০১:০৫ পি.এম
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুরের মন্ডল মার্কেট এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ফলে পাশের একটি বাড়ির বেশ কয়েকটি কক্ষ সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। পরে, পাশের একটি পোশাক কারখানার অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ৯ মাসে নিহত ৭৬, ৩৪ কিলোমিটারে রোড সাইন নেই
এ ঘটনায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন