ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাগেরহাটে কুমিরের টানে নারীর মৃত্যু


বাগেরহাটে কুমিরের টানে নারীর মৃত্যু

সম্প্রতি বাগেরহাটে খানজাহানআলী মাজারের পুকুরে ঘটে যাওয়া এক শিশুর কুমিরে টেনে নিয়ে মৃত্যুর ঘটনার পর এবার আবার জেলাটিতে ঘটলো একটি নতুন মৃত্যুর ঘটনা। মোংলার সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমণে এবার এক মহিলা জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই মহিলার নাম সেলিনা বেগম বলে জানা যাচ্ছে।

বুধবার (১৭ জুন) বিকেলে সুন্দরবনের শেলা নদীতে জাল দিয়ে মাছের পোনা শিকারের সময় কুমির তার উপর আক্ৰমণ করে। ওই সময় তার সাথে আরও দুই জন জেলে উপস্থিত ছিলেন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

তিনি বলেন, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সুন্দরবনের শেলা নদীর লঞ্চঘাট এলাকায় জাল টেনে পোনা ধরছিলেন পঞ্চাশোর্ধ মহিলাটি, সেলিনা বেগম।

এ সময় সেখানে তার সাথে আরও দুই নারী জেলে ছিলেন। হঠাৎ একটি কুমির সেলিনাকে টেনে নিয়ে যায়। পরে সেলিনার সহযাত্রী অপর দুই জেলে জালের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করেন। একপর্যায়ে তাঁরা সেলিনাকে মুক্ত করতে সক্ষম হন। তবে ততক্ষণে তিনি মারা গেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেখে নিন ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের একাদশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:১০ পি.এম


দেখে নিন ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের একাদশ

কিংবদন্তি ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা করলে নিশ্চয়ই পতুর্গালের বেশ কজন ফুটবলারের নাম থাকবে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইউসেবিও, লুইস ফিগো এবং ক্রিস্টিয়ানো রোনালদো।

কিন্তু, বিশ্বকাপজয়ীদের তালিকা করলে সেখানে থাকবেন না কেউই। ২০১৬ সালের ইউরো জয়ীদের বিশ্বকাপ প্রতিযোগিতায় সর্বোচ্চ সাফল্য ছিল তৃতীয় স্থান। ১৯৬৬ বিশ্বকাপের সেই দলে ছিলেন ইউসেবিও। ২০০৬ সালে ফিগো ও রোনালদোর জুটিও পর্তুগালকে শেষ আটে উন্নীত করেছিল।

তবে, দুই পূর্বসূরি তাদের নিজ দেশকে শিরোপা এনে দিতে পারেননি। এবার কি পারবেন ‘সিআর সেভেন’? লিওনেল মেসি এবং গিয়ের্মো ওচোয়ার সঙ্গে যৌথভাবে তিনি ষষ্ঠবারের মতো বিশ্বমঞ্চে অংশ নিচ্ছেন। তার বয়স ৪১ হওয়ায়, অমরত্ব লাভের এটাই সম্ভবত শেষ সুযোগ।

সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য এবার তিনি পাশে পাচ্ছেন নিজেদের ইতিহাসের সোনালি প্রজন্মকে।

আজ ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে সেই অভিযান শুরু করবেন রোনালদোরা। অভিযানে প্রথম ম্যাচের একাদশে কারা থাকছেন, তা জানিয়ে দিয়েছেন কোচ রবার্তো মার্তিনেজ।

রোনালদোকে নিয়েই আক্রমণভাগ সাজিয়েছেন মার্তিনেজ। ৪-৩-২-১ ফর্মেশনে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর সঙ্গী হিসেবে থাকবেন ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা এবং পেদ্রো নেতো।

পর্তুগালের একাদশে অন্তর্ভুক্ত রয়েছেন— দিয়াগো কস্তা (গোলরক্ষক), জোয়াও ক্যানসেলো, রেনেতো ভেইগা, তুমিাস আরাউহো, নুনো মেন্দেস, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, জোয়াও নেভেস, বের্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো এবং পেদ্রো নেতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেই আবেদনের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেই আবেদনের সুযোগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ৭টি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে প্রার্থীরা অষ্টম শ্রেণি ও এসএসসি পাসেই আবেদনের সুযোগ পাবেন। আগামী ৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)
পদের সংখ্যা: ৭ পদে ১৩ জন

১. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
পদের সংখ্যা: ৭ পদে ১৩ জন

আবেদনের যোগ্যতা-
*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।

২. পদের নাম: সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আবেদনের যোগ্যতা-
*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে

৩. পদের নাম: ড্রাফটসম্যান
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা-
*উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
*সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে

৪. পদের নাম: বাবুর্চি
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

আবেদনের যোগ্যতা
*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
*বাবুর্চির কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে

৫. পদের নাম: মেস ওয়েটার
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

আবেদনের যোগ্যতা-
*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
*ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস সনদপ্রাপ্ত হতে হবে
*অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

৬. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা-
*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
*প্রার্থীদের শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে

৭. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা-
*অষ্টম শ্রেণি পাস হতে হবে
*অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

আবেদন পদ্ধতি: অনলাইন
চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা

বয়স: ১ জুন ২০২৬ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) এই http://ssf.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৩ নং পদের জন্য ১১২ টাকা, ৪-৭ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৫ জুলাই, ২০২৬ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার উন্নতির ওপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে : ইউজিসি সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


শিক্ষার উন্নতির ওপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে : ইউজিসি সদস্য

বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষার উন্নয়ন, মানবসম্পদের মানোন্নয়ন এবং বিজ্ঞান-প্রযুক্তিতে দক্ষতা অর্জনের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার গুরুত্ব দিচ্ছে।

এ জন্য শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার ওপরও জোর দেওয়া হচ্ছে।

বুধবার (১৭ জুন) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাওয়ার, ইলেকট্রনিকস, কমিউনিকেশনস, কম্পিউটিং অ্যান্ড ইন্টেলিজেন্ট ইনফ্রাস্ট্রাকচার-২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন বলেন, সৃজনশীল অর্থনীতির জন্য এবার প্রথমবারের মতো বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে। উদ্ভাবনী শক্তির মাধ্যমে সরকারের সাফল্য মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন দেশের গবেষক ও শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করে। এতে নতুন গবেষণার প্রতি তরুণদের আগ্রহ বাড়বে।

সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের গবেষক, বিজ্ঞানী, শিল্পবিশেষজ্ঞ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থা, যোগাযোগ প্রযুক্তি, নেটওয়ার্ক ও নিরাপত্তা, স্মার্ট প্রযুক্তিনির্ভর অবকাঠামো এবং উন্নত ইলেকট্রনিকস, ভিএলএসআই ও এমবেডেড সিস্টেমসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে।

প্রথম দিনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের আইজু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুংপিল শিন। আয়োজকেরা জানান, প্রথম দিনে শতাধিক গবেষক ১৮০টি প্রবন্ধ উপস্থাপন করেছেন। দুই দিনে মোট ৩৯টি সেশনে ৩০৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু শিক্ষার্থী তৈরি করা নয়, সামাজিক সমস্যার সমাধানে জ্ঞানভিত্তিক ভূমিকা রাখা। বিশ্ব দ্রুত প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে।

এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে বিশ্ববিদ্যালয়গুলোকে থাকতে হবে।

তিনি আরো বলেন, নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সামনে নতুন প্রযুক্তি নিয়ে কাজ করার বড় সুযোগ তৈরি হয়েছে। গবেষণার অনুকূল পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এ ধরনের সম্মেলন তরুণ শিক্ষক-শিক্ষার্থীদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করে, যা গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, বুয়েটের অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ, অধ্যাপক ড. সিলিয়া শাহনাজ, অধ্যাপক ড. মো. ইমামুল হাসান ভূঁইয়া এবং সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সম্মেলনের সমাপনী দিনে দেশি-বিদেশি শতাধিক গবেষক তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় শক্তিশালী হবে হিজবুল্লাহ?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় শক্তিশালী হবে হিজবুল্লাহ?

