ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেই আবেদনের সুযোগ


প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেই আবেদনের সুযোগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ৭টি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে প্রার্থীরা অষ্টম শ্রেণি ও এসএসসি পাসেই আবেদনের সুযোগ পাবেন। আগামী ৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)
পদের সংখ্যা: ৭ পদে ১৩ জন

১. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
পদের সংখ্যা: ৭ পদে ১৩ জন

আরও পড়ুন: মেঘনায় নৌ পুলিশের অভিযানে ৩৩ জেলে আটক, ২২ জনের বিরুদ্ধে মামলা

আবেদনের যোগ্যতা-
*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।

২. পদের নাম: সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আবেদনের যোগ্যতা-
*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে

৩. পদের নাম: ড্রাফটসম্যান
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আরও পড়ুন: সংসদের নিম্নকক্ষের মেয়াদ ৪ ও উচ্চকক্ষের ৬ বছর করার প্রস্তাব

আবেদনের যোগ্যতা-
*উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
*সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে

৪. পদের নাম: বাবুর্চি
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

আবেদনের যোগ্যতা
*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
*বাবুর্চির কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে

৫. পদের নাম: মেস ওয়েটার
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

আরও পড়ুন: ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করছে সরকার : মীর শাহে আলম

আবেদনের যোগ্যতা-
*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
*ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস সনদপ্রাপ্ত হতে হবে
*অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

৬. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা-
*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
*প্রার্থীদের শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে

৭. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আরও পড়ুন: সৌদি আরবে ৮ হাজার প্রবাসী ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি

আবেদনের যোগ্যতা-
*অষ্টম শ্রেণি পাস হতে হবে
*অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

আবেদন পদ্ধতি: অনলাইন
চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা

বয়স: ১ জুন ২০২৬ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন: রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলছে টেন্ডার জমার সুযোগ

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) এই http://ssf.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৩ নং পদের জন্য ১১২ টাকা, ৪-৭ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৫ জুলাই, ২০২৬ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বিপাকে পড়তে পারে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের মানুষ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার উন্নতির ওপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে : ইউজিসি সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


শিক্ষার উন্নতির ওপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে : ইউজিসি সদস্য

বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষার উন্নয়ন, মানবসম্পদের মানোন্নয়ন এবং বিজ্ঞান-প্রযুক্তিতে দক্ষতা অর্জনের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার গুরুত্ব দিচ্ছে।

এ জন্য শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার ওপরও জোর দেওয়া হচ্ছে।

বুধবার (১৭ জুন) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাওয়ার, ইলেকট্রনিকস, কমিউনিকেশনস, কম্পিউটিং অ্যান্ড ইন্টেলিজেন্ট ইনফ্রাস্ট্রাকচার-২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন বলেন, সৃজনশীল অর্থনীতির জন্য এবার প্রথমবারের মতো বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে। উদ্ভাবনী শক্তির মাধ্যমে সরকারের সাফল্য মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন দেশের গবেষক ও শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করে। এতে নতুন গবেষণার প্রতি তরুণদের আগ্রহ বাড়বে।

সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের গবেষক, বিজ্ঞানী, শিল্পবিশেষজ্ঞ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থা, যোগাযোগ প্রযুক্তি, নেটওয়ার্ক ও নিরাপত্তা, স্মার্ট প্রযুক্তিনির্ভর অবকাঠামো এবং উন্নত ইলেকট্রনিকস, ভিএলএসআই ও এমবেডেড সিস্টেমসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে।

প্রথম দিনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের আইজু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুংপিল শিন। আয়োজকেরা জানান, প্রথম দিনে শতাধিক গবেষক ১৮০টি প্রবন্ধ উপস্থাপন করেছেন। দুই দিনে মোট ৩৯টি সেশনে ৩০৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু শিক্ষার্থী তৈরি করা নয়, সামাজিক সমস্যার সমাধানে জ্ঞানভিত্তিক ভূমিকা রাখা। বিশ্ব দ্রুত প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে।

এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে বিশ্ববিদ্যালয়গুলোকে থাকতে হবে।

তিনি আরো বলেন, নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সামনে নতুন প্রযুক্তি নিয়ে কাজ করার বড় সুযোগ তৈরি হয়েছে। গবেষণার অনুকূল পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এ ধরনের সম্মেলন তরুণ শিক্ষক-শিক্ষার্থীদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করে, যা গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, বুয়েটের অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ, অধ্যাপক ড. সিলিয়া শাহনাজ, অধ্যাপক ড. মো. ইমামুল হাসান ভূঁইয়া এবং সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সম্মেলনের সমাপনী দিনে দেশি-বিদেশি শতাধিক গবেষক তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় শক্তিশালী হবে হিজবুল্লাহ?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় শক্তিশালী হবে হিজবুল্লাহ?

রয়টার্সের একটি ছবির মাধ্যমে জানা যায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রাজনৈতিক এবং আর্থিক অবস্থানকে অধিক শক্তিশালী করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষক ও কূটনৈতিক সূত্রগুলো।

তাদের মতে, ইরানের ওপর আরোপিত কিছু আর্থিক বিধিনিষেধ শিথিল হলে তেহরান তার দীর্ঘদিনের মিত্র হিজবুল্লাহকে আরো অধিক অর্থ সহায়তা প্রদান করতে সক্ষম হবে, যা গোষ্ঠীটির জন্য ২০২৪ সালের যুদ্ধের পর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সহায়ক হবে।

মধ্যস্থতাকারী পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, শুক্রবার স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা। এটি আঞ্চলিক সংঘাত বন্ধের পথ খুলে দিতে পারে। তবে এই চুক্তির বিস্তারিত শর্তসাপেক্ষে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এই চুক্তির আলোচনায় এখন লেবাননের পরিস্থিতিও অন্তর্ভুক্ত হয়েছে। গত ২ মার্চ ইরানের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ যখন ইসরায়েলের দিকে হামলা চালায়, তখন নতুন করে সংঘাত শুরু হয়। এরপর ইসরায়েল দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালাতে শুরু করে, যার ফলে সেখানকার হাজার হাজার মানুষ নিহত এবং বাস্তুচ্যুত হন।

বর্তমানে দক্ষিণ লেবাননের পরিস্থিতি এখনো অস্থিতিশীল হিসেবে বিবেচিত হচ্ছে। ইরান ইতিমধ্যে সতর্কতা জানিয়েছে যে, যদি ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা বন্ধ না করে, তাহলে তেহরান সামরিক প্রতিক্রিয়া জানাতে বাধ্য হতে পারে।

একাধিক কূটনৈতিক এবং লেবানিজ সূত্র জানিয়েছে, ইরান হিজবুল্লাহকে আশ্বাস দিয়েছে যে, তাদের স্থগিত সম্পদ মুক্ত হলে সংগঠনটি আরো অধিক আর্থিক সহায়তা পাবে। তবে এ সম্পর্কে কোনো নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হয়নি। হিজবুল্লাহর মিডিয়া অফিস জানিয়েছে, ইরানের সহায়তা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা মন্তব্য করেছেন, ‘যদি কোনো অর্থ সন্ত্রাসী সংগঠনের কাছে যায়, তাহলে সেই অর্থ মুক্ত করা হবে না।’ তিনি আরো যুক্ত করেছেন যে, নতুন সমঝোতা ইরানকে তার মিত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে রাখার উৎসাহিত করবে। কারণ, তা না হলে চুক্তির সুবিধা ভোগ করা সম্ভব হবে না।

বিশ্লেষকরা মনে করছেন, এই সমঝোতার ফলে হিজবুল্লাহ রাজনৈতিকভাবে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। ফলে যুক্তরাষ্ট্র-সমর্থিত লেবানন সরকারের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। কার্নেগি মিডল ইস্ট সেন্টারের গবেষক মোহানাদ হাজে আলি বলেন, 'ইরানের বড় অঙ্কের আর্থিক সহায়তা হিজবুল্লাহর জন্য গেম-চেঞ্জার হতে পারে। এতে তারা সমর্থকদের সহায়তা করতে এবং রাজনৈতিক জোটগুলো পুনর্গঠন করতে সক্ষম হবে।'

তার মতে, এমন পরিস্থিতিতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের প্রশ্নটি পিছনের সারিতে চলে যেতে পারে।

ইরান দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার দাবি করছে। তেহরানের মতে, লেবাননে ইসরায়েলি সেনা উপস্থিতি নতুন সমঝোতার লঙ্ঘন হতে পারে। হিজবুল্লাহও বিশ্বাস করে যে, ইসরায়েল লেবানন থেকে সেনা সরিয়ে না নিলে ইরান ওয়াশিংটনের সঙ্গে কোনো চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছবে না।

অন্যদিকে, ইসরায়েল হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের দাবি জানিয়ে আসছে। তবে হিজবুল্লাহ স্পষ্টভাবে জানিয়েছে যে, ইসরায়েলি সেনা লেবাননে অবস্থানরত অবস্থায় তারা অস্ত্র নিয়ে কোনো আলোচনা করবে না। বিশ্লেষকদের মতে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি উপস্থিতি হিজবুল্লাহর 'প্রতিরোধ আন্দোলন'-সংক্রান্ত রাজনৈতিক অবস্থানকে পুনরায় শক্তিশালী করেছে। আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো নিক ব্ল্যানফোর্ড বলেন, 'ইসরায়েলি দখলদারিত্ব হিজবুল্লাহর প্রতিরোধের বয়ানকে নতুন প্রাণ দিয়েছে। ফলে সরকারের জন্য হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া আরো কঠিন হয়ে পড়বে।'

তিনি সতর্ক করে দিয়েছেন যে, যদি আবার সংঘাত শুরু হয়, তাহলে লেবাননের রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:২০ পি.এম


আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদন

ঢাকার মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে প্রতিষ্ঠানটি।

আবেদনটি বুধবার (১৭ জুন) সন্ধ্যায় আদ-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্সের পরিচালক তারিকুল ইসলাম মুকুল নিশ্চিত করেছেন বলে সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ১১০ জন রোগীর মধ্যে অনেক রোগী সংকটাপন্ন অবস্থায় আছেন। তাদেরকে তাৎক্ষণিকভাবে অন্য হাসপাতালে স্থানান্তর করা হলে তাদের জীবনঝুঁকি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগে সোমবার (১৫ জুন) হাসপাতালে নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসার সই করা আবেদনে উল্লেখ করা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সরকারের কাছে আপিল করবে। সেইসাথে হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় সংস্কার কার্যক্রম শুরু করার বিষয়টিও জানানো হয়েছে।

আবেদনে আরো জানানো হয়েছে, হাসপাতাল প্রাঙ্গণের আধুনিকায়ন, ভেন্টিলেশন ব্যবস্থার উন্নয়ন, মেডিকেল কলেজ ভবনে পরিচালিত বেকারি কার্যক্রম বন্ধ করা এবং ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কারসহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমানে হাসপাতালের আইসিইউ ও এইচডিইউতে ৯ জন, সিসিইউতে ২ জন, এনআইসিইউতে ৪৩ জন, শিশু ওয়ার্ডে ২৯ জন, গাইনি ও প্রসূতি ওয়ার্ডে ৮ জন, মহিলা সার্জারি ওয়ার্ডে ৬ জন, মহিলা মেডিসিন ওয়ার্ডে ২ জন, পুরুষ মেডিসিন ওয়ার্ডে ৩ জন এবং কেবিনে ৮ জন রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তরে ইতোমধ্যে রেফার করা রোগীদের জন্য ছয়টি হাসপাতালকে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু অনেক রোগীর পরিবার আর্থিক ও স্বাস্থ্যগত কারণে তাৎক্ষণিক স্থানান্তরকে কঠিন ও ঝুঁকিপূর্ণ মনে করছেন। এই পরিস্থিতিতে মানবিক বিবেচনায় লাইসেন্স বাতিলের আদেশ কার্যকর স্থগিত রাখার অথবা অন্তত ভর্তি থাকা রোগীদের চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত হাসপাতালটি চালু রাখার অনুরোধ করা হয়েছে, কারণ অন্য হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে সেবা অব্যাহত থাকলে রোগীদের ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকি কমবে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে, গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। এর পাশাপাশি, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানাতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশ পাওয়ার জন্য ৭ জুন বিকেল ৫টার মধ্যে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে এই নোটিশ জারি করা হয়েছে এবং নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবেন নেইমাররা, মেসিদের কত?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:২১ পি.এম


বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবেন নেইমাররা, মেসিদের কত?

২০২৬ সালের বিশ্বকাপের শুরুতে ভালো করতে পারছে না ব্রাজিল। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করেছে ভিনি-রাফিনিয়ারা। তবে দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামার আগেই বড় সুখবর পেয়েছে ব্রাজিলিয়ান ফুটবলাররা।

হেক্সা মিশনে সফল হলে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ফুটবলারদের জন্য বড় অঙ্কের বোনাসের ঘোষণা দিয়েছে। বিশ্বকাপ জিতলে ব্রাজিলের ফুটবলাররা প্রত্যেকে পাবেন ১০ লাখ মার্কিন ডলার করে, যা প্রায় ৭ লাখ ৫০ হাজার পাউন্ডের সমান।

ব্রাজিল ছাড়াও অন্যান্য দলগুলোও তাদের ফুটবলারদের জন্য বোনাস ঘোষণা করেছে। সেই তালিকায় রয়েছে ইংল্যান্ডও। ইংল্যান্ডের ২৬ সদস্যের স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড় ব্যক্তিগতভাবে ৫ লাখ পাউন্ডের বেশি বোনাস পাবেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৭ কোটি টাকা।

সব মিলিয়ে ইংল্যান্ডের খেলোয়াড়দের জন্য নির্ধারিত বোনাসের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৮২ কোটি টাকা। তবে সবচেয়ে বড় আর্থিক পুরস্কার পেতে পারেন দলের কোচ টমাস টুখেল। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে পারলে টুখেলের জন্য কয়েক মিলিয়ন পাউন্ড বোনাসের ব্যবস্থা রেখেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

স্পেনের খেলোয়াড়দের জন্য চার ধাপের বোনাস ব্যবস্থা রাখা হয়েছে। কোয়ার্টার ফাইনালে উঠলে তারা পাবেন ১ লাখ ৫০ হাজার পাউন্ড। ধাপে ধাপে সেই অঙ্ক বাড়তে থাকে এবং শিরোপা জিতলে তা ৪ লাখ প Pound এ দাঁড়াবে। ফ্রান্সের খেলোয়াড়দের জন্য নির্ধারিত বোনাস ৪ লাখ ৫০ হাজার পাউন্ড। বেলজিয়ামের ফুটবলাররা ৩০ হাজার থেকে সর্বোচ্চ ৪ লাখ পাউন্ড পর্যন্ত পাবেন।

জার্মানির বোনাসের পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি। তবে দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২০১৪ বিশ্বকাপ জয়ের সময় দেওয়া ২ লাখ ৫০ হাজার পাউন্ডের চেয়ে এবার তা উল্লেখযোগ্যভাবে বেশি হবে।

আফ্রিকার কয়েকটি দেশের পুরস্কার ব্যবস্থা কিছুটা ভিন্ন। সেনেগাল, আইভরি কোস্ট ও মরক্কোর খেলোয়াড়েরা নগদ অর্থের পাশাপাশি নিজেদের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে বাড়ি ও জমির মতো উপহারও পেয়ে থাকেন।

উল্লেখ্য, ফেডারেশনের বোনাস ছাড়াও বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ফিফার কাছ থেকে পাবে ৫ কোটি মার্কিন ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%