায়ের হাত ধরেই বদলাবে গ্রামীণ মানুষের জীবন প্রতিমন্ত্রী টুকু
শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনাও করেন।
প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার এবং আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন