১২:৩২ এম
বাংলাদেশে আলিবাবা ডট কম-এর অনুমোদিত চ্যানেল পার্টনার স্প্রিংফিল্ড কর্পোরেশন চট্টগ্রামে তাদের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করে। এটি বাংলাদেশের রপ্তানিকারক, উৎপাদক, সরবরাহকারী ও উদ্যোক্তাদের জন্য ডিজিটাল বাণিজ্যের মাধ্যমে বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগকে আরও সম্প্রসারিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে আলিবাবা ডট কম এবং স্প্রিংফিল্ড কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তৃতা দেন আলিবাবা ডট কম-এর পাকিস্তান ও বাংলাদেশ অঞ্চলের জেনারেল ম্যানেজার সামার, গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র স্পেশালিস্ট ভানিয়া, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ব্রাইস, সার্ভিস ও অ্যাকাউন্ট ম্যানেজার টিনা, বাংলাদেশ চ্যানেল ম্যানেজার সনোবার মায়রা এবং স্প্রিংফিল্ড কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলমসহ অন্যান্যেরা।
এই অংশীদারিত্বের মাধ্যমে স্প্রিংফিল্ড কর্পোরেশন বাংলাদেশের ব্যবসায়ীদের আলিবাবা ডট কম-এর বৈশ্বিক বিজনেস-টু-বিজনেস (বিটুবি) প্ল্যাটফর্মে যুক্ত হতে সহায়তা করবে। বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চলের ক্রেতা ও বিক্রেতাদের সংযুক্তকারী এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারে সহজে প্রবেশের সুযোগ পাবে।
আরও পড়ুন: কাউখালীতে সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান: সাড়ে সাড়ে তিন হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ
প্রাথমিকভাবে বস্ত্র ও পোশাক খাতকে কেন্দ্র করে কার্যক্রম পরিচালিত হলেও ভবিষ্যতে পাট, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং, হস্তশিল্পসহ অন্যান্য রপ্তানিমুখী শিল্পখাতে সেবা সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে বক্তারা জানিয়েছেন, চট্টগ্রাম অফিস চালুর ফলে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে আরও সহজে পৌঁছাতে সক্ষম হবে। একই সঙ্গে এটি দেশের রপ্তানি খাতের বিকাশ, ডিজিটাল বাণিজ্যের সম্প্রসারণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তারা আরও জানান, বৈশ্বিক ব্যবসায় ডিজিটাল বাণিজ্য বর্তমানে অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তাই আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে এবং নতুন বাজারে প্রবেশের জন্য বাংলাদেশী ব্যবসায়ীদের ডিজিটাল প্ল্যাটফর্মের সুযোগ কাজে লাগানো উচিত।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, স্প্রিংফিল্ড কর্পোরেশনের চট্টগ্রাম অফিস উদ্বোধন দেশের রপ্তানি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি করবে।
আরও পড়ুন: হারানো বিজ্ঞপ্তি দুমকিতে নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে পরিবারের আকুতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন