ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

টঙ্গীতে যুবদলের মোটরসাইকেল মহড়া


টঙ্গীতে যুবদলের মোটরসাইকেল মহড়া

গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের নাশকতা, নৈরাজ্য ও অপতৎপরতা ঠেকানোর লক্ষ্যে যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ প্রদর্শন করেছেন।

আজ সোমবার দুপুরে, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপুর নেতৃত্বে এক মৌটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি রাজধানী ঢাকার সঙ্গে সংযুক্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট, স্টেশন রোড, চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট, এরশাদনগর, গাজীপুরা, খাঁ-পাড়া, এশিয়া পেট্রলপাম্প, সফিউদ্দিন সরকার একাডেমি রোডসহ টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা টঙ্গী সরকারি কলেজগেট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

আরও পড়ুন: ‘বসন্তের কোকিল’ হিসেবে পরিচিত কাজী জাহিদ অভি? পূজামণ্ডপে অনুদান, ক্যানসার আক্রান্ত হাফেজকে সহায়তা নিয়ে প্রশ্ন

এ সময়, যুবদল নেতারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি প্রদান করেন। তারা বলেন, "কার্যক্রম নিষিদ্ধ এই চক্রটি দেশের বর্তমান শান্ত পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে। টঙ্গীর রাজপথ আর তাদেরকে দখল করতে দেওয়া হবে না। আমরা প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক রয়েছি, তাদের কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা রুখে দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত রয়েছে।"

মহড়ায় অংশ নেওয়া নেতাকর্মীরা এ সময় তাঁদের দলের স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির চার শিক্ষককে সাময়িক বরখাস্ত, একজনকে অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১২:২০ এম


ঢাবির চার শিক্ষককে সাময়িক বরখাস্ত, একজনকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২৬ সালের ২৩ জুন তারিখে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিতর্কিত ভূমিকা, শিক্ষার্থীদের রাজাকার ডাকা, হুমকি দেওয়ার মত নানা অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ।

সোমবার (২২ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় উপস্থিত থাকা একাধিক সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া।

এ ছাড়াও, একই অভিযোগের কারণে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লাভলু মোল্লা শিশিরকেও (মুহাম্মদ লাভলু মোল্লা) সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অতিরিক্ত, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছিলেন এবং বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে রবি আজিয়াটা পিএলসি’র সিইওর সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১২:২৬ এম


প্রধানমন্ত্রীর সঙ্গে রবি আজিয়াটা পিএলসি’র সিইওর সৌজন্য সাক্ষাৎ

 প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রবি আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিক রিজাল কামিল নিক ইব্রাহিম তামিল।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, আজ সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টা ৫০ মিনিটে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আলোচনা হয় বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং বিশেষ করে বাংলাদেশে দ্রুত ফাইভ জি নেটওয়ার্ক চালু করা নিয়ে। আজিয়াটা গ্রুপ বিনিয়োগবান্ধব বাজেটের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলিবাবা ডট কম এখন চট্টগ্রামে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১২:৩২ এম


আলিবাবা ডট কম এখন চট্টগ্রামে

বাংলাদেশে আলিবাবা ডট কম-এর অনুমোদিত চ্যানেল পার্টনার স্প্রিংফিল্ড কর্পোরেশন চট্টগ্রামে তাদের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করে। এটি বাংলাদেশের রপ্তানিকারক, উৎপাদক, সরবরাহকারী ও উদ্যোক্তাদের জন্য ডিজিটাল বাণিজ্যের মাধ্যমে বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগকে আরও সম্প্রসারিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে আলিবাবা ডট কম এবং স্প্রিংফিল্ড কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তৃতা দেন আলিবাবা ডট কম-এর পাকিস্তান ও বাংলাদেশ অঞ্চলের জেনারেল ম্যানেজার সামার, গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র স্পেশালিস্ট ভানিয়া, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ব্রাইস, সার্ভিস ও অ্যাকাউন্ট ম্যানেজার টিনা, বাংলাদেশ চ্যানেল ম্যানেজার সনোবার মায়রা এবং স্প্রিংফিল্ড কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলমসহ অন্যান্যেরা।

এই অংশীদারিত্বের মাধ্যমে স্প্রিংফিল্ড কর্পোরেশন বাংলাদেশের ব্যবসায়ীদের আলিবাবা ডট কম-এর বৈশ্বিক বিজনেস-টু-বিজনেস (বিটুবি) প্ল্যাটফর্মে যুক্ত হতে সহায়তা করবে। বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চলের ক্রেতা ও বিক্রেতাদের সংযুক্তকারী এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারে সহজে প্রবেশের সুযোগ পাবে।

প্রাথমিকভাবে বস্ত্র ও পোশাক খাতকে কেন্দ্র করে কার্যক্রম পরিচালিত হলেও ভবিষ্যতে পাট, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং, হস্তশিল্পসহ অন্যান্য রপ্তানিমুখী শিল্পখাতে সেবা সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠানে বক্তারা জানিয়েছেন, চট্টগ্রাম অফিস চালুর ফলে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে আরও সহজে পৌঁছাতে সক্ষম হবে। একই সঙ্গে এটি দেশের রপ্তানি খাতের বিকাশ, ডিজিটাল বাণিজ্যের সম্প্রসারণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তারা আরও জানান, বৈশ্বিক ব্যবসায় ডিজিটাল বাণিজ্য বর্তমানে অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তাই আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে এবং নতুন বাজারে প্রবেশের জন্য বাংলাদেশী ব্যবসায়ীদের ডিজিটাল প্ল্যাটফর্মের সুযোগ কাজে লাগানো উচিত।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, স্প্রিংফিল্ড কর্পোরেশনের চট্টগ্রাম অফিস উদ্বোধন দেশের রপ্তানি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার পেট্রোনাস গ্রুপের ভাইস প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১২:৩৬ এম


প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার পেট্রোনাস গ্রুপের ভাইস প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

কুয়ালালামপুর, ২২ জুন, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান পেট্রোনাস গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডাতুক সাজালি হামজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে যে, এই সৌজন্য সাক্ষাৎ সোমবার অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার স্থানীয় সময় অনুযায়ী বেলা ২টা ৩৫ মিনিটে কুয়ালালামপুরের সাংগ্রি-লা হোটেলে সাক্ষাৎটি হয়েছে। সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এসময় বাংলাদেশে এলএনজি সরবরাহ নিশ্চিতকরণের বিষয় এবং পেট্রোনাসের সম্ভাব্য বিনিয়োগ নিয়েও আলোচনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%