০৩:২৬ পি.এম
জেলার শিবচর উপজেলায় কাভার্ড ভ্যান চাপায় নারী এবং শিশুসহ দুইজন নিহত হয়েছেন এবং দুইজন আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার দ্বিতীয় খ- ইউনিয়নের মোড়লকান্দি এলাকায় শিবচর-কুতুবপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে রয়েছেন, দ্বিতীয় খ- ইউনিয়নের মাদবরকান্দি গ্রামের খাইরুল মাদবরের স্ত্রী বিথী আক্তার (৩৫) এবং একই এলাকার হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার (৯)। তারা চাচি ও ভাতিজি।
আরও পড়ুন: যুগে যুগে এমপি-মন্ত্রী আসবেন, একজন নজরুলের জন্ম হবে না: জহির উদ্দিন স্বপন
আহতদের মধ্যে রয়েছেন, সে এলাকার সাহাদাত মাদবরের মেয়ে সাজেদা আক্তার (৯) এবং ব্যাটারিচালিত ভ্যানচালক লিটন মিয়া (৩০)।
আমরা জানি, লিটন মিয়া উপজেলার যাদুয়ারচর এলাকার মৃত হায়দার আলীর ছেলে। গুরুতর আহত লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিথী আক্তার পরিবারসহ কুতুবপুর ইউনিয়নে একটি আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগদান করার জন্য দুটি ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি থেকে বের হন।
পথে মোড়লকান্দি এলাকার নদীপাড়ে পৌঁছালে তাদের বহনকারী একটি ভ্যান উল্টে যায়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান লিখলেন নারী শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল
এসময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান উল্টে থাকা ভ্যানের যাত্রীদের চাপা দেয়, ফলে চারজন আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিথী আক্তার ও আয়শা আক্তারকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে লিটন মিয়ার অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহমেদ আসিফ জানান, চারজন আহতকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে নতুন কুঁড়ির ভার্চুয়াল উদ্বোধনে অংশ নিলেন নূরুল ইসলাম এমপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন