ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

মজিবুর রহমান মঞ্জুর আহ্বান: অর্থনৈতিক সাম্য ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা জরুরি


মজিবুর রহমান মঞ্জুর আহ্বান: অর্থনৈতিক সাম্য ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা জরুরি

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু মন্তব্য করেছেন যে, দেশে চাঁদাবাজি, ঘুষ এবং দুর্নীতি বন্ধ হলে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা সম্ভব হবে। তিনি উল্লেখ করেছেন যে, গার্মেন্টস শ্রমিকদের মাসিক ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন দেওয়ার সক্ষমতা মালিকদের রয়েছে। তবে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে অনিয়ম, চাঁদাবাজি এবং অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে শ্রমিকেরা তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি আরও বলেন, "আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে কেউ না খেয়ে থাকবে না, কাউকে ফুটপাতে রাত কাটাতে হবে না।" তিনি উল্লেখ করেছেন যে, একদিকে মানুষ বাসস্থানের অভাবে রাস্তায় ঘুমায়, অন্যদিকে অনেক বাড়ি ও ফ্ল্যাট খালি পড়ে থাকে। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এই বৈষম্য দূর করা সম্ভব।

শনিবার (৭ নভেম্বর) রাতে কক্সবাজারে শ্রজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বাংলাদেশের বকেয়া বিদেশি ঋণ ১৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে

মজিবুর রহমান মঞ্জু বলেন, মানুষের মৌলিক অধিকার হিসেবে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা থাকতে হবে। পাশাপাশি কাজের অধিকার, জীবনের নিরাপত্তা এবং বিনোদনের সুযোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দেশে লাখ লাখ শিক্ষিত বেকার কাজের সুযোগ পাচ্ছেন না। বিপুলসংখ্যক মানুষ নিয়মিত খাবার জোগাড় করতে পারছেন না। কেউ একবেলা খেয়ে আরেক বেলার খাবারের নিশ্চয়তা পান না। অথচ বিয়ে অনুষ্ঠান, রেস্তোরাঁ এবং বিভিন্ন অনুষ্ঠানে প্রতিদিন বিপুল পরিমাণ খাবার নষ্ট হচ্ছে। সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা থাকলে এমন পরিস্থিতি থাকার কথা নয়।

তিনি বলেন, "একদিকে মানুষ ফুটপাতে ঘুমায়, অসুস্থ হলে চিকিৎসা পায় না, অন্যদিকে বহু বাড়ি ও ফ্ল্যাট খালি পড়ে থাকে।" ফুটপাতে ঘুমানো মানুষটিরও জ্বর আসে, পেটে ব্যথা হয়, অসুস্থ হলে তারও চিকিৎসার প্রয়োজন হয়। কিন্তু তার পাশে দাঁড়ানোর কেউ থাকে না। রাষ্ট্রকে এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে অসহায় মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়।

এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হলে মানুষকে একটি বাস্তবসম্মত স্বপ্ন ও আশার জায়গা দিতে হবে। যদি মানুষ বিশ্বাস করে যে একটি রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে তার জীবনমানের উন্নতি হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তার অধিকার নিশ্চিত হবে, তাহলে লাখ লাখ মানুষ সেই উদ্যোগে সাড়া দেবে। এবি পার্টি এমন একটি পরিকল্পিত, ভারসাম্যপূর্ণ এবং বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায়।

শ্রমিকদের মজুরি প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জের একজন গার্মেন্টস মালিক শ্রমিকদের ৩০ হাজার টাকা বেতন দেওয়ার সক্ষমতার কথা বলেছেন। কিন্তু চাঁদাবাজি এবং নানা ধরনের অনিয়মের কারণে তা সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেছেন। দেশে চাঁদাবাজি, ঘুষ এবং দুর্নীতি বন্ধ করা গেলে শ্রমিকদের ন্যায্য মজুরি বাড়ানো সম্ভব। ভালো উদ্যোক্তারা শ্রমিকদের পাশে দাঁড়াতে চান, কিন্তু রাষ্ট্রীয় এবং সামাজিক অনিয়ম তাঁদেরও বাধাগ্রস্ত করছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে অসহায় শ্রমিক আব্দুল জব্বার আলীর পাশে দাঁড়াল নির্মাণ শ্রমিক ইউনিয়ন

তিনি আরও বলেন, দেশের সমস্যাগুলো সমাধান করা অসম্ভব নয়। বেকারত্ব, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং ন্যায্য মজুরির সংকট দূর করতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ এবং রাজনৈতিক সদিচ্ছা। মালিক-শ্রমিকসহ সমাজের সবাই ঐক্যবদ্ধ হলে চাঁদাবাজি এবং শোষণের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে মঞ্জু বলেন, "জুলাইয়ে মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল বলেই কোনো শক্তি তাদের দমাতে পারেনি।" রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ গড়তেও একইভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু স্লোগান কিংবা প্রতিশ্রুতি নয়, মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে তিনি শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানে সমবায়ভিত্তিক উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

কক্সবাজার শহরের হোটেল আল হেরা মিলনায়তনে আয়োজিত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন এবি শ্রমিক পার্টির সভাপতি মোহাম্মদ হাসান।

আরও পড়ুন: আইএমএফের ঋণ পেতে এনবিআরকে মানতে হবে ৪ কঠিন শর্ত

এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এড, আব্দুল্লাহ আল রানা, কেন্দ্রীয় শরণার্থী বিষয়ক সম্পাদক শামসুল হক শারেক, নব গঠিত আহবায়ক কমিটির আহ্বায়ক এড. গোলাম ফারুক খান কায়সার, সদস্য সচিব সরওয়ার সাঈদ, এড. আমিন উদ্দিন চৌধুরী, সৈয়দ হোসাইন চৌধুরী, যুব পার্টি নেতা মোহাম্মদ নাছিরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরব ৯ হাজার ৫৮৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৯ এম


সৌদি আরব ৯ হাজার ৫৮৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো

সৌদি আরবজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করে এক সপ্তাহের মধ্যে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা রেকর্ড করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলা এসব অভিযানে আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নয় হাজার ৫৮৯ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, শনাক্ত হওয়া আইন লঙ্ঘনের ঘটনাগুলোর মধ্যে আবাসন আইন সংক্রান্ত ছয় হাজার ৪৩টি, সীমান্ত নিরাপত্তা আইন সংক্রান্ত তিন হাজার ১৯১টি এবং শ্রম আইন লঙ্ঘনের দুই হাজার ৩৫৩টি ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।

অভিযান চলাকালে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার অভিযোগে সীমান্তরক্ষী বাহিনী এক হাজার ৬৭৮ জনকে আটক করেছে। এছাড়া, অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার অভিযোগে আরও ১৮ জনকে আটক করা হয়েছে।

অন্যদিকে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের ব্যবস্থা করার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে মোট ৪১ হাজার ১০৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে পুরুষ ৩৮ হাজার ৮১৩ জন এবং নারী দুই হাজার ২৯৩ জন।

আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া, আরও নয় হাজার ১৩৯ জনকে নিজ উদ্যোগে দেশে ফেরার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে নয় হাজার ৫৮৯ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশটিতে প্রবেশে সহায়তা করা, রাজ্যের অভ্যন্তরে পরিবহন করা কিংবা আশ্রয়, সহযোগিতা বা অন্য কোনো ধরনের সুবিধা প্রদান করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

এ ধরনের অপরাধে ব্যবহৃত যানবাহন এবং অপরাধীদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে। মন্ত্রণালয় এসব অপরাধকে গ্রেপ্তারযোগ্য গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে আইন লঙ্ঘনের বিষয়ে তথ্য দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সূত্র: গালফ নিউজ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমানের সঙ্গে বিরোধেই ধ্বংস হয়েছে বিবেকের ক্যারিয়ার!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০০ পি.এম


সালমানের সঙ্গে বিরোধেই ধ্বংস হয়েছে বিবেকের ক্যারিয়ার!

একসময় বলিউডে সম্ভাবনাময় অভিনেতা হিসেবে বিবেক ওবেরয়ের অবস্থান ছিল বেশ ভালো। তিনি ‘কোম্পানি’, ‘সাথিয়া’ এবং ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ সিনেমাগুলোতে অভিনয় করে প্রশংসা অর্জন করেছিলেন। তবে, ক্যারিয়ারের সেই উত্থানের মধ্যেই সালমান খানের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। এরপর থেকেই তাঁর পেশাগত জীবন নাকি পরিবর্তিত হতে শুরু করে।

সম্প্রতি ইউটিউব চ্যানেল রেলার্নকে দেওয়া সাক্ষাৎকারে বিবেক বলিউডের অভ্যন্তরীণ পক্ষপাত এবং প্রভাবশালী গোষ্ঠীর ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। তিনি অভিযোগ করেন, ইন্ডাস্ট্রির একটি ক্ষমতাশালী মহল তাঁকে একঘরে করে রেখেছিল। এমনকি, পূর্বে চুক্তিবদ্ধ কিছু সিনেমা থেকেও তাঁকে বাদ দেওয়া হয়।

বিবেকের ক্যারিয়ারের মোড় ২০০৩ সালের ১ এপ্রিল পরিবর্তিত হয়। ওই দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে সালমান খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন তিনি। বিবেকের দাবি, এক রাতে সালমান তাঁকে ৪১ বার ফোন করেছিলেন। ফোনে গালিগালাজের পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। সেই সময় ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে বিবেকের সম্পর্ক নিয়ে বলিউডে ব্যাপক আলোচনা চলছিল। সালমানের সঙ্গে ঐশ্বরিয়ার বিচ্ছেদের পর বিবেকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার খবর প্রকাশিত হলে দুই অভিনেতার বিরোধ আরও আলোচিত হয়ে ওঠে। তবে, সালমান বিবেকের অভিযোগ অস্বীকার করেন।

বিবেকের দাবি, এই ঘটনার পর বলিউডে কাজ পাওয়া তাঁর জন্য কঠিন হয়ে পড়ে। এমনকি, ২০০৭ সালে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসা ও পুরস্কার পাওয়ার পরও নতুন কাজের প্রস্তাব পাচ্ছিলেন না তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রায় ১৪ থেকে ১৫ মাস তিনি বাড়িতে বসে থাকতে বাধ্য হন। একপর্যায়ে অভিনয়ের পাশাপাশি ব্যবসায় মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

নতুন সাক্ষাৎকারে বিবেক আরও দাবি করেছেন, শুধু তিনি নয়, তাঁর সঙ্গে কাজ করতে আগ্রহী কয়েকজনকেও ভয়ভীতি দেখানো হয়েছিল। এমনকি, তাঁদের নিজেদের এবং পরিবারের নিরাপত্তা নিয়েও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তাঁর। বর্তমানে অভিনয়ের পাশাপাশি আবাসন খাত এবং বিভিন্ন ব্যবসায় যুক্ত রয়েছেন এই অভিনেতা। ল্যাব-গ্রোন হীরার গয়নার ব্যবসাতেও তিনি নিজের অবস্থান তৈরি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথপুরে বুড়াকালী থেকে নলুয়ার হাওরের ডুবা পাকা সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০১ পি.এম


জগন্নাথপুরে বুড়াকালী থেকে নলুয়ার হাওরের ডুবা পাকা সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বুড়াকালী থেকে নলুয়ার হাওরের ডুবা পাকা সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। দীর্ঘদিন ধরে সংস্কার ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের।

নলুয়ার হাওর কৃষিপ্রধান এলাকা হওয়ায় বোরো মৌসুমে কৃষকদের উৎপাদিত ধানসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহনে এই সড়কের গুরুত্ব অপরিসীম। কিন্তু সড়কটির বেহাল অবস্থার কারণে কৃষিপণ্য পরিবহনসহ মানুষের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে।

বিশেষ করে বর্ষা মৌসুমে হাওরের পানি বৃদ্ধি পেলে ডুবন্ত সড়ক পানির নিচে তলিয়ে যায়। আবার পানি নেমে যাওয়ার পর সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করা হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও স্বস্তি ফিরবে।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন, বুড়াকালী থেকে নলুয়ার হাওরের ডুবা পাকা সড়কটি সরেজমিনে পরিদর্শন করে দ্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনে অস্থিরতা, পদ ছাড়তে পারেন ৫ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০১ পি.এম


নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনে অস্থিরতা, পদ ছাড়তে পারেন ৫ মন্ত্রী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের রিপোর্ট অনুযায়ী, চার থেকে পাঁচজন মন্ত্রী পদ ছাড়তে পারেন। প্রেসিডেন্ট ট্রাম্পও মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত দিয়েছেন।

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকান পার্টি। ভোটে বড় ধাক্কার পর থেকেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনে অস্থিরতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে মন্ত্রিসভায় সম্ভাব্য ভাঙনের গুঞ্জন উঠেছে।

ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্রের বরাতে দ্য ইনডিপেনডেন্ট জানাচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ চার থেকে পাঁচজন মন্ত্রী পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।

রুবিওর পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কারণে। তিনি রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন বলে ধারণা করা হচ্ছে। দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের দায় ট্রাম্পের ওপর চাপিয়ে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করতে পারেন তিনি।

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ধারণা, যুদ্ধের দায় থেকে নিজেকে দূরে সরিয়ে আরও কট্টর অবস্থানের কর্মকর্তাদের দিকে আঙুল তুলছেন ভ্যান্স। বিশেষ করে ইরান যুদ্ধের পক্ষে জোরালো অবস্থান নেয়া মার্কো রুবিওকে দায়ী করার পথ তৈরি করছেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে রয়েছেন সমরমন্ত্রী পিট হেগসেথ। ইরান যুদ্ধ পরিচালনায় ভূমিকার কারণে নির্বাচনে রিপাবলিকানদের ক্ষতির দায় তার ওপর চাপানো হচ্ছে। ট্রাম্পের দলের এক জ্যেষ্ঠ নেতার দাবি, জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর আগেই মন্ত্রণালয় ছাড়তে হতে পারে হেগসেথকে।

মন্ত্রিসভায় পরিবর্তন বা রদবদল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তাঁর মন্ত্রিসভা থেকে খুব অল্প কয়েকজন পদ ছাড়তে পারেন।

সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%