রয়টার্সের একটি ছবির মাধ্যমে জানা যায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রাজনৈতিক এবং আর্থিক অবস্থানকে অধিক শক্তিশালী করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষক ও কূটনৈতিক সূত্রগুলো।

তাদের মতে, ইরানের ওপর আরোপিত কিছু আর্থিক বিধিনিষেধ শিথিল হলে তেহরান তার দীর্ঘদিনের মিত্র হিজবুল্লাহকে আরো অধিক অর্থ সহায়তা প্রদান করতে সক্ষম হবে, যা গোষ্ঠীটির জন্য ২০২৪ সালের যুদ্ধের পর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সহায়ক হবে।

মধ্যস্থতাকারী পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, শুক্রবার স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা। এটি আঞ্চলিক সংঘাত বন্ধের পথ খুলে দিতে পারে। তবে এই চুক্তির বিস্তারিত শর্তসাপেক্ষে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এই চুক্তির আলোচনায় এখন লেবাননের পরিস্থিতিও অন্তর্ভুক্ত হয়েছে। গত ২ মার্চ ইরানের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ যখন ইসরায়েলের দিকে হামলা চালায়, তখন নতুন করে সংঘাত শুরু হয়। এরপর ইসরায়েল দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালাতে শুরু করে, যার ফলে সেখানকার হাজার হাজার মানুষ নিহত এবং বাস্তুচ্যুত হন।

বর্তমানে দক্ষিণ লেবাননের পরিস্থিতি এখনো অস্থিতিশীল হিসেবে বিবেচিত হচ্ছে। ইরান ইতিমধ্যে সতর্কতা জানিয়েছে যে, যদি ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা বন্ধ না করে, তাহলে তেহরান সামরিক প্রতিক্রিয়া জানাতে বাধ্য হতে পারে।

একাধিক কূটনৈতিক এবং লেবানিজ সূত্র জানিয়েছে, ইরান হিজবুল্লাহকে আশ্বাস দিয়েছে যে, তাদের স্থগিত সম্পদ মুক্ত হলে সংগঠনটি আরো অধিক আর্থিক সহায়তা পাবে। তবে এ সম্পর্কে কোনো নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হয়নি। হিজবুল্লাহর মিডিয়া অফিস জানিয়েছে, ইরানের সহায়তা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা মন্তব্য করেছেন, ‘যদি কোনো অর্থ সন্ত্রাসী সংগঠনের কাছে যায়, তাহলে সেই অর্থ মুক্ত করা হবে না।’ তিনি আরো যুক্ত করেছেন যে, নতুন সমঝোতা ইরানকে তার মিত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে রাখার উৎসাহিত করবে। কারণ, তা না হলে চুক্তির সুবিধা ভোগ করা সম্ভব হবে না।

বিশ্লেষকরা মনে করছেন, এই সমঝোতার ফলে হিজবুল্লাহ রাজনৈতিকভাবে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। ফলে যুক্তরাষ্ট্র-সমর্থিত লেবানন সরকারের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। কার্নেগি মিডল ইস্ট সেন্টারের গবেষক মোহানাদ হাজে আলি বলেন, 'ইরানের বড় অঙ্কের আর্থিক সহায়তা হিজবুল্লাহর জন্য গেম-চেঞ্জার হতে পারে। এতে তারা সমর্থকদের সহায়তা করতে এবং রাজনৈতিক জোটগুলো পুনর্গঠন করতে সক্ষম হবে।'

তার মতে, এমন পরিস্থিতিতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের প্রশ্নটি পিছনের সারিতে চলে যেতে পারে।

ইরান দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার দাবি করছে। তেহরানের মতে, লেবাননে ইসরায়েলি সেনা উপস্থিতি নতুন সমঝোতার লঙ্ঘন হতে পারে। হিজবুল্লাহও বিশ্বাস করে যে, ইসরায়েল লেবানন থেকে সেনা সরিয়ে না নিলে ইরান ওয়াশিংটনের সঙ্গে কোনো চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছবে না।

অন্যদিকে, ইসরায়েল হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের দাবি জানিয়ে আসছে। তবে হিজবুল্লাহ স্পষ্টভাবে জানিয়েছে যে, ইসরায়েলি সেনা লেবাননে অবস্থানরত অবস্থায় তারা অস্ত্র নিয়ে কোনো আলোচনা করবে না। বিশ্লেষকদের মতে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি উপস্থিতি হিজবুল্লাহর 'প্রতিরোধ আন্দোলন'-সংক্রান্ত রাজনৈতিক অবস্থানকে পুনরায় শক্তিশালী করেছে। আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো নিক ব্ল্যানফোর্ড বলেন, 'ইসরায়েলি দখলদারিত্ব হিজবুল্লাহর প্রতিরোধের বয়ানকে নতুন প্রাণ দিয়েছে। ফলে সরকারের জন্য হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া আরো কঠিন হয়ে পড়বে।'

তিনি সতর্ক করে দিয়েছেন যে, যদি আবার সংঘাত শুরু হয়, তাহলে লেবাননের রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%