১১:৫৩ এম
সহকর্মীরাই অসহায় শ্রমিকের পাশে দাঁড়িয়েছে দুর্দিনে। কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অসহায় সদস্য আব্দুল জব্বার আলীর হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এই সহায়তা শ্রমিক পরিবারের জীবনে সংকটের সময়ে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে।
শনিবার (৭ নভেম্বর) রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে আয়োজিত চেক হস্তান্তর ও আলোচনা সভায় আব্দুল জব্বার আলীর হাতে চেকটি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের নির্মাণ ট্রেড ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার।
আরও পড়ুন: ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মো. কফিল উদ্দিন, উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. শাহজালাল বসুনিয়া, রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জাহিদুল ইসলাম সোহেল ও মো. হাবিবুর রহমান হাবিব। এ সময় শ্রমিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া।
বক্তারা বলেন, শ্রমিক সংগঠনকে শ্রমিকদের সুখ-দুঃখের সঙ্গী হতে হবে। কোনো সদস্য বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো শুধুমাত্র সহযোগিতা নয়, বরং এটি সংগঠনের নৈতিক দায়িত্ব। তারা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে শ্রমিকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন