ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষাব্যবস্থায় সংস্কার ও বৈষম্য দূরীকরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর


শিক্ষাব্যবস্থায় সংস্কার ও বৈষম্য দূরীকরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন আজ সোমবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে বলেন, “আগামী দিনে মাদ্রাসা এবং সাধারণ শিক্ষার যেসব কমন বিষয় রয়েছে সেগুলোর পরীক্ষা একই প্রশ্নে নেয়া হবে।” তিনি আরও জানান, আইনি জটিলতা কাটিয়ে আগামী জুলাই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের জট কেটে যাবে এবং পরবর্তী তিন মাসের মধ্যে আরও ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেয়া সম্ভব হবে।

এসময় শিক্ষামন্ত্রী শিক্ষাব্যবস্থায় সংস্কার ও বৈষম্য দূরীকরণের ঘোষণা দেন। শিক্ষার মানোন্নয়ন ও সিলেবাস ক্রমান্বয়ে পরিবর্তনের বিষয়ে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, “আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক। আগামী দিনে মাদ্রাসার ও সাধারণ শিক্ষার যেসব বিষয় কমন রয়েছে, যেমন: বাংলা, ইংরেজি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স ও সোসিওলোজি- সেসব বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হবে।”

তিনি বলেন, ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা গুরত্ব দেওয়া হচ্ছে এবং সেকেন্ডারি ও টারশিয়ারি এডুকেশনসহ পুরো শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। শিক্ষামন্ত্রী আরও বলেছেন, এবারে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড একযোগে একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা দেবে।

আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের দীর্ঘদিনের আইনি জটিলতা প্রসঙ্গে মন্ত্রী জানান, ২০১৭ সালের একটি মামলার কারণে সারা দেশের ৬৫ হাজার ৫০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ৩২ হাজার ৫০০ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে আছে। ফলে বহু সহকারী শিক্ষক পদোন্নতি না পেয়ে অবসরে যাচ্ছেন।

তিনি জানান, ‘সংসদে পয়েন্ট অব অর্ডারে আলোচনা এবং ৩০০ বিধিতে আমার বক্তব্যের পর বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হয়েছে। আগামী ২ জুলাইয়ের মধ্যে আদালত এই সমস্যার সমাধান করে দেবেন। এটি হলে আগামী তিন মাসের মধ্যে আমরা আরও ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে পারব।’

শিক্ষকদের ভোগান্তি কমাতে এনটিআরসিএ-এর মাধ্যমে এক জেলা থেকে অন্য জেলায় কর্মরত শিক্ষকদের বদলি প্রক্রীয়া আগামী ১৬ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ ‘অটোমেটেড’ বা স্বয়ংক্রিয় করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী।

মাদ্রাসা শিক্ষকদের মে ও জুন মাসের বকেয়া বেতন বিষয়ে পূর্ববর্তী ব্যবস্থার সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, ২০১৭ সালে শুরু হওয়া ১০ কোটি টাকার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রজেক্ট ৮০ কোটি টাকায় ঠেকলেও তা এখনও শেষ হয়নি। বিগত অন্তর্বর্তীকালীন সরকার ১৭ হাজার মাদ্রাসা শিক্ষক নিয়োগ দিলেও সঠিক ইএফটি ডাটাবেজ না থাকায় বেতনের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নির্ধারণে পদ্ধতিগত ভুল ছিল। বর্তমানে সরকার এই জটিলতা নিরসনে দ্রুত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: সৌদি আরবে তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত, দুই বিদেশির মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে যুবদলের মোটরসাইকেল মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১২:০৭ এম


টঙ্গীতে যুবদলের মোটরসাইকেল মহড়া

গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের নাশকতা, নৈরাজ্য ও অপতৎপরতা ঠেকানোর লক্ষ্যে যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ প্রদর্শন করেছেন।

আজ সোমবার দুপুরে, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপুর নেতৃত্বে এক মৌটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি রাজধানী ঢাকার সঙ্গে সংযুক্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট, স্টেশন রোড, চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট, এরশাদনগর, গাজীপুরা, খাঁ-পাড়া, এশিয়া পেট্রলপাম্প, সফিউদ্দিন সরকার একাডেমি রোডসহ টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা টঙ্গী সরকারি কলেজগেট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

এ সময়, যুবদল নেতারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি প্রদান করেন। তারা বলেন, "কার্যক্রম নিষিদ্ধ এই চক্রটি দেশের বর্তমান শান্ত পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে। টঙ্গীর রাজপথ আর তাদেরকে দখল করতে দেওয়া হবে না। আমরা প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক রয়েছি, তাদের কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা রুখে দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত রয়েছে।"

মহড়ায় অংশ নেওয়া নেতাকর্মীরা এ সময় তাঁদের দলের স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির চার শিক্ষককে সাময়িক বরখাস্ত, একজনকে অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১২:২০ এম


ঢাবির চার শিক্ষককে সাময়িক বরখাস্ত, একজনকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২৬ সালের ২৩ জুন তারিখে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিতর্কিত ভূমিকা, শিক্ষার্থীদের রাজাকার ডাকা, হুমকি দেওয়ার মত নানা অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ।

সোমবার (২২ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় উপস্থিত থাকা একাধিক সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া।

এ ছাড়াও, একই অভিযোগের কারণে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লাভলু মোল্লা শিশিরকেও (মুহাম্মদ লাভলু মোল্লা) সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অতিরিক্ত, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছিলেন এবং বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে রবি আজিয়াটা পিএলসি’র সিইওর সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১২:২৬ এম


প্রধানমন্ত্রীর সঙ্গে রবি আজিয়াটা পিএলসি’র সিইওর সৌজন্য সাক্ষাৎ

 প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রবি আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিক রিজাল কামিল নিক ইব্রাহিম তামিল।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, আজ সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টা ৫০ মিনিটে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আলোচনা হয় বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং বিশেষ করে বাংলাদেশে দ্রুত ফাইভ জি নেটওয়ার্ক চালু করা নিয়ে। আজিয়াটা গ্রুপ বিনিয়োগবান্ধব বাজেটের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলিবাবা ডট কম এখন চট্টগ্রামে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১২:৩২ এম


আলিবাবা ডট কম এখন চট্টগ্রামে

বাংলাদেশে আলিবাবা ডট কম-এর অনুমোদিত চ্যানেল পার্টনার স্প্রিংফিল্ড কর্পোরেশন চট্টগ্রামে তাদের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করে। এটি বাংলাদেশের রপ্তানিকারক, উৎপাদক, সরবরাহকারী ও উদ্যোক্তাদের জন্য ডিজিটাল বাণিজ্যের মাধ্যমে বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগকে আরও সম্প্রসারিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে আলিবাবা ডট কম এবং স্প্রিংফিল্ড কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তৃতা দেন আলিবাবা ডট কম-এর পাকিস্তান ও বাংলাদেশ অঞ্চলের জেনারেল ম্যানেজার সামার, গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র স্পেশালিস্ট ভানিয়া, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ব্রাইস, সার্ভিস ও অ্যাকাউন্ট ম্যানেজার টিনা, বাংলাদেশ চ্যানেল ম্যানেজার সনোবার মায়রা এবং স্প্রিংফিল্ড কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলমসহ অন্যান্যেরা।

এই অংশীদারিত্বের মাধ্যমে স্প্রিংফিল্ড কর্পোরেশন বাংলাদেশের ব্যবসায়ীদের আলিবাবা ডট কম-এর বৈশ্বিক বিজনেস-টু-বিজনেস (বিটুবি) প্ল্যাটফর্মে যুক্ত হতে সহায়তা করবে। বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চলের ক্রেতা ও বিক্রেতাদের সংযুক্তকারী এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারে সহজে প্রবেশের সুযোগ পাবে।

প্রাথমিকভাবে বস্ত্র ও পোশাক খাতকে কেন্দ্র করে কার্যক্রম পরিচালিত হলেও ভবিষ্যতে পাট, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং, হস্তশিল্পসহ অন্যান্য রপ্তানিমুখী শিল্পখাতে সেবা সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠানে বক্তারা জানিয়েছেন, চট্টগ্রাম অফিস চালুর ফলে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে আরও সহজে পৌঁছাতে সক্ষম হবে। একই সঙ্গে এটি দেশের রপ্তানি খাতের বিকাশ, ডিজিটাল বাণিজ্যের সম্প্রসারণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তারা আরও জানান, বৈশ্বিক ব্যবসায় ডিজিটাল বাণিজ্য বর্তমানে অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তাই আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে এবং নতুন বাজারে প্রবেশের জন্য বাংলাদেশী ব্যবসায়ীদের ডিজিটাল প্ল্যাটফর্মের সুযোগ কাজে লাগানো উচিত।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, স্প্রিংফিল্ড কর্পোরেশনের চট্টগ্রাম অফিস উদ্বোধন দেশের রপ্তানি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%