১১:১০ পি.এম
কিংবদন্তি ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা করলে নিশ্চয়ই পতুর্গালের বেশ কজন ফুটবলারের নাম থাকবে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইউসেবিও, লুইস ফিগো এবং ক্রিস্টিয়ানো রোনালদো।
কিন্তু, বিশ্বকাপজয়ীদের তালিকা করলে সেখানে থাকবেন না কেউই। ২০১৬ সালের ইউরো জয়ীদের বিশ্বকাপ প্রতিযোগিতায় সর্বোচ্চ সাফল্য ছিল তৃতীয় স্থান। ১৯৬৬ বিশ্বকাপের সেই দলে ছিলেন ইউসেবিও। ২০০৬ সালে ফিগো ও রোনালদোর জুটিও পর্তুগালকে শেষ আটে উন্নীত করেছিল।
তবে, দুই পূর্বসূরি তাদের নিজ দেশকে শিরোপা এনে দিতে পারেননি। এবার কি পারবেন ‘সিআর সেভেন’? লিওনেল মেসি এবং গিয়ের্মো ওচোয়ার সঙ্গে যৌথভাবে তিনি ষষ্ঠবারের মতো বিশ্বমঞ্চে অংশ নিচ্ছেন। তার বয়স ৪১ হওয়ায়, অমরত্ব লাভের এটাই সম্ভবত শেষ সুযোগ।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য এবার তিনি পাশে পাচ্ছেন নিজেদের ইতিহাসের সোনালি প্রজন্মকে।
আজ ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে সেই অভিযান শুরু করবেন রোনালদোরা। অভিযানে প্রথম ম্যাচের একাদশে কারা থাকছেন, তা জানিয়ে দিয়েছেন কোচ রবার্তো মার্তিনেজ।
রোনালদোকে নিয়েই আক্রমণভাগ সাজিয়েছেন মার্তিনেজ। ৪-৩-২-১ ফর্মেশনে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর সঙ্গী হিসেবে থাকবেন ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা এবং পেদ্রো নেতো।
পর্তুগালের একাদশে অন্তর্ভুক্ত রয়েছেন— দিয়াগো কস্তা (গোলরক্ষক), জোয়াও ক্যানসেলো, রেনেতো ভেইগা, তুমিাস আরাউহো, নুনো মেন্দেস, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, জোয়াও নেভেস, বের্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো এবং পেদ্রো নেতো।
আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন